ওমানে রিখটার স্কেলে ৪ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেল ৪ টার দিকে দেশটির সালালা অঞ্চলে ভূকম্পন অনুভূত হয়। তবে এতে এখন পর্যন্ত কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এক বিবৃতিতে সুলতান কাবুস ইউনিভার্সিটির ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো আরব সাগর। ফলে উপকূলবর্তী অঞ্চলেও তা অনুভূত হয়। রিখটার স্কেলে যা ছিলো ৪.৯ মাত্রার।
বলা হয়, ভূমিকম্পটি ভূমি হতে ১০ কিলোমিটার গভীরে উৎপন্ন হয়েছে। যার কেন্দ্রস্থল সালালাহ থেকে প্রায় ২৭৯ কিলোমিটার দক্ষিণ-পূর্ব অঞ্চলে।
এদিকে চলতি বছর ওমানে বেড়েছে ভূমিকম্পের ঘটনা। মূল ভূখণ্ড কিংবা নিকটবর্তী অঞ্চল বা সমুদ্রে প্রায় নিয়মিত ভূমিকম্পের খবর আসছে। যদিও প্রাকৃতিক দুর্যোগের প্রভাব এবং ঝুঁকি বিষয়ক ওয়েবসাইট থিংকহ্যাজার্ডের দেওয়া তথ্য অনুযায়ী, ওমানে ভূমিকম্পের ঝুঁকি মাঝারি।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।



















