বিজ্ঞাপন
Saturday, February 14, 2026
Probash Time
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
No Result
View All Result
Probash Time
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
No Result
View All Result
Probash Time
সর্বশেষ
বিজ্ঞাপন
Home ইউরোপ

তিনটি পদক্ষেপের মাধ্যমে প্রযুক্তির বিশ্বনেতা জার্মানি

প্রবাস টাইম ডেস্ক প্রবাস টাইম ডেস্ক
Nov 24
পড়ুন: 1 মিনিটে
0
Information technology ict
75
VIEWS
বিজ্ঞাপন

Probash Time Google News

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বর্তমান বিশ্বের অন্যতম আলোচিত প্রযুক্তি। এটি শিল্পখাত থেকে শুরু করে দৈনন্দিন জীবনের নানা ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আনছে। ইউরোপের বৃহত্তম অর্থনীতি জার্মানিও এআই প্রযুক্তির সম্ভাবনাকে কাজে লাগাতে চায়। তবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মতো দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে জার্মানিকে কী করতে হবে?

জার্মানির ইয়েনা শহরে দুইদিনের ডিজিটাল নীতি সম্মেলনে জড়ো হয়েছিল আইন প্রণেতা, শিল্পখাতের নেতা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা। সেখানে নিজের বক্তব্যে এই বার্তা তুলে ধরেন চ্যান্সেলর ওলাফ শলৎস। শলৎস বলেন, ‘আমাদের প্রচেষ্টাকে ত্বরান্বিত করতে হবে।’

Probashir Helicopter Probashir Helicopter Probashir Helicopter
বিজ্ঞাপন

কৃত্রিম বুদ্ধিমত্তা এবং কোয়ান্টাম কম্পিউটিংয়ের মতো উদীয়মান প্রযুক্তিগুলো বিশ্বকে বদলে দিচ্ছে। দীর্ঘদিন ধরে উদ্ভাবন এবং প্রকৌশল দক্ষতার কেন্দ্র হিসেবে পরিচিত জার্মানি এখন বিশ্বের নানা প্রান্তের প্রতিযোগীদের সঙ্গে তাল মিলিয়ে চলতে লড়াই করছে।

আরওপড়ুন

সংযুক্ত আরব আমিরাতের কর্মীদের ঈদ বোনাসসহ ছুটি ঘোষণা

বাংলাদেশকে অস্ত্র তৈরীর প্রযুক্তি দিলো চীন

বিজ্ঞাপন

দক্ষ শ্রমিকের ঘাটতি, আমলাতান্ত্রিক বাধা এবং তুলনামূলকভাবে কম বিনিয়োগের ফলে ইউরোপের বৃহত্তম এই অর্থনীতি মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মতো শক্তিশালী প্রতিযোগীদের থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে। কিন্তু এই পরিস্থিতির বদল ঘটাতে দৃঢ়প্রতিজ্ঞ বার্লিন। শলৎসের বক্তব্য অনুসারে, ‘সবকিছু এগিয়ে যাচ্ছে।’

তথ্যের সরবরাহ
প্রযুক্তির নেতৃত্বে গুরুত্বপূর্ণ তথ্যের সরবরাহ। অনেক আধুনিক প্রযুক্তিই, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তাকে নির্ভর করতে হয় বিপুল পরিমাণ তথ্যের ওপর। এটি জার্মানির প্রতিষ্ঠান এবং গবেষকদের জন্য একটি চ্যালেঞ্জ। দেশটি গোপনীয়তা নিয়ে নিজেদের কঠোর নিয়মের জন্য পরিচিত। ১৯৭০ সালে বিশ্বের প্রথম তথ্য সুরক্ষা আইন পাস হয়েছিল এই দেশটিতে৷

গোপনীয়তাকে হুমকিতে না ফেলেই কিভাবে তথ্যের সরবরাহ নিশ্চিত করা যায়, এ নিয়ে চলছে নানা পরীক্ষা। বার্লিন নানা উদ্যোগ নিয়েছে। মারিস্পেস-এক্স নামের এমন এক উদ্যোগের মাধ্যমে বিশ্বের মহাসাগর সম্পর্কে তথ্য সংগ্রহ এবং তা অন্যদের সঙ্গে শেয়ার করার জন্য জার্মান প্রতিষ্ঠান এবং গবেষণা সংস্থাগুলো যৌথ প্রচেষ্টা চালাচ্ছে। দেশটিতে সম্প্রতি প্রতিষ্ঠা করা হয়েছে জাতীয় তথ্য ইনস্টিটিউট। এই প্রতিষ্ঠানের লক্ষ্য হচ্ছে- জ্বালানি খরচ থেকে শুরু করে কোভিডের প্রভাব পর্যন্ত দীর্ঘস্থায়ী প্রভাবের নানা গবেষণা তথ্য শেয়ার করার জন্য ক্ষেত্র প্রস্তুত করা।

কিন্তু জার্মানির অলাভজনক প্রতিষ্ঠান উইকিমিডিয়ার নীতি ও সরকারি খাতের উপদেষ্টা আলিনে ব্লাঙ্ক্যার্ৎস মনে করেন, এই প্রকল্পগুলো গ্রহণ করার এক বছর পরও আশানুরূপ অগ্রগতি হয়নি। ডয়চে ভেলেকে ব্লাঙ্ক্যার্ৎস বলেন,

বিজ্ঞাপন

‘বেশিরভাগ ক্ষেত্রে দায়িত্ব ভাগাভাগি এবং আইনি সমস্যাগুলোর প্রশ্নে এসে এই কাজ আটকে যায়, এগুলোর সমাধানের অনেক সময় লাগে।’

প্রযুক্তিখাতের নৈতিকতা
গোপনীয়তা রক্ষায় নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করেই প্রযুক্তিকে প্রতিযোগিতামূলক পর্যায়ে নিয়ে যেতে চায় জার্মানি। ইউরোপীয় ইউনিয়নের কৌশলের সঙ্গে সামঞ্জস্য রেখে একটি ‘নৈতিক কৃত্রিম বুদ্ধিমত্তা’ তৈরির পথে নেতৃত্ব দিতে চায় জার্মানি। মান এবং নৈতিকতার নীতিগুলো কঠোরভাবে মেনে চলতে চায় দেশটি। কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তির বিকাশের সঙ্গে সঙ্গে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা নিয়ে অনেকেই উদ্বিগ্ন হয়ে উঠেছেন। এমন পরিস্থিতিতে জার্মানির নৈতিক এআই নতুন দিশা দেখাতে পারে বলে মনে করে জার্মানি।

বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণ নীতি চূড়ান্ত করার পথে ইউরোপীয় ইউনিয়ন। জার্মান অর্থনীতি মন্ত্রী রবার্ট হাবেক অবশ্য সতর্ক করে দিয়েছেন ‘অতিনিয়ন্ত্রণ’ উদ্ভাবনের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। গ্রিন পার্টির এই সদস্য এক প্যানেল আলোচনায় বলেন, ‘আমাদের নিশ্চিত করতে হবে আমরা যাতে নির্দিষ্ট প্রয়োগকে নিয়ন্ত্রণ করি এবং প্রযুক্তিকে নয়।’

বার্লিন ভিত্তিক এআই স্টার্টআপ মেরান্টিক্স মোমেন্টামের সিইও নিকোল ব্যুটনারও অর্থমন্ত্রীর সঙ্গে একমত। ডিডব্লিউকে তিনি বলেন, ‘আমরা কোনো নিয়মের বিরুদ্ধে নই, আমরা কিছু নিয়ন্ত্রণ চাই। তবে তার আগে আমাদের প্রযুক্তির বিকাশ ও উন্নয়ন হতে দিতে হবে।’

তিনি বলেন,

‘যদি আমরা এখনই অতিরিক্ত নিয়ন্ত্রণ করি তাহলে প্রযুক্তিটি এখানে একেবারেই বিকশিত হবে না।’

প্রযুক্তি প্রতিভা খুঁজতে হবে
জার্মানির দক্ষ প্রযুক্তি কর্মীর অভাবও আলোচনায় উঠে এসেছে। উদ্যোক্তাদের মূলধন বৃদ্ধি হয়েছে। ফলে নতুন স্টার্টআপগুলোর জন্য গত কয়েক বছর আগের তুলনায় অর্থ সংগ্রহ সহজ হয়েছে। কিন্তু এসব স্টার্ট আপ খালি পদ পূরণের জন্য সঠিক লোক খুঁজে পাচ্ছে না। ২০২২ সালের শেষে ডিজিটাল শিল্প সমিতি বিটকম এই খাতে প্রায় এক লাখ ৩৭ হাজার তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞের ঘাটতির বিষয়ে সতর্ক করেছিল। বিটকম বোর্ডের সদস্য রাল্ফ ভিন্টারগের্স্ট এক সংবাদ সম্মেলনে বলেছেন, এরপর পরিস্থিতি আরও খারাপ হয়েছে।

উদ্যোক্তা নিকোল ব্যুটনার মনে করেন,

‘সমস্যাটি বাস্তব। যেসব স্টার্ট আপ বড় হতে চায় এবং যেসব প্রতিষ্ঠান মাঝারি আকারের, তাদের কর্মী প্রয়োজন।’

কিছু জার্মান তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ঘানার মতো বিভিন্ন দেশে কাজ আউটসোর্স করার পদক্ষেপ নিয়েছে। কিন্তু ব্যুটনার মনে করেন, এটি সমস্যার দীর্ঘমেয়াদী সমাধান নয়। বিদেশ থেকে প্রযুক্তি প্রতিভাবানদের আকৃষ্ট করতে হবে এবং আমলাতান্ত্রিক বাধায় জর্জরিত ভিসা আবেদন প্রক্রিয়াকে সহজ করার পরামর্শ তার।

ইউরোপীয় ইউনিয়নের বাইরে থেকে দক্ষ কর্মীদের আনতে নানা বাধা কমাতে এই বছরের শুরুতে দক্ষ অভিবাসন আইন সংশোধন করেছে জার্মানি। ইয়েনা শহরের সম্মেলনে চ্যান্সেলর শলৎস বলেছেন, ‘আমাদের কাছে এখন বিশ্বের সবচেয়ে আধুনিক অভিবাসন আইন রয়েছে, যা অন্য যেকোনো দেশের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।’

তিনি বলেন, ‘বিশ্বের কোথাও আপনি শ্রমিক বা গবেষক হিসেবে প্রয়োজন এমন লোকদের জন্য এর চেয়ে ভাল অভিবাসন পরিস্থিতি খুঁজে পাবেন না।’

আরও দেখুনঃ

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

city
বিষয়: অন্যতমআলোচিতইউরোপকর্মীকৃত্রিম বুদ্ধিমত্তাকৌশলপ্রথমপ্রযুক্তিবিশ্বসুরক্ষা

এ সম্পর্কিত আরও পড়ুন

ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা
প্রযুক্তি

ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

April 24
গুগল
প্রযুক্তি

গুগল ব্যবহার না করলেই মিলবে টাকা!

April 23
তুরস্কের ভয়ংকর ড্রোনের জনক কে এই সেলচুক বায়রাকতার
ইউরোপ

তুরস্কের ভয়ংকর ড্রোনের জনক কে এই সেলচুক বায়রাকতার

April 22
বিজ্ঞাপন
  • Trending
  • Comments
  • Latest
প্রবাসী

বিদেশে বাংলাদেশি প্রবাসীদের সংখ্যা কত?

December 12, 2023
রমজানে কর্মঘণ্টা কমাচ্ছে সৌদি, ঈদের ছুটি ৮ দিন ঘোষণা

ওমানে আগামীকাল শবে বরাত

March 6, 2023
ওমরা পালনকারীদের নতুন বয়সসীমা নির্ধারণ করলো সৌদি আরব

ওমরা পালনকারীদের নতুন বয়সসীমা নির্ধারণ করলো সৌদি আরব

November 20, 2021
Passport

ওমান থেকেই পাসপোর্টের নাম সংশোধন করতে পারবেন প্রবাসীরা

February 9, 2023
ওমান

ওমানে রমজানের আগমনী বার্তায় ছুটির দিন ঘোষণা

January 13, 2024
বাংলাদেশকে এক কোটি লিটার তেল দিবে ওমান!

ওমানে যুগান্তকারী আইন, স্পন্সর ছাড়াই ব্যবসা করতে পারবে প্রবাসীরা

August 9, 2022
খুলে দেওয়া হলো ওমান-সৌদি সড়ক পথ

খুলে দেওয়া হলো ওমান-সৌদি সড়ক পথ

December 9, 2021
জাপান

জাপানের ‘নেকেড মেন’ উৎসব আর নেই!

February 21, 2024
ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

0
ওমানে আগুন

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

0
একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

0
ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

0
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

0
পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

0
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

0
ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

0
ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

April 24, 2025
ওমানে আগুন

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

April 24, 2025
একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

April 24, 2025
ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

April 24, 2025
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

April 24, 2025
পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

April 24, 2025
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

April 24, 2025
ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

April 24, 2025
বিজ্ঞাপন
Probashtime dark

Office: O.C. Centre, 1st Floor, Oman Commercial Center, Ruwi 131, Muscat, Oman.

For News: 01409205456

Email: news@probashtime.com

About Probash Time

  • About us
  • Contact Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Advertisement
  • Our Team

Follow Probash Time:

Facebook Twitter Youtube Telegram Instagram Threads
No Result
View All Result

ও.সি. সেন্টার, ২য় তলা, ওমান কমার্সিয়াল সেন্টার, রুই ১৩১, মাস্কাট, ওমান।

বার্তা ও সম্পাদকীয় বিভাগ:
ই-মেইল: probashtimenews@gmail.com

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Advertise

কপিরাইট © 2019 - 2025 : প্রবাস টাইম - Probash Time: Voice of Migrants.

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Probashir city web post