বিজ্ঞাপন
Sunday, February 15, 2026
Probash Time
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
No Result
View All Result
Probash Time
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
No Result
View All Result
Probash Time
সর্বশেষ
বিজ্ঞাপন
Home অপরাধ

বিমান দুর্ঘটনার ঝুঁকির কারন, বেবিচকে জাল পাইলট সনদ

প্রবাস টাইম ডেস্ক প্রবাস টাইম ডেস্ক
Nov 21
পড়ুন: 1 মিনিটে
0
বিমান
41
VIEWS
বিজ্ঞাপন

Probash Time Google News

বিমান চালানোর লাইসেন্সের জন্য জাল শিক্ষা সনদ ব্যবহার করে ১০ বছর ধরে চাকরি করেছিলেন সাদিয়া আহমেদ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফার্স্ট অফিসার সাদিয়া আহমেদ মানবিক শাখা থেকে এইচএসসি পাশ করেছিলেন। কিন্তু বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কাছে বিজ্ঞান শাখা থেকে এইচএসসি পাশের সনদ জমা দিয়েছিলেন তিনি।

গত বছর জুন মাসে বিষয়টি ধরা পড়ে এবং বিমানের ৭৭৭ উড়োজাহাজের ফার্স্ট অফিসার সাদিয়াকে চাকরি থেকে সরাসরি বরখাস্ত করা হয়। তবে বেবিচক থেকে পাইলটের সনদ পেতে যারা সহযোগিতা করেছেন তারা ধরাছোঁয়ার বাইরে। এ নিয়ে তদন্তও এগোচ্ছে না অদৃশ্য শক্তির প্রভাবে।

Probashir Helicopter Probashir Helicopter Probashir Helicopter
বিজ্ঞাপন

শুধু সাদিয়ার ঘটনাই নয়। মেহেদী নামে বিমানের আরও একজন পাইলটকে বরখাস্ত করা হয়েছে জাল সনদ ব্যবহারের কারণে। এর আগে মোটা অঙ্কের টাকার বিনিময়ে একজনকে পাইলট সনদ দেওয়ার সময় বেবিচকের এক কর্মকর্তাকে রাজধানীর উত্তরা এলাকায় রেস্তোরাঁ থেকে আটক করেন দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা। একের পর এক এমন ঘটনা ঘটায় বেবিচকের দায়িত্বশীলতা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। এ বিষয়ে মুখে যেন কুলুপ এঁটেছেন বেবিচকের পাইলট লাইসেন্স শাখার কর্মকর্তারা। তারা বলেই যাচ্ছেন তদন্ত অব্যাহত রয়েছে।

আরওপড়ুন

উড্ডয়নের আগে বিমানে আগুন, রক্ষা পেল ২৯৪ যাত্রী

যাত্রীদের জন্য ফ্রি ওয়াই-ফাইয়ের সুখবর দিচ্ছে বিমান

বিজ্ঞাপন

সর্বশেষ গত বছরের ৬ জানুয়ারি বিমানের ৭৭৭ উড়োজাহাজের ফার্স্ট অফিসার হিসেবে সাদিয়াকে পুনঃনিয়োগ দেয় বিমান কর্তৃপক্ষ। এই নিয়োগের ছয় মাস পর বেরিয়ে পড়ে থলের বিড়াল। এ বিষয় জানাজানি হলে তোলপাড় হয়। চাকরিচ্যুত হন তিনি। ২০২৭ সালের ৫ জানুয়ারি পর্যন্ত বিমানে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন সাদিয়া। এরপর চুক্তির মেয়াদ নবায়ন হওয়ারও সুযোগ ছিল।

বিমান কর্মকর্তারা জানান, শিক্ষা সনদ নিয়ে জালিয়াতির অভিযোগে বিমানের চাকরি থেকে সরাসরি বরখাস্ত করা হয়েছে সাদিয়াকে। বিষয়টি তদন্তে বেবিচকের পক্ষ থেকে কমিটি গঠন করা হয়। তবে এক বছরের বেশি সময়েও বিষয়টির কূলকিনারা করতে পারেনি কমিটি। অনেকে বলছেন, আগে শাস্তি হওয়া দরকার যারা সাদিয়াকে পাইলটের সনদ দিয়েছেন তাদের। সঠিক তদন্ত হলে ধরা পড়বে বেবিচকের চক্রটি।

বেবিচকের নির্দেশিকায় বলা আছে, ‘বাণিজ্যিক পাইলটদের অবশ্যই এইচএসসি (বিজ্ঞান) বা বাধ্যতামূলক পদার্থবিদ্যা ও গণিতের পাশাপাশি সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।’ মানবিক বিভাগের ছাত্রী হওয়া সত্ত্বেও পাইলট সনদ পেতে নিজেকে বিজ্ঞান বিভাগের ছাত্রী উল্লেখ করে বেবিচকে জাল শিক্ষা সনদ জমা দেন সাদিয়া আহমেদ।

এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ কর্মকর্তা) ছিদ্দিকুর রহমান গণমাধ্যমকে বলেন, বেবিচকের দেওয়া পাইলট সনদ বিবেচনায় সাদিয়াকে নিয়োগ দেওয়া হয়েছিল। কিন্তু তাঁর বিরুদ্ধে জাল শিক্ষা সনদ ব্যবহারের অভিযোগ ওঠায় চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। সাদিয়া ছাড়াও মেহেদী নামে একজন পাইলটকে বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধেও জাল সনদ ব্যবহারের অভিযোগ ছিল।

বিজ্ঞাপন

বিমানের দায়িত্বশীল একাধিক কর্মকর্তা জানান, বেবিচকের দেওয়া সনদ নিয়েই বিমান চালান পাইলটরা। পাইলট সনদ দেওয়ার ক্ষেত্রে ফ্লাইং একাডেমির প্রশিক্ষণ সনদ, স্কুল-কলেজের শিক্ষা সনদসহ সবকিছুই যাচাই করার কথা। সনদ দেওয়ার দায়িত্ব হচ্ছে বেবিচকের লাইসেন্স শাখার কর্মকর্তাদের। একশ্রেণির অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে শিক্ষা সনদ যাচাই ছাড়াই সাদিয়াকে দেওয়া হয়েছে পাইলট সনদ (লাইসেন্স)। এতে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে বেবিচকের সংশ্লিষ্টদের বিরুদ্ধে।

তবে এ অভিযোগ অস্বীকার করছেন বেবিচক কর্মকর্তারা। তাদের দাবি, গত ১৫ অক্টোবর বেবিচকের তদন্ত কমিটির কাছে হাজির হওয়ার কথা ছিল সাদিয়ার। অসুস্থতার কারণে হাজির হতে পারেননি। এতে তদন্ত প্রতিবেদন দাখিল করতে দেরি হচ্ছে। কিন্তু একটি সূত্র জানায়, বিমান থেকে চাকরিচ্যুত হওয়ার পর বিদেশে পালিয়ে গেছেন সাদিয়া।

বেবিচকের সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেজ্যুলেশন) এয়ার কমডোর শাহ কাওসার আহমেদ বলেন, সাদিয়ার বিষয়টি তদন্ত চলছে। তদন্ত কমিটির প্রধানের কাছে জানতে চাইলে এ ব্যাপারে গণমাধ্যমকে জানাতে অপারগতা প্রকাশ করেন তিনি। এদিকে পাইলট সাদিয়াকে নিয়ে বেবিচকের তদন্তের বিষয়ে অবগত নন সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা সোহেল কামরুজ্জামান। জানতে চাইলে তিনি বলেন, তদন্তের অগ্রগতি কোন পর্যায়ে এবং কারা তদন্ত করছেন এ বিষয়ে আমার জানা নেই।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, ফ্লাইং ক্লাবের প্রশিক্ষণে উত্তীর্ণ হওয়ার সনদ অনুযায়ী পাইলট সাদিয়া আহমেদকে সনদ দেওয়া হয়েছিল। কিন্তু তার বিরুদ্ধে স্কুল ও কলেজের শিক্ষা সনদ জাল করার অভিযোগ ওঠে। এ কারণে তার সনদ বাতিল করা হয়েছে। এ বিষয়ে শিগগির প্রতিবেদন দাখিল করবে তদন্ত কমিটি।

আরও দেখুনঃ

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

city
বিষয়: অফিসারঅভিযোগচুক্তিভিত্তিঝুঁকির মধ্যেদায়িত্বশীলদুর্ঘটনাদুর্নীতিপাইলটবিমানবেবিচকলাইসেন্সসনদ

এ সম্পর্কিত আরও পড়ুন

ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না
বাংলাদেশ

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

April 24
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক
অপরাধ

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

April 24
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
বাংলাদেশ

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

April 24
বিজ্ঞাপন
  • Trending
  • Comments
  • Latest
প্রবাসী

বিদেশে বাংলাদেশি প্রবাসীদের সংখ্যা কত?

December 12, 2023
রমজানে কর্মঘণ্টা কমাচ্ছে সৌদি, ঈদের ছুটি ৮ দিন ঘোষণা

ওমানে আগামীকাল শবে বরাত

March 6, 2023
Passport

ওমান থেকেই পাসপোর্টের নাম সংশোধন করতে পারবেন প্রবাসীরা

February 9, 2023
ওমরা পালনকারীদের নতুন বয়সসীমা নির্ধারণ করলো সৌদি আরব

ওমরা পালনকারীদের নতুন বয়সসীমা নির্ধারণ করলো সৌদি আরব

November 20, 2021
খুলে দেওয়া হলো ওমান-সৌদি সড়ক পথ

খুলে দেওয়া হলো ওমান-সৌদি সড়ক পথ

December 9, 2021
ওমান

ওমানে রমজানের আগমনী বার্তায় ছুটির দিন ঘোষণা

January 13, 2024
বাংলাদেশকে এক কোটি লিটার তেল দিবে ওমান!

ওমানে যুগান্তকারী আইন, স্পন্সর ছাড়াই ব্যবসা করতে পারবে প্রবাসীরা

August 9, 2022
ওমানের সুলতানি শাসনের ইতিহাস

ওমানের সুলতানি শাসনের ইতিহাস

April 9, 2022
ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

0
ওমানে আগুন

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

0
একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

0
ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

0
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

0
পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

0
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

0
ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

0
ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

April 24, 2025
ওমানে আগুন

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

April 24, 2025
একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

April 24, 2025
ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

April 24, 2025
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

April 24, 2025
পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

April 24, 2025
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

April 24, 2025
ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

April 24, 2025
বিজ্ঞাপন
Probashtime dark

Office: O.C. Centre, 1st Floor, Oman Commercial Center, Ruwi 131, Muscat, Oman.

For News: 01409205456

Email: news@probashtime.com

About Probash Time

  • About us
  • Contact Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Advertisement
  • Our Team

Follow Probash Time:

Facebook Twitter Youtube Telegram Instagram Threads
No Result
View All Result

ও.সি. সেন্টার, ২য় তলা, ওমান কমার্সিয়াল সেন্টার, রুই ১৩১, মাস্কাট, ওমান।

বার্তা ও সম্পাদকীয় বিভাগ:
ই-মেইল: probashtimenews@gmail.com

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Advertise

কপিরাইট © 2019 - 2025 : প্রবাস টাইম - Probash Time: Voice of Migrants.

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Probashir city web post