জাপানে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২০ পালন করেছে জাপান ছাত্রলীগ। শনিবার সন্ধ্যায় এশিয়ান ফুড এন্ড রেস্টুরেন্টে এই শোক দিবসের আয়োজন করা হয়।
প্রথমে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ জাপান ছাত্রলীগ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধান অতিথি জাপান আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক এমডি আলাউদ্দিন। পরে আগত অতিথি জাপান প্রবাসী এবং জাপান আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানান।
আরো পড়ুনঃ ওমানে ভিক্ষা করলে এক বছরের জেল
জাপান ছাত্রলীগের যগ্নসাধারণ সম্পাদক ডালি সেলিম ও শিহাব শাকিলের সঞ্চালনায় আওয়ামীলীগের যগ্নআহ্বায়ক এমডি আলাউদ্দিন তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলেন বাঙ্গালী জাতির মুক্তির স্বপ্নদ্রষ্টা, তিনিই বাঙ্গালী জাতিকে এনে দিয়েছেন স্বাধীনতা ও আন্তর্জাতিক স্বীকৃতি। তিনি জাপানে আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রতি ঐক্যের আহবান জানিয়ে বলেন, এই করোনা মহামারীর সময়ে প্রবাসীদের পাশে থেকে সবাইকে কাজ করতে হবে।
আরো পড়ুনঃ চারমাসে ওমান ছেড়েছে ২৩ হাজার বাংলাদেশি প্রবাসী
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাপান ছাত্রলীগের সভাপতি হাসানুর রহমান হাসান। এ সময় তিনি সবাইকে সকল ভেদাভেদ ভুলে একসাথে কাজ করার আহবান জানান। এতে আরো উপস্থিত ছিলেন, জাপান যুবলীগের সহ সভাপতি জহিরুল ইসলাম জয়, জাপান শাখার বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর আব্দুল আজিজ, হুমায়ূন আহমেদ, রাফাত চৌধুরী, সাদাত নিপু সহ আর অনেকেই। পরে আগত অতিথিদের মাঝে খিচুড়ি পরিবেশন করা হয়।
আরো পড়ুনঃ ইসরাইল-আমিরাত চুক্তিকে সমর্থন দিলো ওমান
আরও দেখুনঃ প্রবাস টাইম নিয়ে যা বললেন ওমানের রাষ্ট্রদূত
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।





















