বিজ্ঞাপন
Saturday, March 14, 2026
Probash Time
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
No Result
View All Result
Probash Time
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
No Result
View All Result
Probash Time
সর্বশেষ
বিজ্ঞাপন
Home বাংলাদেশ

নির্দেশ অমান্য করে ১২৪ টাকায় ডলার কিনছে বেসরকারি ব্যাংকগুলো

প্রবাস টাইম ডেস্ক প্রবাস টাইম ডেস্ক
Nov 8
পড়ুন: 2 মিনিটে
0
টাকা
200
VIEWS
বিজ্ঞাপন

Probash Time Google News

বাংলাদেশ ব্যাংকের নির্দেশ অমান্য করে বেসরকারি ব্যাংকগুলো বাফেদার বেঁধে দেওয়া দামের চেয়ে বেশি দামে ডলার কিনছে। আমদানি ও রেমিট্যান্সের জন্য ডলারের দাম যথাক্রমে ১১০ টাকা ৫০ পয়সা ও ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে। কিন্তু বেসরকারি ব্যাংকগুলো আমদানি ও রেমিট্যান্সের জন্যও ১১২ থেকে ১১৪ টাকা পর্যন্ত ডলার কিনছে। কিছু ব্যাংক রেমিট্যান্সের জন্য ১২৪ টাকা পর্যন্ত ডলার কিনেছে।

যদিও এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১ থেকে ২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছিল বাংলাদেশ ব্যাংক। একই অভিযোগে গত ২৭ সেপ্টেম্বর ১০টি ব্যাংকের ট্রেজারি বিভাগের প্রধানের প্রত্যেককে এক লাখ টাকা জরিমানাও করেছে বাংলাদেশ ব্যাংক।

Probashir Helicopter Probashir Helicopter Probashir Helicopter
বিজ্ঞাপন

ব্যাংক কর্মকর্তারা বলছেন, ডলারের সংকট আরও তীব্র হয়ে ওঠার কারণেই ব্যাংকগুলো মুদ্রাটি সংগ্রহে এতটা মরিয়া হয়ে উঠেছে।

আরওপড়ুন

রেমিট্যান্সে অঞ্চলভেদে বৈষম্য, প্রশিক্ষণে মিলতে পারে সুফল

ওমানি মুদ্রার আজকের রেট ( ২৩ এপ্রিল )

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর বলেন, ডলারের বিনিময় হার নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের নীতি শুরু থেকেই ভুল ছিল। আমরা বহু আগে থেকেই ডলারের বিনিময় হার বাজারের ওপর ছেড়ে দেওয়ার কথা বলেছি। কিন্তু কেন্দ্রীয় ব্যাংক কোনও কিছুই আমলে নেয়নি।

তিনি আরও বলেন, রিজার্ভ শক্তিশালী অবস্থানে থাকা অবস্থায় ডলার বাজারের ওপর ছেড়ে দিলে রেমিট্যান্স ও রফতানি আয় বাড়ত। এতে রিজার্ভের ক্ষয় না হয়ে বরং সমৃদ্ধ হওয়ার সম্ভাবনা ছিল।

শুরুতে ডলারের বিনিময় হার বেড়ে গেলেও, পরবর্তী সময়ে দর সংশোধন হয়ে বাজার স্থিতিশীল হতে পারত। কিন্তু বিনিময় হার বেঁধে রেখে কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ অর্ধেকের বেশি শেষ করে ফেলেছে। এখনই ডলারের দাম ১২৪ টাকায় উঠেছে, তাহলে অদূর ভবিষ্যতে পরিস্থিতি আরও বেশি খারাপ হতে পারে বলে মনে করেন তিনি।

প্রসঙ্গত, বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত দর রেমিট্যান্সের জন্য ব্যাংকগুলোর ডলারপ্রতি সর্বোচ্চ ১১০ টাকা ৫০ পয়সা। তবে দেশের অনেক ব্যাংকই এখন ডলারপ্রতি ১২৪ টাকা ৩৫ পয়সা পর্যন্ত পরিশোধ করছে। ব্যাংকগুলো এখন খুচরা বাজারের (কার্ব মার্কেট) চেয়েও বাড়তি দরে ডলার সংগ্রহ করছে। কার্ব মার্কেটে মঙ্গলবার (৭ নভেম্বর) প্রতি ডলার লেনদেন হয়েছে ১১৯ থেকে ১২০ টাকায়।

বিজ্ঞাপন

জানা গেছে, মধ্যপ্রাচ্যভিত্তিক মানি এক্সচেঞ্জগুলো প্রতি ডলার ১২২ টাকা ৫০ পয়সা থেকে ১২৩ টাকা ৬০ পয়সা পর্যন্ত প্রস্তাব করেছে। এর মধ্যে বেশির ভাগ লেনদেনই হয়েছে ১২৩ টাকার বেশি দরে। আন্তর্জাতিক মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান ‘ট্রান্সফাস্টের’ কাছ থেকে সর্বোচ্চ ১২৪ টাকা দরেও রেমিট্যান্সের ডলার কিনেছে অনেক ব্যাংক। যুক্তরাজ্যভিত্তিক মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান ‘ট্যাপট্যাপ’ থেকে সংগ্রহ করা ডলারের বিনিময় হার ছিল ১২৩ টাকা ৫০ পয়সা। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান ‘জিসিসি এক্সচেঞ্জ’ থেকেও একই দরে রেমিট্যান্স কিনেছে দেশের ব্যাংকগুলো।

এদিকে ব্যাংকগুলো যে দামে ডলার কিনছে, তার চেয়ে ১ থেকে ২ টাকা বেশি দামে আমদানিকারকদের কাছে বিক্রি করছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। অর্থাৎ আমদানিকারকদের প্রতি ডলারের বিনিময় বিপরীতে ব্যয় করতে হচ্ছে গ্রাহকভেদে ১২৫ টাকা।

ব্যাংকাররা জানিয়েছেন, বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ব্যাংকগুলোকে যেকোনও মূল্যে রেমিট্যান্স আনার জন্য উৎসাহিত করা হচ্ছে। এতে গত মাসে (অক্টোবর) দেশের রেমিট্যান্স বেড়ে দাঁড়ায় ১৯৭ কোটি ৭৫ লাখ ডলারে। এ ছাড়া চলতি নভেম্বর মাসের প্রথম সপ্তাহেও প্রবৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, চলতি নভেম্বরের প্রথম পাঁচ দিনে সবচেয়ে বেশি ৪ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে। ২ কোটি ৬৮ লাখ ডলার রেমিট্যান্স আনার মাধ্যমে দ্বিতীয় স্থানে রয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল)। ট্রাস্ট ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এসেছে ২ কোটি ৩৮ লাখ ডলার। রেমিট্যান্স আনার ক্ষেত্রে শীর্ষস্থানে থাকা অন্য ব্যাংকগুলো হলো যমুনা ব্যাংক, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, এনসিসি ব্যাংক ও ইস্টার্ন ব্যাংক।

এত দিন দেশে রেমিট্যান্স প্রবাহের ক্ষেত্রে ইসলামী ব্যাংকের পরই অবস্থান ছিল রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর। কিন্তু বেসরকারি ব্যাংকগুলো বেশি দামে রেমিট্যান্স আনায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো এ ক্ষেত্রে বেশ পিছিয়ে পড়েছে। রেমিট্যান্স সংগ্রহে শীর্ষ ১০ ব্যাংকের তালিকায়ও এখন নেই রাষ্ট্রায়ত্ত কোনও ব্যাংকের নাম।

বাফেদা ও ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) বেঁধে দেওয়া দর অনুযায়ী ব্যাংকগুলোর সর্বোচ্চ ১১০ টাকা ৫০ পয়সায় রফতানি ও রেমিট্যান্সের ডলার কেনার কথা। আর আমদানিকারকদের কাছে ডলার বিক্রির কথা সর্বোচ্চ ১১১ টাকায়। কিন্তু ঘোষিত এই দরের কোনও প্রতিফলন বাজারে দেখা যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি ব্যাংকের শীর্ষ নির্বাহী গণমাধ্যমকে জানান, আমদানি ঋণপত্র (এলসি) পরিশোধের জন্য তারা বেশি দামে রেমিট্যান্স কিনতে বাধ্য হচ্ছেন। আবার বাংলাদেশ ব্যাংক থেকেও যেকোনও মূল্যে রেমিট্যান্স আনার জন্য উৎসাহ দেওয়া হচ্ছে।

মধ্যপ্রাচ্য থেকে আসা রেমিট্যান্সের প্রায় অর্ধেকই আসে ইসলামী ব্যাংকের মাধ্যমে। মঙ্গলবার (৭ নভেম্বর) এক্সচেঞ্জ হাউস থেকে ব্যাংকটি ডলারপ্রতি ১২৩ থেকে ১২৪ টাকায় রেমিট্যান্স কিনেছে। চলতি নভেম্বরের প্রথম পাঁচ দিনে ব্যাংকটি রেমিট্যান্স কিনেছে প্রায় পাঁচ কোটি ডলার। এই রেমিট্যান্সের পুরোটাই ঘোষিত দরের চেয়ে অনেক বেশি দরে।

ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা বলেন, বিদেশি মানি এক্সচেঞ্জগুলো এখন ডলারপ্রতি ১২৩ থেকে ১২৪ টাকা পর্যন্ত প্রস্তাব করছে। তাদের প্রস্তাব অনুযায়ী আমরা রেমিট্যান্স কিনতে বাধ্য হচ্ছি।

বৈদেশিক মুদ্রার রিজার্ভ
এদিকে রেমিট্যান্স প্রবাহ বাড়লেও বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধারাবাহিকভাবে কমছে। এর মধ্যে সেপ্টেম্বর ও অক্টোবর মাসের আমদানি বিল বাবদ এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নকে (আকু) ১২১ কোটি ডলার পরিশোধ করেছে বাংলাদেশ। ফলে মঙ্গলবার (৭ নভেম্বর) বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ১৯ দশমিক ৪৫ বিলিয়ন ডলারে নেমে এসেছে। তবে এখন গ্রস রিজার্ভ ২৬ দশমিক ৪২ বিলিয়ন ডলার।

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমতে কমতে ১৯ দশমিক ৪৫ বিলিয়ন ডলারের ঘরে নেমে এসেছে। এটি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত অনুযায়ী বিপিএম-৬ মেথডের ভিত্তিতে হিসাব করা হয়েছে। আকুর বিল পরিশোধের পর এই রিজার্ভ কমেছে।

আরও দেখুনঃ

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

city
বিষয়: ডলারডলারের দামবাংলাদেশ ব্যাংকবৈদেশিক মুদ্রাব্যাংকরেমিট্যান্স

এ সম্পর্কিত আরও পড়ুন

ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না
বাংলাদেশ

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

April 24
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক
অপরাধ

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

April 24
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
বাংলাদেশ

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

April 24
বিজ্ঞাপন
  • Trending
  • Comments
  • Latest
প্রবাসী

বিদেশে বাংলাদেশি প্রবাসীদের সংখ্যা কত?

December 12, 2023
ওমান

ওমানের সাহ্‌রী ও ইফতারের সময়সূচি প্রকাশ

February 13, 2024
ওমানে জরিমানা ছাড়াই ভিসা নবায়ন করতে পারবে প্রবাসীরা 

যে শর্তে ৩ বছরের ভিসা পাবেন ওমান প্রবাসীরা

October 27, 2021
মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী ১০ দেশের মধ্যে নাম নেই ওমানের

মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী ১০ দেশের মধ্যে নাম নেই ওমানের

August 20, 2022
Passport

ওমান থেকেই পাসপোর্টের নাম সংশোধন করতে পারবেন প্রবাসীরা

February 9, 2023
ভ্যাকসিন নিয়ে দুশ্চিন্তায় দেশে ফেরা ওমান প্রবাসীরা

যে শর্তে এনওসি সুবিধা পাবেন ওমান প্রবাসীরা

August 8, 2021
খুলে দেওয়া হলো ওমান-সৌদি সড়ক পথ

খুলে দেওয়া হলো ওমান-সৌদি সড়ক পথ

December 9, 2021
আমিরাত

আমিরাতে ভারতীয়দের মন্দির প্রতিষ্ঠা

February 13, 2024
ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

0
ওমানে আগুন

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

0
একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

0
ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

0
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

0
পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

0
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

0
ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

0
ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

April 24, 2025
ওমানে আগুন

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

April 24, 2025
একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

April 24, 2025
ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

April 24, 2025
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

April 24, 2025
পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

April 24, 2025
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

April 24, 2025
ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

April 24, 2025
বিজ্ঞাপন
Probashtime dark

Office: O.C. Centre, 1st Floor, Oman Commercial Center, Ruwi 131, Muscat, Oman.

For News: 01409205456

Email: news@probashtime.com

About Probash Time

  • About us
  • Contact Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Advertisement
  • Our Team

Follow Probash Time:

Facebook Twitter Youtube Telegram Instagram Threads
No Result
View All Result

ও.সি. সেন্টার, ২য় তলা, ওমান কমার্সিয়াল সেন্টার, রুই ১৩১, মাস্কাট, ওমান।

বার্তা ও সম্পাদকীয় বিভাগ:
ই-মেইল: probashtimenews@gmail.com

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Advertise

কপিরাইট © 2019 - 2025 : প্রবাস টাইম - Probash Time: Voice of Migrants.

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Probashir city web post