বাংলাদেশের হজ ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করেছেন সৌদি আরবের ইসলামিক চর্চা বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধিরা। এ সময় বাংলাদেশি হজযাত্রীদের জন্য মক্কা থেকে মিনার পর্যন্ত ট্রেন সার্ভিস চালুর আশ্বাস দেন তারা। সোমবার রাজধানীর আশকোনা হজ ক্যাম্প পরিদর্শন শেষে সৌদি প্রতিনিধি দলের সদস্যরা এ বিষয়ে আলাপ করেন।
সৌদির ইসলামিক চর্চা বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আওয়াদ বিন সাপতি, হজ, ওমরা ও যাকাত বিভাগের সচিব আবদুল আজিয়া বিন জায়িদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আবদুল আজিজ প্রতিনিধি দলের হয়ে এতে অংশ নেন।
আশকোনা হজ অফিসের পরিচালক মো. সাইফুল ইসলাম জানান, সোমবার সকালে আশকোনা হজ ক্যাম্প পরিদর্শন করেন সৌদি আরবের প্রতিনিধি দলের সদস্যরা। পরিদর্শন শেষে হজ অফিসের কনফারেন্স রুমে এক আলোচনা সভা হয়। এতে বাংলাদেশের হজ ব্যবস্থাপনার ভূয়সী প্রশংসা করেন তারা।
এ ছাড়া আগামী বছর হজ যাত্রীদের থাকা ও নিরাপদে চলাচলের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়া হয়। তিনি আরও বলেন, অনুষ্ঠানে সৌদি আরবে বাংলাদেশি হজ যাত্রীদের চলাচলের জন্য মক্কা থেকে মিনার পর্যন্ত ট্রেন সার্ভিস চালুর দাবি জানানো হয়। এ সময় তারা ট্রেনসেবা চালুরও আশ্বাস দেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।



















