বিজ্ঞাপন
Tuesday, March 10, 2026
Probash Time
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
No Result
View All Result
Probash Time
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
No Result
View All Result
Probash Time
সর্বশেষ
বিজ্ঞাপন
Home মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যে যেকোনো সময় বড়ধরনের বিস্ফোরণ

শাহীনুল ইসলাম শাহীনুল ইসলাম
Oct 29
পড়ুন: 2 মিনিটে
0
মধ্যপ্রাচ্য
2.1k
VIEWS
বিজ্ঞাপন

Probash Time Google News

লেবাননের গৃহযুদ্ধের অবসানের কয়েক বছর পর যখন মনে হতে থাকে, দ্বন্দ্ব-সংঘাত চিরতরে কবরে চলে গেছে শেকড়সমেত, তখনো ভেতরকার চিত্র ছিল আগের মতোই। লেবানিজ এক নারীর বিবিসিকে দেওয়া এক সাক্ষাত্কার চমকে দিয়েছিল সবাইকে! ঐ নারী ছিল আমার খুব কাছের মানুষ। তার কথাবার্তায় অবাক হয়েছিলাম আমিও। তাকে জিগ্যেস করা হয়েছিল, যুদ্ধের শঙ্কা জাগায়—এমন কোনো গভীর সমস্যা, সংকটাবস্থা কিংবা বিভাজন বৈরুত ভূখণ্ডে রয়ে গেছে কি না? এর উত্তরে তিনি বলেন, ‘লেবাননে গৃহযুদ্ধের কবর রচিত হয়েছে—এ কথা না মেনে উপায় নেই।’ বৈরুতের বাসিন্দা ঐ নারীর পরের কথাগুলো ছিল অত্যন্ত তাত্পর্যপূর্ণ—‘…কিন্তু আপনি যদি সত্য বলার জন্য আমাকে খুব করে চেপে ধরেন, আমি একটা কথাই বলব বারবার—‘সমস্যা এখনো রয়েছে এবং সম্ভবত তা আগের চেয়ে অনেক বেশি প্রকট!’

লেবানিজ নারীর কথার তাত্পর্য আজকের দিনে আরো বেশি স্পষ্ট। সত্যি বলতে, তার কথাগুলো আমার মধ্যে গঠনমূলক সচেতনতাবোধ জাগিয়ে তুলতে ব্যাপক ভূমিকা রেখেছে। আমি তার কথার মানে বুঝি এ রকমভাবে, বিভিন্ন অঞ্চলে ছাইচাপা আগুন যেন বাইরে বেরিয়ে আসতে চাইছে—সামান্য খঁড়কুটো পেলেই পুড়িয়ে মারবে গোটা অঞ্চলকে!

Probashir Helicopter Probashir Helicopter Probashir Helicopter
বিজ্ঞাপন

মধ্যপ্রাচ্যে আমরা কী দেখে আসছি? এই অঞ্চলের মাটিতে কোনো ধরনের অস্থিরতা দেখা দিলেই তা থেকে সৃষ্টি হয় বড় ধরনের অস্থিরতা। অর্থাত্ লেবানিজ নারীর কথার মর্ম সবার বুঝতে পারার কথা। আরো স্পষ্ট উদাহরণ আছে— ‘আরব বসন্ত’। এই অভ্যুত্থান বিশ্বকে চোখে আঙুল দিয়ে দেখিয়েছিল, দেশগুলোর ভেতর ও বাইরের দৃশ্যপট কত আলাদা! আরব বসন্তে এমন সব প্রতাপশালী নেতাকে পড়ে যেতে দেখা যায় ক্ষমতার চেয়ার থেকে এবং ক্ষমতাধর সব রাষ্ট্রকে যেভাবে অগ্নিলাভা উদিগরণ করতে দেখা যায়, যা গভীরভাবে নাড়া দেয় বিশ্বকে। অথচ অভ্যুত্থানের আগেকার সময়ে সর্বদাই মনে হতো, এসব অঞ্চলে কোনো সমস্যাই নেই। চিরতরে ঘুমিয়ে গেছে সংঘাত-সংকট!

আরওপড়ুন

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

ওমানে প্রথমবারের মত সন্ধান মিলল ভয়ঙ্কর ব্ল্যাক কোবরার

বিজ্ঞাপন

এতক্ষণ তো ইতিহাসের পাঠ শোনালাম। বর্তমান বিশ্বের অবস্থা কী? এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতিই-বা কোন পথে? যখন এসব অঞ্চলে স্থিতাবস্থার কথা বলা হচ্ছিল, ঠিক সেই সময়ে শক্তিগুলোকে আবার সংগঠিত হতে দেখা গেল! হামাস-ইসরাইল যুদ্ধের প্রেক্ষাপটে অনেকে বলছেন, আরব বসন্তকে ইতিহাসের সিন্দুকবদ্ধ ফাইলে বন্দি করা গেছে—এমন চিন্তাকে শতভাগ নির্ভুল বলার সময় এখনো আসেনি। সত্যিই কি তাই?

বর্তমান সময়ে মিশরের মতো দেশেও প্রায়ই গণ্ডগোল দেখা যাচ্ছে। মাঝেমধ্যে শক্তিশালী ক্র্যাকডাউন চোখে পড়ছে বটে, কিন্তু যে কোনো সময় সুপ্ত আগ্নেয়গিরির বিস্ফোরণ ঘটবে—এমন আশঙ্কাও সরানো যাচ্ছে না মাথা থেকে। মিশরের মতো সংকটাবস্থায় হাবুডুবু খাচ্ছে আরো কিছু দেশ। পরিস্থিতি এমন, যে কোনো সময় কিছু একটা ঘটে যেতে পারে! জলজ্যান্ত উদাহরণ হিসেবে হামাস-ইসরাইল সাম্প্রতিক সংঘাতের কথা বলা যায়। চলমান ‘ফিলিস্তিন ইস্যু’ কোন পর্যায়ে গিয়ে দাঁড়াবে, এখন পর্যন্ত তা বলা মুশকিল।

আমরা দেখে আসছি, ইসরাইল-ফিলিস্তিন সংঘাত চলছে বছরের পর বছর ধরে। হয়তোবা কিছু সময়ের জন্য আগুনকে ছাইচাপা দিয়ে রাখা হয় বা হচ্ছে, কিন্তু এই ঝামেলা কি পুরোপুরি বন্ধ করা যাচ্ছে? একটা সময়ে ইসরাইল ও আরব দেশগুলোর মধ্যে ধারাবাহিক শান্তি ও স্বাভাবিকীকরণ চুক্তি স্বাক্ষরের ফলে পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক হয়ে আসে, কিন্তু চলমান যুদ্ধের মধ্য দিয়ে আবারও লক্ষ করা গেল—এই অঞ্চলে অস্থিতিশীলতার দরজা খুলতে এক মুহূর্তও লাগে না!

দুঃখজনক সত্য হলো, ইসরাইলের সঙ্গে যুদ্ধ করে প্রাণ হারিয়েছে বহু ফিলিস্তিন। আবার যুদ্ধের ময়দানেই জন্ম নিয়েছে বহু প্রাণ। অর্থাত্ প্রজন্ম থেকে প্রজন্ম চলছে ইসরাইল-ফিলিস্তিন সংঘাত। এই সংঘাত থেকে যারা বেঁচে ফিরছে, তারাও একটা সময়ে এসে নিজের দেশের জন্য রক্ত ঝরাচ্ছে। এখন প্রাণ বিসর্জন দিতে ঘর ছাড়ছে শেষ প্রজন্ম। অর্থাত্ একটা বিষয় পরিষ্কার, ইসরাইলের সঙ্গে ফিলিস্তিনের যুদ্ধ সব সময়ই ‘হারানোর বড় কারণ’।

বিজ্ঞাপন

বিশ্লেষকরা মনে করেন, এবারের হামলার পেছনে হামাসের সম্ভবত এমন উদ্দেশ্য ছিল, ইসরাইলের ভেতরে-বাইরে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করা। ইসরাইল ভূখণ্ডে এমনভাবে ব্যাঘাত ঘটানো, যাতে করে আরব বিশ্বের একটা বড় অংশ ইসরাইলের পালটা আঘাত তথা, প্রতিক্রিয়ার বিরুদ্ধে আওয়াজ তোলে। চিন্তা ছিল, এর ফলে এমন ক্ষোভের বিস্ফোরণ ঘটবে চারিদিক থেকে, যা নির্ধারণ করে দেবে—এই অঞ্চলের গুরুতর সমস্যা তথা, ফিলিস্তিনসংকট চিরতরে কবরে ঢুকবে কি না?

লক্ষ করার বিষয়, হামাসের হামলার পর পালটা তীব্র আঘাত এসেছে ইসরাইলের পক্ষ থেকে। গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা হয়েছে। বহু ফিলিস্তিনের প্রাণ গেছে। ধ্বংস হওয়ার উপক্রম গাজা উপত্যকা। অর্থাত্ হামাসের সিদ্ধান্ত যে মারাত্মকভাবে বুমেরাং হয়েছে, তা একদম স্পষ্ট।

হামাসের হামলার লক্ষ্য পূরণ হলো কি না, সেটা বড় কথা নয়। বড় বিষয় হলো, কিছু একটা তো ঘটছেই ভেতরে ভেতরে! গভীরভাবে খেয়াল করলে বোঝা যাবে, আরব দেশগুলো ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে আব্রাহাম চুক্তির মতো পথে হেঁটেছে একটা সময়। মিশর ও জর্ডানের মতো দেশ ইসরাইলের সঙ্গে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করে গেছে, কিন্তু প্রশ্ন থেকেই যায়—চুক্তির আবর্তে কি সংকটের উত্তরণ ঘটেছে?

এবারের হামাস-ইসরাইল যুদ্ধের পরও বিভিন্ন অঞ্চলে পরিস্থিতি ক্রমাগত উত্তপ্ত হয়ে ওঠে। আম্মানে ইসরাইলি দূতাবাসে হামলা চালানোর চেষ্টা করলে বিক্ষোভকারীদের সঙ্গে জর্ডান পুলিশের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের ঘটনা ঘটেছে বৈরুতে। লেবাননে মার্কিন দূতাবাসে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটতে দেখা গেছে। উত্তপ্ত হয়ে উঠতে দেখা গেছে, মিশরীয়দেরও। ফিলিস্তিনিদের পক্ষে প্রতিবাদ সমাবেশ করেছে মিশরের জনগণ। বিক্ষোভ চলেছে মরক্কোর মাটিতেও। হাজার হাজার মরক্কান স্লোগান দিয়েছে ফিলিস্তিনের পক্ষে। রাবাতে ইসরাইলি লিয়াজোঁ অফিস বন্ধ করে দেওয়া হয়। ঘটনার রেশ বয়ে গেছে বাহরাইনেও—ইসরাইলি দূতাবাসের দিকে মিছিল করতে করতে এগিয়ে যাওয়া প্রতিবাদী জনতা পুলিশের সঙ্গে বাহাসে লিপ্ত হয়। সুদান যদি নিজের যুদ্ধের কারণে ব্যস্ত না থাকত, তাহলে বসে থাকত না সে দেশের জনগণও। ২০২০ সালে ইসরাইলের বিপক্ষে যেভাবে ফুঁসে উঠেছিল খার্তুম, এবারও তার বিপরীত কিছু ঘটত না।

ওপরের চিত্র থেকে কী বোঝা যায়? এসব কীসের ইঙ্গিত? আসলেই, মধ্যপ্রাচ্যের মাটিতে ছাইচাপা আগুন বারবার বের হয়ে আসতে চায় ক্ষীপ্রগতিতে। এটা কেবল কথার কথা নয়। ফিলিস্তিন ইস্যুর বাস্তবতাই এমন—জীবিত হয়, জ্বলে ওঠে মারা যায় এবং আবার জেগে ওঠে।

প্রায় এক দশক আগের মধ্যপ্রাচ্যের সঙ্গে আজকের মধ্যপ্রাচ্যের বহু জায়গায় ভিন্নতা পরিলক্ষিত হয়। কয়েকটা যুদ্ধের পর মনে হয়েছিল, আরব বিশ্ব বদলে গেছে আমূল, কিন্তু বাস্তবচিত্র বলে অন্য কথা। বর্তমানে অস্থির সময় পার করছে মিশর। অর্থনৈতিক সংকটের কবলে পড়ে নাভিশ্বাস উঠছে কায়রোর। জর্ডানের অবস্থাও তাই। সৌদি আরবের অবস্থা যে রঙিন, এমন কথা নিশ্চিত করে বলা কঠিন। গত এক দশকে বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাস রপ্তানিকারক হয়ে উঠেছে কাতার, যার ফলে নানা হিসাবনিকাশের মধ্য দিয়ে পথ চলতে হচ্ছে দোহাকেও।

মধ্যপ্রাচ্যের ধনী ও আরব রাষ্ট্রগুলো যখন নানা চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে, ঠিক সেই সময়ে ইসরাইলি ভূখণ্ডে হামলা করে বসল হামাস। এর ফলে মধ্যপ্রাচ্য আবারও পড়ে গেল সংকটের মাঝ সাগরে। আমরা জানি, সৌদি আরবের সঙ্গে ইসরাইলের সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে আসছিল মার্কিন যুক্তরাষ্ট্র। অন্যদিকে ইরান ও সৌদি আরবকে এক টেবিলে দেখা গিয়েছিল চীনের দ্যূতিয়ালিতে। এসব উদ্যোগ মধ্যপ্রাচ্যের জন্য সুদিন বয়ে আনত কি না, তা প্রশ্নসাপেক্ষ, কিন্তু ইসরাইল-হামাস সংঘাত সবকিছুকে ম্লান করে দিয়েছে। সম্ভবত অদূর ভবিষ্যতের জন্য মধ্যপ্রাচ্যে শান্তির রাস্তা বন্ধ হয়ে গেল!

আরব দেশগুলো ইসরাইলের সঙ্গে যুদ্ধে যাবে না। আবার ফিলিস্তিন ইস্যু নিয়ে তারা একেবারে বসেও নেই। হয়তোবা ইসরাইলকে দুর্বল হিসেবে দেখাটাই এসব দেশের প্রত্যাশা। বস্তুত মধ্যপ্রাচ্য এমন এক অঞ্চল, যেখানকার মাটিতে আন্দোলন-সংগ্রামের বীজ পোঁতা হয়েছে বহুকাল আগেই। সাময়িক সময়ের জন্য পরিস্থিতি শান্ত থাকতে দেখে যদি কখনো এ রকমটা মনে হয়, সংকট কেটে গেছে, তাহলে তা হবে ভুল চিন্তা। এই অঞ্চলের জনগণকে শক্ত করে চেপে ধরুন, তারা ঠিকই বলবে—এটা সেই মধ্যপ্রাচ্য, যেখানে বহু সমস্যা রয়ে গেছে এখনো।

আরও দেখুন:

https://www.youtube.com/watch?v=R7pYw348nHs

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

city
বিষয়: ইসরায়েলমধ্যপ্রাচ্যহামাস

এ সম্পর্কিত আরও পড়ুন

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী
ওমান

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

April 24
ওমানে আগুন
ওমান

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

April 24
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
বাংলাদেশ

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

April 24
বিজ্ঞাপন
  • Trending
  • Comments
  • Latest
প্রবাসী

বিদেশে বাংলাদেশি প্রবাসীদের সংখ্যা কত?

December 12, 2023
ওমান

ওমানের সাহ্‌রী ও ইফতারের সময়সূচি প্রকাশ

February 13, 2024
ওমানে জরিমানা ছাড়াই ভিসা নবায়ন করতে পারবে প্রবাসীরা 

যে শর্তে ৩ বছরের ভিসা পাবেন ওমান প্রবাসীরা

October 27, 2021
মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী ১০ দেশের মধ্যে নাম নেই ওমানের

মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী ১০ দেশের মধ্যে নাম নেই ওমানের

August 20, 2022
প্রবাসীর জায়গা দখল করে ৩লাখ টাকা দাবি, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

প্রবাসীর জায়গা দখল করে ৩লাখ টাকা দাবি, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

March 27, 2025
ওমরা পালনকারীদের নতুন বয়সসীমা নির্ধারণ করলো সৌদি আরব

ওমরা পালনকারীদের নতুন বয়সসীমা নির্ধারণ করলো সৌদি আরব

November 20, 2021
ভ্যাকসিন নিয়ে দুশ্চিন্তায় দেশে ফেরা ওমান প্রবাসীরা

যে শর্তে এনওসি সুবিধা পাবেন ওমান প্রবাসীরা

August 8, 2021
Passport

ওমান থেকেই পাসপোর্টের নাম সংশোধন করতে পারবেন প্রবাসীরা

February 9, 2023
ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

0
ওমানে আগুন

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

0
একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

0
ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

0
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

0
পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

0
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

0
ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

0
ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

April 24, 2025
ওমানে আগুন

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

April 24, 2025
একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

April 24, 2025
ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

April 24, 2025
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

April 24, 2025
পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

April 24, 2025
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

April 24, 2025
ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

April 24, 2025
বিজ্ঞাপন
Probashtime dark

Office: O.C. Centre, 1st Floor, Oman Commercial Center, Ruwi 131, Muscat, Oman.

For News: 01409205456

Email: news@probashtime.com

About Probash Time

  • About us
  • Contact Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Advertisement
  • Our Team

Follow Probash Time:

Facebook Twitter Youtube Telegram Instagram Threads
No Result
View All Result

ও.সি. সেন্টার, ২য় তলা, ওমান কমার্সিয়াল সেন্টার, রুই ১৩১, মাস্কাট, ওমান।

বার্তা ও সম্পাদকীয় বিভাগ:
ই-মেইল: probashtimenews@gmail.com

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Advertise

কপিরাইট © 2019 - 2025 : প্রবাস টাইম - Probash Time: Voice of Migrants.

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Probashir city web post