ওমানে ঘূর্ণিঝড় তেজের প্রভাবে অব্যাহত ভারী বৃষ্টিপাত বিভিন্ন প্রদেশে ব্যাপক প্লাবনের সৃষ্টি করেছে। সময় গড়ালে এই অবস্থার আরও অবনতি হবে বলে ধারণা করা হচ্ছে। এরমধ্যে উপকূলের কাছাকাছি এলাকাগুলোয় ঝড়ের তীব্রতা অনেক বেশি, ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছাকাছি বাতাসের গতিবেগ ঘণ্টায় ৭৪ থেকে ১৩০ কিলোমিটার। একইসাথে উত্তাল সাগরের উপকূলে ৮-১১ মিটারের ঢেউ আছড়ে পড়ছে। ইতোমধ্যে বেশকিছু ওয়াদি ও উপকূলবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হওয়ারও খবর পাওয়া গেছে। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। ঝুঁকি এড়াতে
সিভিল এভিয়েশনের তরফ থেকে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে।


নাগরিক এবং বাসিন্দাদের উদ্ধার ও ত্রাণ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হচ্ছে

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।



















