ওমানের কুরুম এরিয়ার একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে এক মহিলার মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার (৪-আগস্ট) ওমানের পাবলিক অথরিটি ফর সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স (প্যাকডা) থেকে নিশ্চিত করেছে এই তথ্য। প্যাকডা এক বিবৃতিতে জানিয়েছে যে, “মাস্কাটের আল কুরুম অঞ্চলে একটি বাড়িতে আগুন লাগার খবর পায় প্যাকডা। খবর পেয়ে তাৎক্ষণিক দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এই সময় আগুনের ধোঁয়ায় শ্বাসকষ্টে এক মহিলার মৃত্যু হয়।”
আরো পড়ুনঃ চলতি মাসে ওমান থেকে ঢাকায় একাধিক ফ্লাইট
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত সেই বাড়ির কিছু অংশ | ছবি: PACDAআরো দেখুনঃ যেমন কাটলো ওমান প্রবাসীদের ঈদ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।



















