ওমানে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ১৬ জন প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। শ্রম মন্ত্রণালয়ের এক যৌথ অভিযানে আদম অঞ্চল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, রয়্যাল ওমান পুলিশ ও আদম মিউনিসিপ্যালিটির সহযোগিতায় অঞ্চলটির বেশকিছু বেসরকারি খাতের প্রতিষ্ঠান, শ্রমিক জমায়েত এবং হকারি মার্কেটে এই অভিযান পরিচালিত হয়।
অপর এক পৃথক অভিযানে সমুদ্রপথে অনুপ্রবেশের দায়ে অন্তত ১৬ প্রবাসীকে গ্রেপ্তার করেছে উত্তর আল বাতিনার কোস্টগার্ড পুলিশ। গ্রেপ্তার এসব এশীয় নাগরিক নৌকায় করে অবৈধভাবে ওমানে প্রবেশের চেষ্টা করছিলেন।
এদিকে জাতীয় দিবসকে সামনে রেখে শ্রম আইন লঙ্ঘন রোধে মাঠ পর্যায়ে বড় অভিযানে নেমেছে ওমান। বিভিন্ন অঞ্চলে নিয়ম করে অভিযান চালাচ্ছে দেশটির শ্রম মন্ত্রণালয়। এসব অভিযানে অন্তত কয়েকশ প্রবাসী গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তার আতঙ্কে বাংলাদেশিসহ অন্য অনেক প্রবাসীরা পালিয়ে থেকে নিজেদের রক্ষা করছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















