বগুড়ায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। রোববার (১৫ অক্টোবর) দুপুর সোয়া ১টার দিকে কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের বড়মহর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বগুড়া এয়ারফিল্ডের কাছে প্রশিক্ষণের সময় বিমানবাহিনীর পিটি-৬ প্রশিক্ষণ বিমানটি বাঁশবাগানে বিধ্বস্ত হয়। তবে বিমানে থাকা পাইলট দুজন সুস্থ আছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ করে বিমানটি বাঁশবাগানে পড়ে যায়। তবে বিমানে থাকা পাইলটরা দ্রুত নিজেদের বের করে নিতে পারেন।
আইএসপিআর জানায়, দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















