ওমানে বেশকিছুদিন ধরে করোনা রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ায় অত্যন্ত উদ্বেগ প্রকাশ করেছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সুপ্রিম কমিটি ও বিভিন্ন সংস্থার যৌথ প্রচেষ্টায় দেশটিতে করোনা নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। এছাড়াও দেশটির বিভিন্ন চেকপয়েন্টগুলিতে আরও কঠোর নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হচ্ছে।
বুধবার ওমান নিউজ এজেন্সি (ওএনএ) অনলাইনে জারি করা একটি বিবৃতিতে বলা হয়েছে, “সৈয়দ হামুদ বিন ফয়সাল আল বুসাইদী জানিয়েছেন যে, দেশটিতে করোনা ভাইরাস সংক্রমণ রোধে সুপ্রিম কমিটিসহ সকল প্রতিষ্ঠান চেষ্টা করে যাচ্ছে। বিকৃতিতে আরও জানানো হয় যে, লকডাউন চলাকালীন বিভিন্ন চেকপয়েন্টগুলোকে কঠোরতা আরো বাড়ানো হয়েছে। একই সাথে সকল নাগরিকদের আহ্বান জানানো হয়েছে যে, তারা সকল স্বাস্থ্যবিধি মেনে চলে ও নিজেদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখে।”
আরো পড়ুনঃ ওমানের মর্গে পড়ে আছে বাংলাদেশির লাশ, খোঁজ নেই পরিবারের
স্বরাষ্ট্রমন্ত্রী ডাক্তার, নার্স ও স্বাস্থ্য কর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, দেশের এই ক্রান্তিকালে করোনার সাথে যুদ্ধ করে আমাদের সেবা দেওয়ার জন্য তাদের ধন্যবাদ জানাই। আমরা সবসময় তাদের পাশে আছি। দেশের বর্তমান অবস্থায় তারাই সবচেয়ে বেশি এগিয়ে আছে। আমরা চাই তাদের প্রচেষ্টা সফল হউক। তিনি ওমানের সশস্ত্র বাহিনী, রয়্যাল ওমান পুলিশ ও অন্যান্য সংস্থার সদস্যদেরও ধন্যবাদ জানিয়েছেন। মন্ত্রী আরো বলেন, লকডাউন কার্যকর করতে তাদের সহযোগিতা আরো বাড়াতে হবে। একই সাথে সকল জনগণ যাতে লকডাউন মেনে চলে এই বিষয়টি ভালো ভাবে পর্যবেক্ষণ করা তাদের উচিত। সুত্রঃ ওমান ডেইলি
আরো দেখুনঃ ওমানের বিশেষ ফ্লাইট প্রসঙ্গ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।



















