করোনা ভাইরাসের বর্তমান পরিস্থিতিতে ভারতীয় নাগরিকদের ওমান থেকে দেশে ফিরিয়ে নেওয়ায় পরিচালিত বিশেষ ফ্লাইটে ৬৩ ভারতীয় নাগরিক পুনরায় ওমান ফিরে এসেছে। এই সকল ভারতীদের বেশিরভাগ ওমানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ছিলো এবং তারা ভারতে চিকিৎসা বা ছুটিতে গিয়েছিলেন বলে জানাগেছে টাইমস অব ওমানের সুত্রে।
ইতিমধ্যেই চেন্নাই থেকে ১১ জন, মুম্বাই থেকে ১৫ জন ও হায়দরাবাদ থেকে ৩৭ জন ওমানে ফিরে এসেছে বলে জানিয়েছেন ইন্ডিয়ান সোশ্যাল ক্লাব মাস্কটের ডেকান উইংয়ের প্রতিষ্ঠাতা সুহাইল খান। তিনি জানান, ওমান অনেক চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে ভারতীয় নাগরিকরা নিজ দেশে ফেরত যাচ্ছে। এই সময় অনেক ওমানি ও ভারতীয় যারা ভারতে আটকে ছিলো বা ওমান আসতে ইচ্ছুক তারা ওমানে ফিরে এসেছেন।” এদিকে এ ব্যাপারে ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে, বর্তমান পরিস্থিতিতে সীমিত সংখ্যক বিমান পরিচালনার অনুমতি দেওয়া হয়। তাই যতদূর সম্ভব সকল ধরনের সহায়তা সরবরাহ করার জন্য আমরা বদ্ধপরিকর।
মুম্বাই ও চেন্নাইয়ের বিমান পরিচালনার বিষয়ে সুহাইল খান বলেন, “ভান্দে ভারত নামে পরিচালিত ফ্লাইটগুলোর মাধ্যমে ওমানে আটকে থাকা ভারতীয়দের দেশে ফিরিয়ে নেওয়া হচ্ছে। বিশ্বব্যাপী মহামারীর কারণে অনেক ভারতীয় ওমানে আটকে ছিলো, তাদের দেশে ফিরিয়ে নিতে এই ব্যবস্থা গ্রহণ করেছিলো ভারত সরকার। এই সময় অনেক ওমানি বা ভারতীয় যারা ওমানে বসবাস করে তারা ভারতে থেকে ওমানে ফিরে এসেছেন।
এদিকে করোনার কারনে বাংলাদেশে এসে আটকেপড়া প্রবাসীরা পুনরায় ওমান ফিরতে আজ (১৯-জুলাই) ঢাকায় অবস্থিত ওমান দূতাবাসের সামনে কয়েক হাজার ওমান প্রবাসী জমা হয়েছিলো। পরে তাদেরকে বাংলাদেশে নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত তাইয়েব সালিম আল আলাওয়ি কথা বলে বিদায় করেন। তিনি বলেন, “এই মহামারী সময়ে আগে সবার বেচে থাকতে হবে। আপনারা দূতাবাসে এসে যেভাবে ভিড় করছেন, তা বর্তমান সময়ে সবার জন্যই স্বাস্থ্যের ঝুঁকি রয়েছে। আপনারা জানেন এখন গোটা বিশ্ব লকডাউন। বিমান চলাচল স্বাভাবিক হয়নি। বিশেষ ফ্লাইট অথবা চার্টার্ড ফ্লাইট ব্যতীত এখনো সাধারণ ফ্লাইট চালু হয়নি। সুতরাং আপনাদের অপেক্ষা করতে হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে, আপনারা যারাই আছেন, সবাই পুনরায় ওমান যেতে পারবেন সময় হলে।”
আরও পড়ুনঃ পুনরায় ওমান যেতে যে নাম্বারে মেইল করবেন
এসময় রাষ্ট্রদূত আরও বলেন, “যারা পুনরায় ওমান ফিরে যেতে চায়, তারা consular@mofa.gov.om এই মেইল নাম্বারে তাদের বিস্তারিত তথ্য দিয়ে মেইল পাঠাতে পারেন। যেমন, তার রেসিডেন্স কার্ড (পতাকা) কপি, পাসপোর্ট কপি, স্পন্সরের (আরবাব) নাম ও নাম্বার এবং দেশের নাম্বার দিয়ে মেইল করতে পারেন। পররাষ্ট্র মন্ত্রণালয় মেইল পাওয়ার পর অনুরোধটি গৃহীত হয়ে গেলে তখন পরবর্তী মেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে কি করতে হবে। তবে যেহেতু এখন অনেক মানুষের চাপ রয়েছে ওমান ফেরার, সুতরাং মেইল পাঠানোর পর অপেক্ষা করতে হবে। এটা সময়সাপেক্ষ ব্যাপার।”
আরও দেখুনঃ প্রবাস টাইম নিয়ে যা বললেন ওমানের রাষ্ট্রদূত
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।



















