ওমানে মহামারী করোনায় গত ২৪ ঘণ্টায় আরো ১০ জনের মৃত্যুর রেকর্ড করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। রবিবার মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ওমানে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে সর্বমোট মারা গেছেন ৩১৮জন। যাদের মধ্যে ১৭৯ জন ওমানি নাগরিক এবং ১৩৯ জন প্রবাসী। বয়স অনুপাতে মৃত্যুর সংখ্যা নিম্নরূপ:
এদিকে মহামারি করোনাভাইরাসে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৫৯ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ২ লাখ ৪ হাজার ৫২৫ জন। নতুন করে মৃত্যু হয়েছে ৩৭ জনের। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৬১৮। রোববার (১৯ জুলাই) দুপুরে কোভিড-১৯ সম্পর্কিত নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
আরও পড়ুনঃ বাংলাদেশ থেকে পুনঃ ওমান ফেরার ব্যাপারে দূতাবাস যা বললেন
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৫৪৬ জন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ১ লাখ ১১ হাজার ৬৪২ জনে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় ১০ হাজার ৬২৫টি। এ নিয়ে দেশে মোট ১০ লাখ ২৮ হাজার ২৯৯টি নমুনা পরীক্ষা করা হলো। এর আগে শনিবার (১৮ জুলাই) একদিনে দেশে ২ হাজার ৭০৯ জন করোনায় আক্রান্ত হন। এছাড়া নতুন করে মৃত্যু হয় ৩৪ জনের।
আরও দেখুনঃ প্রবাস টাইম নিয়ে যা বললেন ওমানের রাষ্ট্রদূত
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।




















