বিজ্ঞাপন
Thursday, March 19, 2026
Probash Time
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
No Result
View All Result
Probash Time
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
No Result
View All Result
Probash Time
সর্বশেষ
বিজ্ঞাপন
Home অন্যান্য

তিনি সংগঠক নন, তিনি নিজেই একটি সংগঠন

শাহীনুল ইসলাম শাহীনুল ইসলাম
Sep 24
পড়ুন: 2 মিনিটে
0
3
40
VIEWS
বিজ্ঞাপন

Probash Time Google News

 

তিনি বড় ভালো লোক। তাঁর নামের সঙ্গে এত বেশি বিশেষণ যথার্থ হয় যে, সব বিশেষণই তাঁর গুনের কাছে ম্লান। তাই খুব সাধারণ একটি কথা দিয়েই লেখাটা শুরু করলাম। তিনি জাতির শ্রেষ্ঠ সন্তানদের একজন। বীর মুক্তিযোদ্ধা। তিনি অভিনেতা, তিনি ছড়াকার, তিনি লেখক, তিনি মঞ্চসফল নির্দেশক, তিনি নাট্য পরিচালক, তিনি সংগঠক। আসলে এক জীবনে এতকিছুর সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলা যায় এবং সাফল্যেও চূড়াও ওঠা যায়। তাঁকে না দেখলে বুঝতে পারতাম না। তাঁর সব সাফল্যের অন্তরালে হিমালয়সম এক ব্যক্তিত্ব বাস করে। যার জোরে তিনি সাধারণ থেকে হয়ে উঠেছেন অসাধারণ। লেখার শুরুতে তাই বড় ভালো লোক কথাটা লেখার লোভ সামলাতে পারলাম না। তিনি পীযূষ বন্দ্যোপাধ্যায়। আজ ২৩ সেপ্টেম্বর তাঁর জন্মদিন। শুভ জন্মদিন দাদা।

Probashir Helicopter Probashir Helicopter Probashir Helicopter
বিজ্ঞাপন

 

আরওপড়ুন

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

বিজ্ঞাপন

 

তাঁর সফল অভিনয় দেখতে দেখতেই বড় হয়েছি নাটকের প্রতি আগ্রহ তৈরি হয়েছে। বাংলাদেশ টেলিভিশন এর প্রথম ধারাবাহিক নাটকের তিনি নায়ক। তিনি বাঙালিকে টিভি সেটের সামনে বসানোর অভ্যাস করেছেন তাঁর অভিনয় শৈলীর জাদুতে। মঞ্চেও তিনি অভিনয়ের ব্যাকরণ তৈরি করেছেন। নাট্যাচার্য সেলিম আল দীন পীযূষ বন্দ্যোপাধ্যায়ের অভিনয়কে মূল্যায়ন করেছেন তাঁর প্রকাশিত নাটকে ভিন্নভাবে। কীত্তনখোলা নাটকে ইদু কনকদার চরিত্রের একটি সংলাপ ছিল, ‘আঠার ফুট চওড়া রাস্তা বানালাম’। সেলিম আল দীন তাঁর প্রকাশিত কীত্তনখোলা নাটকের বইয়ের ফুটনোট দিয়ে লিখেছেন, ‘অভিনেতা পীযূষ আঞ্চলিক ভঙ্গিতে বলে টুয়ান্টি ফাইভ ফুট’। তাঁর অভিনয় সেলিম আল দীনকে এতটাই মুগ্ধ করেছিল যে, নাট্যাচার্যের লেখা সংলাপ পরিবর্তন করে ফেলার প্রসঙ্গটিও স্থান পেয়েছে সেলিম আল দীন রচিত ‘তিনটি মঞ্চ নাটক’ বইয়ে।

 

এই মহানায়কের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে কাজ শুরু করার ক্ষণটি আমার জন্য খুব একটা সুখকর ছিল না। আমি তখন আবদুল্লাহ আল মামুন এর সহকারী পরিচালক হিসেবে কাজ করি। স্যুটিংয়ে মামুন ভাই একটু দেরিতেই পৌছাতেন আমরা সহকারীরা তাঁর পৌছানোর আগেই স্যুটিং শুরু করে দিতাম। ‘ধারাবাহিক নাটক বাবা’ এর সুটিং সেটে পীযূষদার সেদিন প্রথম স্যুটিং ছিল। মামুন ভাই তথনও সেটে পৌছাননি। আমি বেশ কবার পীযূষদাকে স্যুটিং শুরুর জন্য তাগাদা দিচ্ছিলাম। দাদা বারবারই জিজ্ঞেস করছিলেন, ‘মামুন ভাই কখন আসবেন’? এক সময় আমার মনে হলো দাদা হয়ত সহকারীর পরিচালনায় অভিনয় করতে চাচ্ছেন না। তাই মামুন ভাইয়ের খোঁজ করছেন। বিষয়টি মামুন ভাইকে অবগত করি এবং দাদা নিজে থেকেই আমাকে ডেকে জিজ্ঞেস করলেন, কোন দৃশ্য করতে চাচ্ছ’? এর মাস খানেকের মধ্যেই আমার নিজের পরিচালনা করা একটি নাটক ‘কনে দেখা’তে পীযূষদাকে নিয়ে কাজ করলাম। তাঁর সব গুণের কথাই সর্বজনবিদিত তাই অভিনেতা পীযূষ বন্দ্যোপাধ্যায় আমার আজকের লেখার বিষয় নয়। আমি এসব এর দেখেছিও কিঞ্চিৎ। তাঁর সাংগঠনিক দক্ষতার অন্তত একটি অধ্যায় আমার দেখার সৌভাগ্য হয়েছে সেই অভিজ্ঞতাটা লিখেই দাদাকে জন্মদিনের অর্ঘ্য দিতে চাই এই শরতে।

বিজ্ঞাপন

 

শিরোনামেই উল্লেখ করেছি, তিনি আসলে সংগঠক নন, তিনি নিজেই একটি সংগঠন। সম্ভবত সালটা ২০১৬ হবে। পীযূষ দা একদিন আমাকে বললেন তৈরি হও। মাগুরায় একটি উপনির্বাচন হবে সেই নির্বাচনে কাজ করতে যেতে হবে। আমিও উৎসাহ নিয়েই প্রস্তুতি নিতে থাকলাম। ধারণা করতে থাকলাম নিশ্চয়ই দলেবলে বেশ কিছু লোক আমরা ঢাকা থেকে যাব। যাত্রার সময় যখন আসল তখন জানলাম। যাচ্ছেন পীযূষ দা একাই আমি শুধু তাঁর সঙ্গে যাচ্ছি। মনে মনে ভাবতে লাগলাম, কেমন হবে কাজটা? সবাই দেখি নির্বাচন করতে যায় গাড়ি বহর নিয়ে। আমরা দুই জন গিয়ে নির্বাচনে কি প্রভাব ফেলতে পারব। মাগুরায় পৌছানোর পর বুঝতে পারলাম। পীযূষ বন্দ্যোপাধ্যায় যেখানে যান সেখানে দল-বল-সংগঠন কিছুই লাগে না। প্রতিদিন গ্রামের পর গ্রাম আমরা ভ্রমণ করছি। নির্বাচনী সভা করছি। কোথা থেকে যেন লোকজন এসে সভাগুলোকে সফল করে তুলছেন। যারা আসছেন তাদের অধিকাংশেরই এক কথা, পীযূষ বন্দ্যোপাধ্যায় নামটা শুনেই তারা চলে এসেছেন। অবাক হয়ে লক্ষ করলাম। জ্ঞান অর্জন করলাম একজন ব্যক্তি একটি নামও একটি সংগঠন হয়ে উঠতে পারে।

 


সে বছর থেকেই শুরু ২০১৭ সালে এসে সত্যি সত্যি একটি সংগঠন এর জন্ম দিতে দেখলাম পীযূষ দা’কে। আমাকে একদিন বললেন শাহাবগের একটি রেস্তোরাঁয় কিছু লোককে ডেকেছি কথা বলব তাদের সঙ্গে। আমি বাধ্যগত ছাত্রের মত গিয়ে হাজির হলাম। দেখলাম একে একে পত্রিকার সম্পাদক, বিশ^বিদ্যালয়ের বর্তমান ও সাবেক ভিসি, সাবেক আমলা, কবি-সাহিত্যিক, সংস্কৃতিজন, সমাজকর্মীরা আসতে থাকলেন। আমার অবাক হওয়ার তখনো কিছু বাকি ছিল। যখন জানলাম যারা এসেছেন তাঁরাও আসলে জানেন না কী কথা বলার জন্য তাদের আমন্ত্রণ করেছেন পীযূষ দা। তাঁরা নিজেরাই আলোচনা করছিলেন কী কারনে আজ পীযূষ ডেকেছেন আমাদের? আজ কী পীযূষের জন্মদিন? অবাক বিশ^য়ে লক্ষ করলাম এই বিশাল ব্যক্তিত্বের মানুষেরাও চলে এসেছেন বিষয় না জেনেই। এসেছেন শুধু একটি নাম শুনেই। পীযূষ বন্দ্যোপাধ্যায়। আমি ছবি তুলছি। সব আয়োজন দেখছি আর আমন্ত্রিতদের থেকে দুরে দুরে থাকছি। কারণ, তাঁরা যদি আমাকে জিজ্ঞাসা করেন, কী কারণে দাদা তাঁদের ডেকেছেন? আমি তো কোনো উত্তরই দিতে পারব না, কারন আমি নিজেই বিষয়টি নিয়ে কিছু জানি না। যথা নিয়মে আলোচনা শুরু হলো কিছুটা আঁচ করতে পারলাম। আসলে দেশের অসাম্প্রদায়িক চেতনা নিয়ে ভাবার বা কাজ করবার অভিপ্রায়ে এই আলোচনা। এ ধরনের বেশ কটি সভা হলো, আমন্ত্রিতরা সবাই দাদার সঙ্গে একমত হলেন।

 

দেশের মুক্তিযুদ্ধের চেতনার অন্যতম স্তম্ভ ‘অসাম্প্রদায়িক বাংলাদেশ’ বাঁচিয়ে রাখতে প্রয়োজন একটি সাংগঠনিক কাঠামো। অবশেষে ২০১৮ সালের ৭ জুলাই আত্মপ্রকাশ করল দেশের অসাম্প্রদায়িক চেতনার সংগঠন ‘সম্প্রীতি বাংলাদেশ’। আমি পীযূষদার কাছে আজন্ম কৃতজ্ঞ থাকব এই কারনে যে কিভাবে একজন ব্যক্তির উদ্যোগে একটি এতবড় সংগঠন গড়ে উঠতে পারে, তা দেখার এবং এই কার্যক্রমের সঙ্গে আমাকে জড়িত থাকার সুযোগটি তিনি করে দিয়েছেন বলে। আমি প্রায়শই এভাবে বলি, আমি একটি সংগঠন এর জন্ম হতে দেখেছি। দেখতে দেখতে সম্প্রীতি বাংলাদেশ এখন পাঁচ বছর পার করে ছয়ে পা দিয়েছে। সংগঠন বিস্তৃতি লাভ করেছে। এখন জেলা থেকে উপজেলা পর্যায়েও ছড়িয়ে গেছে ‘সম্প্রীতি বাংলাদেশ’ এর কার্যক্রম। আমি শুধু ভাবি, কিভাবে একজন ব্যক্তি হয়ে ওঠেন একটি সংগঠন।
সম্প্রীতির প্রয়োজনেই দেশের অনেক জায়গায় গিয়েছি পীযূষদার সঙ্গে। লক্ষ করেছি গ্রাম থিয়েটার করা নিজের সাংস্কৃতিক কার্যক্রমের কারণে শুধু নয়। ব্যক্তি পীযূষ বন্দ্যোপাধ্যায়ের এক অসাধারণ গ্রহনযোগ্যতার কারণেই তাঁর পক্ষে সম্ভব হয় এত কিছু করা।

 


পীযূষদার গুণের যেকোনো বিষয় নিয়েই পাতার পর পাতা লেখা যায়। তবে এই সংগঠন তৈরির অভিজ্ঞতা বলে দাদাকে জন্ম দিনের অর্ঘ্য দিতে চাই কারন। তিনি অসাম্প্রদায়িক মচেতনার মানুষগুলোর জন্য একটি আশ্রয় তৈরি করেছেন। যতদিন বাঙালি বেঁেচ থাকবে বাঙালির অসাম্প্রদায়িক চেতনাও বেঁচে থাকবে এটা দৃঢ়চিত্তে বলতে পারি। তবে এটিকে একটি কাঠামোতে নিয়ে আসার দায়টি পূর্ণ করেছেন পীযূষ বন্দ্যোপাধ্যায়। পীযূষদার জন্মদিনে তাই কামনা তিনি হাজার বছর আয়ু লাভ করুন। শুধু তাঁর বেঁচে থাকার জন্য নয়। আমাদের মত অসাম্প্রদায়িক চেতনার মানুষ গুলোর বাতিঘর হয়ে থাকার জন্য।
আমি লেখক নই। লেখার অভ্যাসও খুবই কম। তবে এই ব্যক্তিত্বকে যতদিন দেখছি। শুধু অবাকই হচ্ছি না। নতুন কিছু আবিস্কার করছি। মানুষ তার চিন্তার চেয়েও বড় হতে পারে এটা তাঁকে দেখে শিখছি। তাই পীযূষদার জন্মদিনে সামান্য অভিজ্ঞতা লিখে রাখলাম।

 

শুভ জন্মদিন পীযূষদা।
সাইফ আহম্মেদ, নির্মাতা

 

আরও দেখুন:

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

city

এ সম্পর্কিত আরও পড়ুন

২০ বছরেও জ্ঞান ফেরেনি সৌদির সেই যুবরাজের, ৩৬তম জন্মদিনও কাটল বিছানায়
লিড নিউজ

২০ বছরেও জ্ঞান ফেরেনি সৌদির সেই যুবরাজের, ৩৬তম জন্মদিনও কাটল বিছানায়

April 23
অভিনেত্রী শাওনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
অপরাধ

অভিনেত্রী শাওনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

April 23
বিয়ের অনুষ্ঠানে দেখা মিললো পতিত আ. লীগের পলাতক মন্ত্রী এমপিদের
সামাজিক

বিয়ের অনুষ্ঠানে দেখা মিললো পতিত আ. লীগের পলাতক মন্ত্রী-এমপিদের

April 21
বিজ্ঞাপন
  • Trending
  • Comments
  • Latest
প্রবাসী

বিদেশে বাংলাদেশি প্রবাসীদের সংখ্যা কত?

December 12, 2023
ওমান

ওমানের সাহ্‌রী ও ইফতারের সময়সূচি প্রকাশ

February 13, 2024
মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী ১০ দেশের মধ্যে নাম নেই ওমানের

মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী ১০ দেশের মধ্যে নাম নেই ওমানের

August 20, 2022
Passport

ওমান থেকেই পাসপোর্টের নাম সংশোধন করতে পারবেন প্রবাসীরা

February 9, 2023
ওমানে জরিমানা ছাড়াই ভিসা নবায়ন করতে পারবে প্রবাসীরা 

যে শর্তে ৩ বছরের ভিসা পাবেন ওমান প্রবাসীরা

October 27, 2021
ভ্যাকসিন নিয়ে দুশ্চিন্তায় দেশে ফেরা ওমান প্রবাসীরা

যে শর্তে এনওসি সুবিধা পাবেন ওমান প্রবাসীরা

August 8, 2021
আমিরাত

আমিরাতে ভারতীয়দের মন্দির প্রতিষ্ঠা

February 13, 2024
ওমানে এবার যে কয় ঘন্টা রোজা রাখতে হবে

ওমান সহ মধ্যপ্রাচ্যে রমজানের সম্ভাব্য তারিখ ঘোষণা

January 10, 2023
ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

0
ওমানে আগুন

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

0
একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

0
ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

0
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

0
পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

0
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

0
ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

0
ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

April 24, 2025
ওমানে আগুন

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

April 24, 2025
একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

April 24, 2025
ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

April 24, 2025
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

April 24, 2025
পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

April 24, 2025
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

April 24, 2025
ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

April 24, 2025
বিজ্ঞাপন
Probashtime dark

Office: O.C. Centre, 1st Floor, Oman Commercial Center, Ruwi 131, Muscat, Oman.

For News: 01409205456

Email: news@probashtime.com

About Probash Time

  • About us
  • Contact Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Advertisement
  • Our Team

Follow Probash Time:

Facebook Twitter Youtube Telegram Instagram Threads
No Result
View All Result

ও.সি. সেন্টার, ২য় তলা, ওমান কমার্সিয়াল সেন্টার, রুই ১৩১, মাস্কাট, ওমান।

বার্তা ও সম্পাদকীয় বিভাগ:
ই-মেইল: probashtimenews@gmail.com

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Advertise

কপিরাইট © 2019 - 2025 : প্রবাস টাইম - Probash Time: Voice of Migrants.

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Probashir city web post