রাজধানীর একটি সড়কে অচেতন অবস্থায় পড়ে থাকা জসিম উদ্দিন নামে এক ওমান প্রবাসীকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় তিনি ওমান থেকে দেশে ফিরে বাড়ির পথে রওনা দিতেই অজ্ঞানপার্টির খপ্পরে পড়েন। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে নিয়ে আসা যাত্রাবাড়ী থানার এএসআই মো. শাহীন মিয়া জানান, খবর পেয়ে যাত্রাবাড়ী চৌরাস্তা থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়। তার সঙ্গে পাসপোর্ট ও ৩’ শ টাকা ছাড়া আর কিছুই পাওয়া যায়নি। সঙ্গে থাকা টাকা-পয়সা ও জিনিসপত্র খোয়া গেছে।
তিনি বলেন, উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর সেখানে পাকস্থলী ওয়াশ করে ভর্তি করা হয়। এরপর জসিম একটু সুস্থ হলে তার কাছ থেকে ঠিকানা জেনে পরিবারে সংবাদ দেয়া হয়। এখন তিনি পরিবারের জিম্মায় আছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















