চারমাস ফ্লাইট বন্ধ থাকার পর স্বাস্থ্যবিধি মেনে আগামী ১ লা আগস্ট থেকে ৩০ শতাংশ আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে কুয়েত সরকার। রবিবার স্থানীয় গণমাধ্যম আরব টাইমসহ একাধিক মিডিয়া থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। সবধরনের স্বাস্থ্যবিধি মেনে ফ্লাইট পরিচালনা করা হবে। এক্ষেত্রে যাত্রীদের মাস্ক-হ্যান্ড গ্লোভস ব্যবহার করতে হবে। কুয়েত বিমানবন্দর স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডেস্ক থেকে দেওয়া হবে পিসিআর সনদ- যেটার জন্য (১০ দিনার থেকে ২০ দিনার) লাগবে।
বিমানবন্দরে আসতে ও যেতে স্ক্যানার মেশিনের মাধ্যমে শরীরের তাপমাত্রা চেক করা হবে। এছাড়া ছুটিতে থাকা প্রবাসীরা আসার ৪ দিন আগে কুয়েত দূতাবাস অনুমোদিত মেডিকেল সেন্টারগুলো থেকে পিসিআর সনদ গ্রহণ করতে হবে। অবশ্যই সেটা আরবিতে অনুবাদ করা হতে হবে। এক্ষেত্রে দূতাবাসের কোনোধরনের সাইন প্রয়োজন নেই।
আরও পড়ুনঃ রেমিট্যান্সের রেকর্ড কি প্রবাসীদের ঘরে ফেরার আয়োজন…?
কুয়েত আসতে বিমান বন্দরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি ফরম পূরণ করতে হবে। যদি প্রয়োজন মনে করে তাহলে সরকারি কোয়ারেন্টাইন অথবা হোম কোয়ারেন্টাইনে থাকতে বাধ্য থাকবে। এটা ছাড়া গুগল প্লে স্টোরে sholink নামে একটি অ্যাপ আছে, চালু করলে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। তবে কোন কোন দেশের সাথে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করবে সে রকম কোনো দেশের নামের তালিকা প্রকাশ করেনি কুয়েত এভিয়েশন।
আরও দেখুনঃ প্রবাস টাইম ও সাংবাদিক হাসান নিয়ে ওমানের রাষ্ট্রদূত যা বললেন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।



















