ওমানের সাহামে বিদ্যুতের খুঁটি থেকে তার চুরি করতে গিয়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। অপর আরও দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ওমানের রয়েল পুলিশ।
এক বিবৃতিতে ওমানের রয়েল পুলিশ ঘটনাটি নিশ্চিত করেছে। তারা বলছে, উত্তর আল বাতিনাহ গভর্নরেট পুলিশ কমান্ড সাহাম নগরীর একটি খুঁটি থেকে ভাংচুর এবং বৈদ্যুতিক তার চুরির অভিযোগে দুই নাগরিককে গ্রেপ্তার করেছে, তাদের দলে থাকা তৃতীয় জনের বৈদ্যুতিক শকে মৃত্যু হয়। অপর একজন শকে গুরুতর আহত হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান বলেও বক্তব্য ওমান পুলশের।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















