ওমানের জাতীয় প্রতিরক্ষা কলেজ (এনডিসি) তাদের কৌশলগত অনুশীলনের কার্যক্রম অনুযায়ী ‘‘ডিসিশন মেকিং -৭” নামের সামরিক সুরক্ষা ও বেসামরিক সংস্থার মহড়া শেষ করেছে। বৃহস্পতিবার সমাপনী অনুষ্ঠানে মন্ত্রীপরিষদের সেক্রেটারি জেনারেল শায়খ আল ফাদল বিন মোহাম্মদ আল হাতি উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিসির সহকারী কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার মোহাম্মদ বিন ইয়ারুব আল সাইফি। অনুষ্ঠানে এলজি আহমেদ বিন হারথি আল নাভানী, এনডিসি বোর্ডের সশস্ত্র বাহিনীর (এসএএফ) চেয়ারম্যান চিফ অফ স্টাফ, স্বাস্থ্য বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব ড. মোহাম্মদ বিন সাইফ আল হোসানী, শেখ খলিফা বিন আলী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব ও ওমান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ওসিসিআই) চেয়ারম্যান কায়স বিন মোহাম্মদ আল ইউসুফ উপস্থিত ছিলেন। সুত্রঃ ওমান নিউজ এজেন্সি
আরও দেখুনঃ আউট পাসের ব্যাপারে ওমান দূতাবাসের বিরুদ্ধে প্রবাসীদের যত অভিযোগ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।



















