প্রবাসী স্বামীকে ভিডিও কলে লাইভে রেখে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন নুপুর খাতুন নামে এক তরুণী। রাজধানীর সবুজবাগ ওহাব কলোনির একটি বাসায় এ ঘটনা ঘটেছে।
রোববার ভোর সোয়া ৬টার দিকে সবুজবাগ ওহাব কলোনির বাসার নিচতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
নুপুর খাতুন বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলার দত্তভাঙ্গা গ্রামের আব্দুল মজিদের মেয়ে। গত দেড় বছর আগে পারিবারিকভাবে থাইল্যান্ড প্রবাসী তিতাস চৌধুরীর সঙ্গে বিয়ে হয় নুপুরের। এরপর থেকে সবুজবাগ ওহাব কলোনির একটি বাসার নিচতলায় ভাড়া থাকতো। গত ১৮ মে স্বামী থাইল্যান্ড চলে যায়।
পুলিশ জানায়, গত রাতে পরিবারের সঙ্গে অভিমান করে স্বামী তিতাস চৌধুরীকে মোবাইল ফোনে লাইভে রেখে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। তবে কি কারণে আত্মহত্যা করেছে বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।



















