মালয়েশিয়ার মেলাকা রাজ্যের অভিবাসন বিভাগ এ অভিযান চালানের সময় বাংলাদেশিসহ অবৈধ ২০ অভিবাসীকে আটক করা হয়েছে। এদের মধ্যে ১৩ জনকে অতিরিক্ত অবস্থান করা এবং ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।
স্থানীয় সময় বুধবার (১৭ মে) সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত আলাদা আলাদা স্থানে অভিযান চালিয়ে এদের বাদে সন্দেহভাজন আরও ৭ জনকে আটক করা হয়েছে। স্থানীয়দের কাছ থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী ‘সুইপ অপারেশন’ নামে এ অভিযানটি পরিচালনা করেন। আটক অভিবাসীদের বয়স ২০ থেকে ৪৮ বছরের মধ্যে। এর মধ্যে ১৭ জন ইন্দোনেশীয়, দুজন মিয়ানমারের এবং একজন বাংলাদেশি।
১৭ মে এক বিবৃতিতে মেলাকা রাজ্য ইমিগ্রেশনের পরিচালক অনির্বাণ ফৌজি মোহম্মদ আইনী জানান, রাজ্য অভিবাসন বিভাগের এনফোর্সমেন্ট ডিভিশনের চালানো অভিযানের টার্গেট জায়গাগুলোর মধ্যে ছিল ফুড কোর্ট, বিলাসবহুল গাড়ি পরিষ্কারের স্থান এবং বিদেশি কর্মীদের বিভিন্ন আবাসস্থল।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















