দিনদিন সংকুচিত হয়ে আসছে ওমানে প্রবাসীদের কর্ম ক্ষেত্র। পূর্বের ন্যায় এখন আর প্রবাসীদের কাজের পরিস্থিতি নেই দেশটিতে। একের পর এক ওমানিকরনের কারণে নেতিবাচক প্রভাব পরছে প্রবাসী শ্রম বাজারে। শ্রম আইন লঙ্ঘনের দায়ে প্রতিদিনই গ্রেফতার হচ্ছেন প্রবাসীরা। যাদের অধিকাংশই বাংলাদেশি।
আজও দেশটির আল সিব থেকে ৩৭ জন প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৮ মে) এক বিবৃতিতে ওমানের শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, গ্রেফতারকৃত প্রবাসীরা ওমানের শ্রম আইন লঙ্ঘন করেছিলো। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে ইদানীং দেশটিতে প্রবাসীদের গ্রেফতারের খবর প্রতিনিয়ত পাওয়া যাচ্ছে। শ্রম আইন লঙ্ঘনকারী প্রবাসী গ্রেফতারে কঠোর অবস্থানে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী। জানাগেছে, গ্রেফতারকৃতদের মধ্যে অধিকাংশই বাংলাদেশি নাগরিক।
দালালের খপ্পরে পরে ফ্রি ভিসা ওমান যেয়ে এখন কাজ না পেয়ে নিরুপায় হয়েই তারা অবৈধ হয়ে যান। এদিকে শ্রম আইন লঙ্ঘন করলে কোন ছাড় নয় এমন নীতিতে হাঁটছে ওমানের শ্রম মন্ত্রণালয়।
মূলত দেশটির যুব সমাজকে কাজে লাগাতে ওমানিকরন করছে সরকার। আর তাই অনেক পেশায় এখন আর আগের মত প্রবাসীরা কাজ করতে পারেননা। দেশটিতে দিনদিন সংকুচিত হয়ে আসছে প্রবাসীদের কাজের ক্ষেত্র। দেশটিতে দীর্ঘ ৩০ বছরের অধিক সময় যাবত কাজ করছেন এমন প্রবাসীরা বলছেন, মধ্যপ্রাচ্য বলতেই সামনে ভেসে ওঠে তেল সম্পদের অট্টালিকা।
গোটা দুনিয়ার তেলের বাজার নিয়ন্ত্রণ করে মধ্যপ্রাচ্য। তেল থেকেই তাদের সরকারি আয়-ব্যয় নির্বাহ হয়। কিন্তু সামনের বছরগুলো তাদের জন্য হয়ে উঠছে কঠিন। বদলে যাচ্ছে পরিস্থিতি। ফুরিয়ে আসছে তেল সম্পদ। ফলে বাহরাইন, ওমান, কুয়েত, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকে টিকে থাকার জন্য এখন বিকল্প অর্থনীতির দিকে ঝুঁকতে হচ্ছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















