পারিবারিক অশান্তির জেরে অভিমান করে মুন্সীগঞ্জের গজারিয়ায় শাহীন মিয়া নামে মালেশিয়া প্রবাসী এক ব্যক্তি আত্মহত্যার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২ মে) দুপুর দেড়টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এর আগে সকাল ৮ টার দিকে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের পুরান চরচাষী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শাহীন মিয়া (৪৮) উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের পুরাতন চরচাষী এলাকার মৃত সুরুজ মিয়ার ছেলে। নিহত শাহীন মিয়ার বড় বোন আকলিমা বেগম জানান, গত ৭মাস আগএ মালেশিয়া থেকে বাংলাদেশে চলে আসে শাহীন। স্থানীয় সূত্রে জানা যায়, দেশে আসার পর থেকে স্বামী স্ত্রীর পরিবারের সদস্যদের মধ্যে বিবাদ লেগেই থাকতো।
মঙ্গলবার সকালের কোনো এক সময় সে বাড়ির নিজ শয়নকক্ষের সিলিংফ্যানের সাথে রশিতে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা যায়। পরে থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।
এ ঘটনায় গজারিয়া থানার এসআই আবুল কালাম জানান অপমৃত্য মামলা রুজু করা হয়েছে। ময়না তদন্তের রির্পোট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















