বিজ্ঞাপন
Friday, March 6, 2026
Probash Time
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
No Result
View All Result
Probash Time
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
No Result
View All Result
Probash Time
সর্বশেষ
বিজ্ঞাপন
Home ওমান

ওমানে ঈদুল আযহার সম্ভাব্য তারিখ ঘোষণা

প্রবাস ডেস্ক প্রবাস ডেস্ক
May 2
পড়ুন: 2 মিনিটে
0
ওমানে ঈদুল আযহার সম্ভাব্য তারিখ ঘোষণা
104
VIEWS
বিজ্ঞাপন

Probash Time Google News

এবছর পবিত্র ঈদুল আযহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে সৌদি আরব। দেশটির জ্যোতির্বিদদের দেও্যা এক পর্যবেক্ষণে দেখা গেছে আগামী ২৭ জুন হতে পারে আরাফাতের দিন এবং পবিত্র ঈদুল আজহা হতে পারে ২৮ জুন। যদিও চাঁদ দেখার ওপর নির্ভর করছে সব। ১ মে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সৌদি আরবের গণমাধ্যম আল-আরাবিয়া।

 

Probashir Helicopter Probashir Helicopter Probashir Helicopter
বিজ্ঞাপন

যেহেতু সৌদি এবং ওমান পাশাপাশি দেশ। তাই, এবছর ওমানেও একই দিনে ঈদুল আযহার হওয়ার সম্ভাবনা রয়েছে। সৌদি আরবের জ্যোতির্বিজ্ঞান দপ্তরের বরাত দিয়ে এক প্রতিবেদনে রাজধানী রিয়াদভিত্তিক টেলিভিশন চ্যানেল আল আরাবিয়াহ জানিয়েছে, চলতি বছর ২৮ জুন ঈদুল আজহা উদযাপন করবে সৌদি আরব।

আরওপড়ুন

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

ওমানি মুদ্রার আজকের রেট ( ২৩ এপ্রিল )

বিজ্ঞাপন

 

সূর্য ও চাঁদের গতিবিধির হিসেবে বিশ্বজুড়ে দুই ধরনের বর্ষপঞ্জি বা ক্যালেন্ডার প্রচলিত— সৌর বর্ষপঞ্জি ও চান্দ্র বর্ষপঞ্জী। সৌদির বর্ষপঞ্জি চান্দ্রভিত্তিক; অর্থাৎ চাঁদের গতিবিধির ওপর নির্ভর করে দিন-মাস ও বছরের হিসেব করা হয় সৌদি বা আরবি বর্ষপঞ্জিতে।

 

২ মে সৌদির জ্যোতির্বিজ্ঞান দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, চাঁদের গতিবিধি হিসেব করে জানা গেছে, ২০২৩ সালে ১৮ জুন আরবি জিলহজ মাসের চাঁদ উদয়ের জোর সম্ভাবনা আছে।

বিজ্ঞাপন

 

আরবি চান্দ্র বর্ষপঞ্জির এই শেষ মাসের দশম দিনে উদযাপন করা হয় ইসলাম ধর্মাবলম্বীদের দ্বিতীয় ধর্মীয় উৎসব কোরবানির ঈদ বা ঈদুল আজহা।

 

চাঁদের গতিবিধি অনুযায়ী, সৌদি ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে যদি ২৮ জুন ঈদুল আজহা উদযাপিত হয়, সেক্ষেত্রে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে এই ঈদ হবে একদিন পর, ২৯ জুন।

 

ইসলাম ধর্মের চতুর্থ স্থম্ভ হজের কারণে আরবি বর্ষপঞ্জিতে জিলহজ তাৎপর্যপূর্ণ একটি ‍মাস। এই মাসেই হজ করেন সামর্থ্যবান মুসলিমরা।

 

ঈদুল আজহার দু’দিন আগে শুরু হয় হজ, শেষ হয় পশু কোরবানির মধ্যে দিয়ে। যদি সৌদিতে এবার ২৮ জুন ঈদুল আজহা হয়, সেক্ষেত্রে হজের আনুষ্ঠানিকতা শুরু হবে ২৬ জুন।

 

এদিকে উচ্চ আদালতের দেওয়া জামিন আদেশে শিগগিরই কারামুক্ত হচ্ছেন হেফাজত নেতা মুফতি হারুন ইজাহার, শিশুবক্তা হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানী ও আলোচিত হেফাজত নেতা মাওলানা মামুনুল হক।

 

মুফতি হারুন ইজাহার ইতোমধ্যে সবগুলো মামলায় জামিন পেয়েছেন। রফিকুল ইসলাম মাদানী হাইকোর্টে সব মামলায় জামিন পেলেও চেম্বার আদালত একটি মামলায় জামিন স্থগিত করে আপিল বিভাগে শুনানির জন্য পাঠিয়েছেন। অন্যদিকে, মাওলানা মামুনুল হক এক মামলায় জামিন পেয়েছেন। সাত মামলার জামিন শুনানি শেষ হয়েছে। এখন শুধু আদেশের জন্য অপেক্ষা।

 

মুফতি হারুন ইজাহার, রফিকুল ইসলাম মাদানী ও মাওলানা মামুনুল হক খুব শিগগিরই জামিনে মুক্ত হবেন- এমন আশাবাদ ব্যক্ত করেন তাদের আইনজীবীরা। এদিকে, গত ১৩ এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘কারাবন্দি হেফাজত নেতাদের মুক্তির জন্য সুপারিশ করা হচ্ছে।

 

তারা যে তালিকা দিয়েছে সে অনুযায়ী পর্যায়ক্রমে তাদের মুক্তি দেওয়া হচ্ছে।’ চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা পরিদর্শনকালে তিনি এমন মন্তব্য করেন। মন্ত্রীর এমন বক্তব্যেও পরিষ্কার যে শিগগিরই তারা কারামুক্ত হচ্ছেন।

 

মুফতি হারুন ইজাহার
মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলা এবং চট্টগ্রামের হাটহাজারীতে দায়ের করা সব মামলায় মুফতি হারুন ইজাহার হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন।

 

গত ৩১ জানুয়ারি বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ পাসপোর্ট জমা রাখার শর্তে তাকে জামিন দেন। হারুন ইজাহারের আইনজীবী ব্যারিস্টার সারওয়ার হোসেন বলেন, মুফতি হারুন ইজাহারকে সবগুলো মামলায় হাইকোর্ট জামিন দিয়েছেন। আপিল বিভাগের চেম্বার আদালতও তার জামিন বহাল রেখেছেন।

 

জামিনের শর্ত ছিল পাসপোর্ট জমা রাখতে হবে। কিন্তু হারুন ইজাহারের কোনো পাসপোর্ট নেই। হাটহাজারী থানা পুলিশের তদন্তেও তার পাসপোর্ট না থাকার বিষয়টি উঠে এসেছে।

 

বিষয়টি নিয়ে ঈদের পরে উচ্চ আদালত খুললে আমরা জামিন আদেশ সংশোধনের জন্য আবেদন দাখিল করব। সংশোধিত আদেশ পেলে মুফতি হারুন ইজাহার কারামুক্তি পাবেন বলে আশা করছে তার আইনজীবী।

 

২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় মুফতি হারুন ইজাহারকে গত বছরের ৩ জানুয়ারি জামিন দেন হাইকোর্ট।

 

পরে ওই জামিন আদেশ স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে জামিন স্থগিত করেন চেম্বার আদালত। সেই থেকে জামিন স্থগিত ছিল।

গত বছরের ২৫ জানুয়ারি চট্টগ্রামের হাটহাজারীতে সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় মুফতি হারুন ইজাহারকে এক বছরের জামিন দেন হাইকোর্ট।

 

২০২১ সালের ২৯ এপ্রিল চট্টগ্রামের হাটহাজারীতে সহিংসতার ঘটনার দায়ের করা মামলায় হেফাজতের বিলুপ্ত কমিটির শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুফতি হারুন ইজাহারকে কারাগারে পাঠানো হয়। চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনজুমান আরার আদালত এ আদেশ দেন।

 

ওই বছরের ২৮ এপ্রিল রাতে চট্টগ্রাম নগরীর লালখানবাজার জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসায় অভিযান চালিয়ে মুফতি হারুন ইজাহারকে গ্রেপ্তার করে র‌্যাব-৭।

গ্রেফতারের পর ওই বছরের ২৬ ও ২৭ মার্চ হাটহাজারীজুড়ে হেফাজতের তাণ্ডবের ঘটনায় দায়ের করা তিন মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে পুলিশ। মুফতি হারুন ইজাহার ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ইজাহারুল ইসলামের ছেলে।

 

শিশুবক্তা রফিকুল ইসলাম মাদানী
গত ২৯ মার্চ ভবিষ্যতে কোনো ওয়াজ মাহফিলে রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য দেবেন না- এমন শর্তে ঢাকা ও গাজীপুরের ডিজিটাল নিরাপত্তা আইনের চার মামলায় রফিকুল ইসলাম মাদানীকে জামিন দেন হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

 

পরে ওই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। গত ২ এপ্রিল গাজীপুরের গাছা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় শিশুবক্তা হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানীর জামিন স্থগিত করেন চেম্বার আদালত। একই সঙ্গে মামলার শুনানির জন্য আপিল বিভাগে পাঠিয়ে দেওয়া হয়।

 

ঈদের ছুটি শেষ হয়েছে। এখন যেকোনো দিন আপিল বিভাগে এ বিষয়ে শুনানি হবে। শিশুবক্তা রফিকুল মাদানীর আইনজীবী অ্যাডভোকেট আশরাফ আলী মোল্লা বলেন, রফিকুল ইসলাম মাদানী সবগুলো মামলায় জামিন পেয়েছেন। শুধু গাজীপুরের গাছা থানার মামলায় তার জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত।

 

ঈদের পর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে তার জামিন বিষয়ে শুনানি হবে। এ মামলায় জামিন পেলেই তিনি কারামুক্ত হবেন। রাষ্ট্রবিরোধী, উসকানিমূলক, ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ২০২১ সালের ৭ এপ্রিল রাত সাড়ে ৩টার দিকে রফিকুলকে নেত্রকোনার নিজ বাড়ি থেকে আটক করে র‌্যাব।

 

ওই সময় তার কাছ থেকে চারটি মোবাইল ফোন জব্দ করা হয়। ওই বছরের ৮ এপ্রিল ‘শিশুবক্তা’ হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানীর নামে গাজীপুরের গাছা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়।

 

র‌্যাবের নায়েক সুবেদার আবদুল খালেক বাদী হয়ে মামলাটি করেন। এরপর গাজীপুরের বাসন এবং রাজধানীর মতিঝিল ও তেজগাঁও থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলা হয়।

 

হেফাজত নেতা মামুনুল হক
বাংলাদেশ খেলাফত মজলিসের নেতা মাওলানা মামুনুল হক ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ও সহিংসতার পর বিভিন্ন সময়ে আলোচনায় আসেন।

 

এর মধ্যে হেফাজতে ইসলামের ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরেরও বিরোধিতা করেন তিনি।

 

এ নিয়ে ২০২১ সালের ২৬ মার্চ বায়তুল মোকাররমে সংঘর্ষের জেরে চট্টগ্রামের হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতায় অন্তত ১৭ জনের মৃত্যু হয়। এসব ঘটনায় ঢাকা ও নারায়ণগঞ্জে মামুনুল হকের বিরুদ্ধে তিন ডজন মামলা হয়।

 

একই বছরের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার একটি রিসোর্টে এক নারীসহ ঘেরাও হন মামুনুল হক। একপর্যায়ে রিসোর্টে হামলা চালিয়ে তাকে ছাড়িয়ে নেন হেফাজতের কর্মীরা। ১৮ এপ্রিল মোহাম্মদপুরের একটি মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

 

রয়েল রিসোর্টকাণ্ডের ২৭ দিন পর ৩০ এপ্রিল সোনারগাঁ থানায় হাজির হয়ে কথিত স্ত্রী মামুনুল হকের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন।

 

খোঁজ নিয়ে জানা গেছে, ইতোমধ্যে মামুনুল হক হাইকোর্ট থেকে একাধিক মামলায় জামিন পেয়েছেন। ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায়ও তিনি জামিন আবেদন করেছেন। ঢাকা ও নারায়ণগঞ্জে তার বিরুদ্ধে দায়ের করা আরও সাত মামলায় জামিন শুনানি শেষ হয়েছে।

 

এ বিষয়ে মামুনুল হকের আইনজীবী হেলাল উদ্দিন মোল্লা গণমাধ্যমকে বলেন, সম্প্রতি বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চে মামুনুল হকের বিরুদ্ধে দায়ের করা সাত মামলার জামিন শুনানি শেষ হয়েছে।

 

ঈদের পর কোর্ট খুললে আদালত জামিন বিষয়ে আদেশ দেবেন। আমরা শুনানিতে তাকে জামিন দেওয়ার পক্ষে যুক্তি তুলে ধরেছি। জামিন দেওয়ার বিষয়ে আদালতের মনোভাবও ইতিবাচক মনে হয়েছে। আশা করছি ঈদের পর মামুনুল হক জামিন পাবেন।

আরও দেখুন:

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

city
বিষয়: omanoman newsprobas timeprobash timeওমানওমান নিউজওমান প্রবাসীওমানিওমানেওমানে ঈদুল আযহাওমানের আজকের খবরওমানের খবরওমানের নিউজপ্রবাস টাইম

এ সম্পর্কিত আরও পড়ুন

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী
ওমান

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

April 24
ওমানে আগুন
ওমান

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

April 24
এবারের ঈদের চাঁদ কোন দেশে কবে দেখা যাবে
ওমান

ওমানে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা

April 23
বিজ্ঞাপন
  • Trending
  • Comments
  • Latest
প্রবাসী

বিদেশে বাংলাদেশি প্রবাসীদের সংখ্যা কত?

December 12, 2023
ওমান

ওমানের সাহ্‌রী ও ইফতারের সময়সূচি প্রকাশ

February 13, 2024
ওমানে জরিমানা ছাড়াই ভিসা নবায়ন করতে পারবে প্রবাসীরা 

যে শর্তে ৩ বছরের ভিসা পাবেন ওমান প্রবাসীরা

October 27, 2021
মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী ১০ দেশের মধ্যে নাম নেই ওমানের

মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী ১০ দেশের মধ্যে নাম নেই ওমানের

August 20, 2022
ওমরা পালনকারীদের নতুন বয়সসীমা নির্ধারণ করলো সৌদি আরব

ওমরা পালনকারীদের নতুন বয়সসীমা নির্ধারণ করলো সৌদি আরব

November 20, 2021
Passport

ওমান থেকেই পাসপোর্টের নাম সংশোধন করতে পারবেন প্রবাসীরা

February 9, 2023
প্রবাসীর জায়গা দখল করে ৩লাখ টাকা দাবি, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

প্রবাসীর জায়গা দখল করে ৩লাখ টাকা দাবি, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

March 27, 2025
খুলে দেওয়া হলো ওমান-সৌদি সড়ক পথ

খুলে দেওয়া হলো ওমান-সৌদি সড়ক পথ

December 9, 2021
ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

0
ওমানে আগুন

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

0
একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

0
ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

0
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

0
পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

0
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

0
ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

0
ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

April 24, 2025
ওমানে আগুন

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

April 24, 2025
একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

April 24, 2025
ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

April 24, 2025
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

April 24, 2025
পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

April 24, 2025
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

April 24, 2025
ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

April 24, 2025
বিজ্ঞাপন
Probashtime dark

Office: O.C. Centre, 1st Floor, Oman Commercial Center, Ruwi 131, Muscat, Oman.

For News: 01409205456

Email: news@probashtime.com

About Probash Time

  • About us
  • Contact Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Advertisement
  • Our Team

Follow Probash Time:

Facebook Twitter Youtube Telegram Instagram Threads
No Result
View All Result

ও.সি. সেন্টার, ২য় তলা, ওমান কমার্সিয়াল সেন্টার, রুই ১৩১, মাস্কাট, ওমান।

বার্তা ও সম্পাদকীয় বিভাগ:
ই-মেইল: probashtimenews@gmail.com

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Advertise

কপিরাইট © 2019 - 2025 : প্রবাস টাইম - Probash Time: Voice of Migrants.

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Probashir city web post