বিজ্ঞাপন
Tuesday, March 10, 2026
Probash Time
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
No Result
View All Result
Probash Time
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
No Result
View All Result
Probash Time
সর্বশেষ
বিজ্ঞাপন
Home বাংলাদেশ

গড়ে প্রতিদিন দেশে আসে ১০ প্রবাসীর লাশ

Munaliza Munaliza
Apr 24
পড়ুন: 3 মিনিটে
0
Las

6
VIEWS
বিজ্ঞাপন

Probash Time Google News

ঠাকুরগাঁওয়ের ‍যুবক আনোয়ার হোসেন (৩২) কাজ করতে গিয়েছিলেন সৌদি আরবে। কিন্তু এক মাসের মাথায় গত বছরের ৩০ জুলাই ঘুমের মাঝে তার মৃত্যু হয়। চিকিৎসকের সনদপত্রে লেখা হয়—হার্ট অ্যাটাকে  তার মৃত্যু হয়েছে। এর পাঁচ মাস পর তার লাশ দেশে আসে এবং গত ১১ জানুয়ারি তার মৃতদেহ দাফন করা হয়। পরিবারে সচ্ছলতা ফিরবে, এমন আশায় খুলনার আব্দুস সাত্তার (২৮) গিয়েছিলেন কাতারে। একই স্বপ্ন নিয়ে কুমিল্লার আলমগীর (২৬) সৌদি আরবে ও নারায়ণগঞ্জের ফারুক (৩১) গিয়েছিলেন দুবাই। কিন্তু গত বছরের ডিসেম্বরে তিন জনই দেশে ফিরেছেন লাশ হয়ে। একজন দুর্ঘটনায়, বাকি দুজনের মৃত্যু স্ট্রোক ও হৃদরোগে।

Probashir Helicopter Probashir Helicopter Probashir Helicopter
বিজ্ঞাপন

শুধু এই চার জনই নন, গত বছর বিদেশ থেকে প্রবাসী কর্মীর লাশ এসেছে তিন হাজার ৮৬০ জনের। যা এযাবৎকালের মধ্যে সবচেয়ে বেশি। গত ৩১ বছরে প্রবাসীর লাশ এসেছে ৪৮ হাজার ১৩৩টি। ১৯৯৩ সাল থেকে ২০২৩ সালের মার্চ পর্যন্ত এই লাশগুলো দেশে আসে। বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কের হিসাব অনুযায়ী, প্রতিদিন গড়ে ৮-১০টি করে লাশ বিমানবন্দরে আসে। এই লাশগুলো গ্রহণ করেন মৃত প্রবাসীদের পরিবার। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য বলছে, ২০২১ সালে মোট লাশ এসেছে তিন হাজার ৮০৩টি, ২০২০ সালে দুই হাজার ৮৮৪টি, ২০১৯ সালে তিন হাজার ৬৫৮টি, ২০১৮ সালে তিন হাজার ৬৭৬টি। পরিসংখ্যান বলছে, প্রতি বছরই লাশের সংখ্যা বাড়ছে। শুধু ২০২০ সালে করোনা মহামারির কারণে ফ্লাইট বন্ধ থাকায় অনেক লাশই দেশে পৌঁছাতে পারেনি। সেগুলো প্রবাসেই দাফন করা হয়। এছাড়া সরকারি এই হিসাবের বাইরেও অনেক লাশ প্রবাসে স্থানীয়ভাবে দাফন করা হয়ে থাকে।

আরওপড়ুন

যে কারণে ওমানের দিকে তাকিয়ে গোটা বিশ্ব

পাকিস্তানে গিয়ে খেলবে ওমান আর বাংলাদেশ?

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কোনও রোগে মারা গেলে সেটিকে স্বাভাবিক মৃত্যু হিসেবে ধরা হয়। এর বাইরে প্রবাসীদের বেশিরভাগ মৃত্যুর কারণ হচ্ছে দুর্ঘটনা। প্রবাসী কর্মীদের মৃত্যুর কারণ জানতে সরকারিভাবে কোনও গবেষণা করা হয়নি। তবে প্রাপ্ত তথ্য-উপাত্ত থেকে জানা যায়, প্রবাসী কর্মীদের মধ্যে সবচেয়ে বেশি মারা যান মস্তিষ্কে রক্তক্ষরণজনিত বা ব্রেইন স্ট্রোকের কারণে। আবার এদের একটা বড় অংশই মধ্যবয়সী কিংবা তরুণ। এ ছাড়াও হৃদরোগসহ বিভিন্ন ধরনের অসুস্থতা, কর্মক্ষেত্রে দুর্ঘটনা, সড়ক দুর্ঘটনা, আত্মহত্যা, কিংবা প্রতিপক্ষের হাতেও খুন হন বাংলাদেশিরা।

এসব মৃত্যু পর্যালোচনা করে দেখা গেছে, বেশিরভাগই মারা গেছেন ৩৮ থেকে ৪২ বছরের মধ্যে এবং কাজে যোগদান করার অল্প সময়ের মধ্যে। ২০২২ সালের প্রথম ১১ মাসে ৩ হাজার ২২২ জনের লাশ দেশে এসেছে। এরমধ্যে ২ হাজার ৪২২ জনের বয়স ১৯ থেকে ৪০ বছরের মধ্যে। ২০১৯ সালের ডিসেম্বর মাসে আসা ৩০৭ জন প্রবাসীর লাশের মৃত্যুর কারণ বিশ্লেষণ করে দেখা গেছে, ৫৬ শতাংশ মারা গেছেন স্ট্রোকে—যারা তরুণ কিংবা মধ্যবয়সী। এরপর ২০ শতাংশের মৃত্যু হয়েছে  হৃদরোগে আক্রান্ত হয়ে বা কারও স্বাভাবিক মৃত্যু হয়েছে। কর্মক্ষেত্রে বা বিভিন্ন ধরনের দুর্ঘটনায় মারা গেছেন ১৮ শতাংশ, এছাড়া সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ১২ জন এবং আত্মহত্যা করেছেন তিন জন। আর এসব লাশের বেশিরভাগই আসে মধ্যপ্রাচ্য থেকে।

 

বিজ্ঞাপন

অভিবাসন বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্য মূলত মরু আবহাওয়ার দেশ। প্রচণ্ড গরমে প্রতিকূল পরিবেশে অদক্ষ এই বাংলাদেশিরা ঝুঁকিপূর্ণ বিভিন্ন কাজে যুক্ত থাকেন। একদিকে প্রতিকূল পরিবেশ, আরেকদিকে অমানুষিক পরিশ্রম, ১২ থেকে ১৮ ঘণ্টা পর্যন্ত কাজ করা, অস্বাস্থ্যকর পরিবেশে গাদাগাদি করে থাকা, দীর্ঘদিন স্বজনদের কাছ থেকে বিচ্ছিন্ন থাকা এবং সব মিলিয়ে মানসিক চাপের কারণেই সাধারণত স্ট্রোক বা হৃদরোগের মতো ঘটনা ঘটে।

ব্র্যাকের অভিবাসন কর্মসূচির প্রধান শরিফুল হাসান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা সবসময় বলি প্রবাসীদের এসব মৃত্যুর কারণ অনুসন্ধান করতে। কারণ, আমরা যদি কিছু লাশ স্যাম্পল ধরে গবেষণা করি, তাতে বুঝা যায় যে কী কারণে মারা গেলো। আমরা দেখেছি যে মধ্যপ্রাচ্যে যেসব কর্মী মারা যান, তার বড় কারণ হচ্ছে—আমাদের কর্মীরা স্বাস্থ্যগত বিষয়গুলো জানেন না। ১৮-২০ ঘণ্টা পরিশ্রম করে, অবৈধভাবে যাওয়ার ফলে চিকিৎসকের কাছে যেতে পারেন না। আবার সস্তায় মাংস ও সিগারেট খেতে পায়, গাদাগাদি করে থাকে। অনেক বিষয়ে কর্মীদের কিন্তু যাওয়ার আগেই সচেতন করা যায়।

 

তিনি আরও বলেন, ‘বিদেশে গিয়ে জীবনটা কেমন হবে, চিকিৎসকের কাছে পরামর্শ কীভাবে নেবে, কীভাবে থাকবে— এসব বিষয়ে যদি সচেতনতা তৈরি করা যায়, তাতেও এই অস্বাভাবিক মৃত্যু অনেকখানি কমিয়ে আনা যায়। রাষ্ট্রীয়ভাবে আমরা এত মৃত্যুর যে কারণ খুঁজবো, সেরকম কিছু এখনও পর্যন্ত হয়নি। অনুসন্ধান করলে কিছু পরামর্শ তৈরি করা যেতো। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহিন জানান, প্রবাসী কর্মীদের অকাল মৃত্যু কোনোভাবেই কাম্য নয়। এই বিষয়ে যা যা করার আমরা করবো।

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

city
বিষয়: Bangladeshprobas timeprobash timeগড়ে প্রতিদিনদেশে আসেপ্রবাসপ্রবাসীর লাশবাংলাদেশমৃতদেহ দাফনমৃত্যুসৌদি আরবেস্ট্রোক ও হৃদরোগে

এ সম্পর্কিত আরও পড়ুন

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী
ওমান

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

April 24
ওমানে আগুন
ওমান

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

April 24
ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না
বাংলাদেশ

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

April 24
বিজ্ঞাপন
  • Trending
  • Comments
  • Latest
প্রবাসী

বিদেশে বাংলাদেশি প্রবাসীদের সংখ্যা কত?

December 12, 2023
ওমান

ওমানের সাহ্‌রী ও ইফতারের সময়সূচি প্রকাশ

February 13, 2024
ওমানে জরিমানা ছাড়াই ভিসা নবায়ন করতে পারবে প্রবাসীরা 

যে শর্তে ৩ বছরের ভিসা পাবেন ওমান প্রবাসীরা

October 27, 2021
মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী ১০ দেশের মধ্যে নাম নেই ওমানের

মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী ১০ দেশের মধ্যে নাম নেই ওমানের

August 20, 2022
প্রবাসীর জায়গা দখল করে ৩লাখ টাকা দাবি, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

প্রবাসীর জায়গা দখল করে ৩লাখ টাকা দাবি, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

March 27, 2025
ওমরা পালনকারীদের নতুন বয়সসীমা নির্ধারণ করলো সৌদি আরব

ওমরা পালনকারীদের নতুন বয়সসীমা নির্ধারণ করলো সৌদি আরব

November 20, 2021
ভ্যাকসিন নিয়ে দুশ্চিন্তায় দেশে ফেরা ওমান প্রবাসীরা

যে শর্তে এনওসি সুবিধা পাবেন ওমান প্রবাসীরা

August 8, 2021
Passport

ওমান থেকেই পাসপোর্টের নাম সংশোধন করতে পারবেন প্রবাসীরা

February 9, 2023
ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

0
ওমানে আগুন

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

0
একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

0
ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

0
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

0
পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

0
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

0
ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

0
ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

April 24, 2025
ওমানে আগুন

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

April 24, 2025
একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

April 24, 2025
ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

April 24, 2025
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

April 24, 2025
পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

April 24, 2025
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

April 24, 2025
ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

April 24, 2025
বিজ্ঞাপন
Probashtime dark

Office: O.C. Centre, 1st Floor, Oman Commercial Center, Ruwi 131, Muscat, Oman.

For News: 01409205456

Email: news@probashtime.com

About Probash Time

  • About us
  • Contact Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Advertisement
  • Our Team

Follow Probash Time:

Facebook Twitter Youtube Telegram Instagram Threads
No Result
View All Result

ও.সি. সেন্টার, ২য় তলা, ওমান কমার্সিয়াল সেন্টার, রুই ১৩১, মাস্কাট, ওমান।

বার্তা ও সম্পাদকীয় বিভাগ:
ই-মেইল: probashtimenews@gmail.com

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Advertise

কপিরাইট © 2019 - 2025 : প্রবাস টাইম - Probash Time: Voice of Migrants.

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Probashir city web post