ওমানের ডুকুম বন্দরে নিখোঁজ ব্যক্তির লাশ পাওয়া গেছে বলে জানিয়েছে রয়্যাল ওমান পুলিশ (আরওপি)। আরওপি-র অনলাইনে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, “ডুবে থাকা অজ্ঞাত ব্যক্তির মরদেহ ডুকুম বন্দরের পূর্ব পাশে জেলেরা খুঁজে পায়। আল ওস্তা পুলিশের নেতৃত্বে একটি উদ্ধারকারী দলের সহযোগিতায় সেই ব্যক্তির মরদেহ পানি থেকে তোলা হয়েছে। ওমান পুলিশ আল ওস্তা প্রশাসনকে এই কাজে সহযোগিতার জন্য প্রশংসা করেছে।”
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।



















