ওমান প্রবাসীদের জন্য দারুণ সুখবর দিলো দেশটির শ্রম মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২০ এপ্রিল) ওমান শ্রম মন্ত্রণালয়ের বরাত দিয়ে টাইমস অব ওমানের এক খবরে বলা হয়, ওমান প্রবাসীদের চুক্তিভিত্তিক নিয়োগের ব্যবস্থা করবে শ্রম মন্ত্রণালয়। এতে করে কর্মীর নিয়োগ খরচ কমবে বলে আশা করছে সরকার।
শ্রম মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি শেখ নাসর আল হোসনি ১৮ এপ্রিল জানিয়েছেন, শিগগিরই প্রবাসী কর্মীদের জন্য একটি চুক্তি পদ্ধতি চালু করার জন্য শ্রম মন্ত্রণালয় কাজ করছে, যা শ্রমিক নিয়োগের খরচ কমানোর নিশ্চয়তা দেবে।
শেখ নাসর আরো বলেন, মন্ত্রণালয় একটি নতুন সংস্থা নিয়ে কাজ করছে যা বেসরকারি শ্রমিক নিয়োগের ব্যয় হ্রাসের গ্যারান্টি দেয় এবং এটি একটি চুক্তি পদ্ধতির উপর ভিত্তি করে করা হবে। তবে এই সম্পর্কে বিস্তারিত এখনও কিছু জানাননি তিনি।
আরো দেখুন:
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















