পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রায় দুইশো বন্দীকে মুক্তি দিলেন ওমানের মহামান্য সুলতান হাইথাম বিন তারেক। বৃহস্পতিবার (২০ এপ্রিল) ওমান নিউজ এজেন্সির এক সংবাদে এই তথ্য জানানো হয়।
রয়্যাল ওমান পুলিশ সূত্রে জানাগেছে, ক্ষমাপ্রাপ্তদের মধ্যে ৮৯ জন প্রবাসী এবং বাকি সবাই ওমানি নাগরিক। তবে প্রবাসীদের মধ্যে কতজন বাংলাদেশী নাগরিক তা এখনো জানা যায়নি।
এবছর বিভিন্ন মামলায় দোষী সাব্যস্ত ১৯৮ জন কারাবন্দীকে সর্বোচ্চ ক্ষমা করে দিয়েছেন ওমানের সুলতান। রয়্যাল ওমান পুলিশের (আরওপি) একটি সরকারি সূত্র জানিয়েছে, ৮৯ জন প্রবাসীসহ ১৯৮ জন বন্দী এই সিদ্ধান্তের ফলে খুব দ্রুত মুক্তি পাবেন কারাগার থেকে। তাদের এমন মুক্তির সংবাদে পরিবারে বইছে খুশির আমেজ। প্রতিটি বন্দির পরিবারে যেন এবার ঈদের আনন্দ দ্বিগুণ করেছেন সুলতান।
উল্লেখ্য: প্রতি বছর দুই ঈদ এবং ওমানের জাতীয় দিবস এবং দেশটির বিশেষ বিশেষ দিন উপলক্ষে জেল বন্দীদের মুক্তি দেন দেশটির সুলতান।
দেশটির পূর্বের সুলতান কাবুস বিন সাঈদের শাসনামল থেকেই এই রেওয়াজ চলে আসছে। দেশটির বর্তমান সুলতান হাইথাম বিন তারেকও এর ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।



















