বিজ্ঞাপন
Tuesday, March 10, 2026
Probash Time
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
No Result
View All Result
Probash Time
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
No Result
View All Result
Probash Time
সর্বশেষ
বিজ্ঞাপন
Home প্রবাস

‘মাস্টারমাইন্ড’ প্রবাসী কামরুল গ্রেপ্তার

প্রবাস ডেস্ক প্রবাস ডেস্ক
Apr 11
পড়ুন: 1 মিনিটে
0
‘মাস্টারমাইন্ড’ প্রবাসী কামরুল গ্রেপ্তার
5
VIEWS
বিজ্ঞাপন

Probash Time Google News

১৮ই মার্চ শাহজালাল বিমানবন্দর দিয়ে দেশে ঢুকে দুবাই ফেরত চার প্রবাসী। চার জনের বাড়ি সিলেটের চার এলাকায়। দুবাইয়ের আলাইন শহরে তারা একসঙ্গে বসবাস করে।

 

Probashir Helicopter Probashir Helicopter Probashir Helicopter
বিজ্ঞাপন

এক বছর পর ছুটি কাটাতে দেশে আসার দিনক্ষণ ঠিক হওয়ার পর আরেক বাংলাদেশি মাহবুব আহমদ নিজের টাকায় তাদের চারজনকে ইউএস-বাংলা বিমান টিকিট করে দেন।

আরওপড়ুন

এক যুগে লাশ হয়ে ফিরেছেন ৪২ হাজার প্রবাসী

মেয়াদ উত্তীর্ণ ভিসার জরিমানা ৫০ হাজার রিয়াল, সাথে ৬ মাসের জেলও

বিজ্ঞাপন

 

এবং টিকিটের বিনিময়ে বৈধভাবে ৪৪ ভরি রেডি স্বর্ণ ও চারটি মোবাইল ফোন দেশে পৌঁছে দেয়ার জন্য তাদের হাতে তুলে দেন। স্বর্ণ তুলে দেয়ার এ দৃশ্য মাহবুব আহমদ মোবাইল ফোনে ধারণ করে রাখেন। ছিল কয়েকটি ল্যাপটপও। কিন্তু ১৮ই মার্চ তারা দেশে ঢুকেই এয়ারপোর্ট থেকে লাপাত্তা হয়ে যায়।

 

তাদের ব্যাগেজ বিমানবন্দরে রেখেই হাতে থাকা স্বর্ণ ও মোবাইল নিয়ে চম্পট দেয়। ওই চার প্রবাসী হচ্ছে- সিলেট সদর উপজেলার শিবেরবাজার এলাকার আব্দুল ইয়ামীন, জৈন্তাপুরের ঘাটের ছটি এলাকার ইসহাক আহমদ, জকিগঞ্জের শাহবাগের মঈদপুর গ্রামের শহীদ আহমদ ও গোয়াইনঘাটের লেঙ্গুরা এলাকার হাবিবুর রহমান।

বিজ্ঞাপন

 

তাদের নেতৃত্বে ছিল পুরো ঘটনার ‘মাস্টারমাইন্ড’ শিবেরবাজারের বড়ফৌদ গ্রামের কামরুজ্জামান কামরুল। কামরুল কয়েকদিন আগে দুবাই থেকে সিলেটে আসে।

 

এরপর ঘটনার দিন সে ঢাকার শাহজালাল এয়ারপোর্ট থেকে স্বর্ণ বহনকারী ওই চারকে নিয়ে উধাও হয়ে যায়। এ ঘটনার পর থেকে দেশে ফেরত চার প্রবাসীর সঙ্গে কামরুলের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগ হয়।

 

ওই দিন একই ফ্লাইটে ইয়ামীন, ইসহাক, শহীদ ও হাবিবেব সঙ্গে দুবাই থেকে একই সঙ্গে এসেছেন দুবাইয়ে স্বর্ণ প্রদানকারী ব্যক্তি মাহবুরের ছোট ভাই ইকরামুল হক নাঈম।

 

কথা ছিল; ফ্লাইট থেকে ঢাকায় নামার পর নাঈমের হাতে স্বর্ণ তুলে দেবে ওই চারজন। কিন্তু ঘটনার দিন তারা ফ্লাইট থেকে নেমে এয়ারপোর্টে বেল্টে লাগেজ রেখেই ‘গায়েব’ হয়ে যায়।

 

ঘটনার পর থেকে রহস্যময় আচরণ ছিল কামরুলের। কামরুল হচ্ছে প্রধান আসামি ইয়ামীনের চাচাতো ভাই। দুবাইয়ে তারা একই এলাকায়, একই বাসায় বসবাস করে। ফলে কামরুলের সঙ্গে গায়েব হওয়া চার প্রবাসীর সম্পর্ক গভীর।

 

ঘটনার পর দুবাই থেকে মাহবুব দেশে আসেন। সিলেটে এসে তারা স্বর্ণ ও মোবাইল উদ্ধারের চেষ্টা চালাতে গিয়ে কামরুলের খোঁজ পান। এবং কামরুলই চারজনকে শেল্টার দিয়ে এ ঘটনা ঘটিয়েছে বলে খবর পান।

 

এ ঘটনার প্রেক্ষিতে ঘটনার ক’দিনের মধ্যে জালালাবাদ থানায় অভিযোগ দায়ের করেছিলেন দুবাই প্রবাসী মাহবুব আহমদ। এই অভিযোগের প্রেক্ষিতে পুলিশ বড়ফৌদ গ্রামের কামরুলের বাসায় অভিযান চালায়।

 

অভিযানের পর কামরুল নিজেই অভিযানের ‘যৌক্তিকতা’র প্রশ্ন তুলে পুলিশ কমিশনারের কাছে অভিযোগ দেন। এবং ঘটনার জন্য তিনি পুলিশকে দায়ী করেন।

 

ফলে এ ঘটনায় কিছুটা পিছু হটে পুলিশ। এদিকে- গায়েব হয়ে যাওয়া স্বর্ণ উদ্ধারে গত সপ্তাহে সিলেট আদালতে কামরুল সহ ৫ জনকে আসামি করে জালালাবাদ থানায় মামলা করেছে ঢাকার বনশ্রী আবাসিক এলাকার বাসিন্দা ইকরামুল হক নাঈম।

 

তিনি দুবাইয়ের বাসিন্দা মাহবুবের ছোট ভাই। মামলায় তিনি উল্লেখ করেন ১৮ই মার্চ ইয়ামীন, ইসহাক, শহীদ, হাবিব এক সঙ্গে একই ফ্লাইটে ঢাকায় ফেরেন।

 

এয়ারপোর্টে নেমে স্বর্ণ আদান-প্রদানের বিষয়টি দৃষ্টিকটু হওয়ার কারণে চারজনকেই বাড়ি যাওয়ার জন্য ছেড়ে দেয়া হয়। এবং তারা বাড়ি পৌঁছে স্বর্ণ পৌঁছে দেয়ার কথা বললেও পরবর্তীতে তারা আর স্বর্ণ ফেরত দেয়নি।

 

সঙ্গে চারটি মোবাইল ফোন রয়েছে বলে জানান তিনি। তবে মামলা দায়েরের আগে নাঈমের বড় ভাই মাহবুব আহমদ মানবজমিনকে জানিয়েছিলেন, স্বর্ণগুলো তিনি তার বোনের বিয়ে এবং আত্মীয়স্বজনদের জন্য পাঠিয়েছিলেন।

 

ওই স্বর্ণগুলো বৈধ থাকার পরও বহনের পরিবর্তে চারজনকে ইউএস বাংলার টিকিট করে দেয়া হয়। কিন্তু দেশে আসার পর তারা এয়ারপোর্টের ভেতর থেকেই গায়েব হয়ে যায়।

 

তিনি জানান, এ নিয়ে একাধিকবার কামরুল সহ অন্যদের সঙ্গে যোগাযোগ করা হলে এই স্বর্ণ ফেরত দিচ্ছে, দেবে বলে কালক্ষেপণ করেন। পরে নানাভাবে হুমকিও দেয় বলে জানান তিনি।

 

মামলার বাদী জানিয়েছেন, যে স্বর্ণ আনা হয়েছে সেটি বৈধভাবে আনা হয়েছে। এখানে অবৈধ কোনো কাজ নেই। কিন্তু তারা বিষয়টিকে ঘোলাটে করে স্বর্ণ আত্মসাতের চেষ্টা চালায়।

 

আর সবই হয়েছে কামরুলের কারণে। কামরুলই ঘটনার মাস্টারমাইন্ড ও মূল হোতা। এদিকে- আদালতের নির্দেশে মামলা রেকর্ড করে কামরুল সহ আসামিদের গ্রেপ্তারে অভিযানে নামে।

 

গত রোববার বিকালে সিলেট শহরতলীর মইরাচর এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। গতকাল আদালতে হাজির করে তার তিন দিনের রিমান্ড চেয়েছে।

 

মামলার তদন্তকারী কর্মকর্তা জালালাবাদ থানার এসআই মাহবুব হোসেন মণ্ডল মানবজমিনকে জানিয়েছেন, গ্রেপ্তার হওয়া কামরুলের রিমান্ডের আবেদন করা হয়েছে।

 

তিনি বলেন, ঘটনার নেপথ্যে সবকিছুতে কামরুলের সম্পৃক্ততা থাকলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে সব এড়িয়ে যায়। নানাভাবে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করে।

 

তিনি জানান, এ কারণে কামরুলের রিমান্ডের আবেদন করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করলে পুরো ঘটনা বেরিয়ে আসতে পারে বলে জানান তিনি।

আরও দেখুন:

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

city
বিষয়: BangladeshExpatriateExpatriatesprobash timeআমিরাতগ্রেপ্তারগ্রেফতারদুবাইপুলিশপ্রবাসপ্রবাস টাইমপ্রবাসীবাংলাদেশমাস্টারমাইন্ড

এ সম্পর্কিত আরও পড়ুন

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী
ওমান

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

April 24
ওমানে আগুন
ওমান

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

April 24
ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না
বাংলাদেশ

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

April 24
বিজ্ঞাপন
  • Trending
  • Comments
  • Latest
প্রবাসী

বিদেশে বাংলাদেশি প্রবাসীদের সংখ্যা কত?

December 12, 2023
ওমান

ওমানের সাহ্‌রী ও ইফতারের সময়সূচি প্রকাশ

February 13, 2024
ওমানে জরিমানা ছাড়াই ভিসা নবায়ন করতে পারবে প্রবাসীরা 

যে শর্তে ৩ বছরের ভিসা পাবেন ওমান প্রবাসীরা

October 27, 2021
মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী ১০ দেশের মধ্যে নাম নেই ওমানের

মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী ১০ দেশের মধ্যে নাম নেই ওমানের

August 20, 2022
প্রবাসীর জায়গা দখল করে ৩লাখ টাকা দাবি, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

প্রবাসীর জায়গা দখল করে ৩লাখ টাকা দাবি, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

March 27, 2025
ওমরা পালনকারীদের নতুন বয়সসীমা নির্ধারণ করলো সৌদি আরব

ওমরা পালনকারীদের নতুন বয়সসীমা নির্ধারণ করলো সৌদি আরব

November 20, 2021
ভ্যাকসিন নিয়ে দুশ্চিন্তায় দেশে ফেরা ওমান প্রবাসীরা

যে শর্তে এনওসি সুবিধা পাবেন ওমান প্রবাসীরা

August 8, 2021
Passport

ওমান থেকেই পাসপোর্টের নাম সংশোধন করতে পারবেন প্রবাসীরা

February 9, 2023
ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

0
ওমানে আগুন

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

0
একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

0
ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

0
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

0
পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

0
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

0
ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

0
ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

April 24, 2025
ওমানে আগুন

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

April 24, 2025
একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

April 24, 2025
ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

April 24, 2025
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

April 24, 2025
পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

April 24, 2025
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

April 24, 2025
ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

April 24, 2025
বিজ্ঞাপন
Probashtime dark

Office: O.C. Centre, 1st Floor, Oman Commercial Center, Ruwi 131, Muscat, Oman.

For News: 01409205456

Email: news@probashtime.com

About Probash Time

  • About us
  • Contact Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Advertisement
  • Our Team

Follow Probash Time:

Facebook Twitter Youtube Telegram Instagram Threads
No Result
View All Result

ও.সি. সেন্টার, ২য় তলা, ওমান কমার্সিয়াল সেন্টার, রুই ১৩১, মাস্কাট, ওমান।

বার্তা ও সম্পাদকীয় বিভাগ:
ই-মেইল: probashtimenews@gmail.com

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Advertise

কপিরাইট © 2019 - 2025 : প্রবাস টাইম - Probash Time: Voice of Migrants.

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Probashir city web post