বিজ্ঞাপন
Thursday, March 5, 2026
Probash Time
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
No Result
View All Result
Probash Time
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
No Result
View All Result
Probash Time
সর্বশেষ
বিজ্ঞাপন
Home ওমান

চলতি বছরে তিন মাসে সোয়া ৩ লাখ কর্মীর কর্মসংস্থান

Munaliza Munaliza
Apr 9
পড়ুন: 1 মিনিটে
0
ওমানে চলতি বছরে তিন মাসে সোয়া ৩ লাখ কর্মীর কর্মসংস্থান সৌদি
5
VIEWS
বিজ্ঞাপন

Probash Time Google News

চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত এই তিন মাসে সৌদি আরব, ওমান, মালয়েশিয়া ও পূর্ব ইউরোপের দেশ রোমানিয়াসহ শ্রমবান্ধব দেশগুলোতে সোয়া তিন লাখেরও বেশি শ্রমিক কর্মসংস্থানের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন। এর মধ্যে বাংলাদেশের অন্যতম প্রধান শ্রমবাজার সৌদি আরবে চলতি বছরের ফেব্রুয়ারি মাসের চেয়ে মার্চ মাসে কর্মী যাওয়ার হার কমে গেছে। অবশ্য এই সময়ে দ্বিতীয় সম্ভাবনাময় দেশ মালয়েশিয়াতে শ্রমিক যাওয়ার গতি অনেক বেড়েছে। একই সাথে নতুন শ্রমবাজার পূর্ব ইউরোপের দেশ রোমানিয়াতেও শ্রমিক যাচ্ছে বেশি। তবে এই দেশ থেকে শ্রমিক পালিয়ে যাওয়ার কারণে যেকোনো সময় শ্রমবাজারটি বন্ধের আশঙ্কা করছেন জনশক্তি ব্যবসার সাথে সংশ্লিষ্টরা।

 

Probashir Helicopter Probashir Helicopter Probashir Helicopter
বিজ্ঞাপন

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে আলাপ করে জানা গেছে, নানাবিধ সমস্যায় সৌদি আরবের শ্রমবাজারে শ্রমিক যাওয়ার হার তুলনামূলকভাবে কমছে। তবে সৌদি আরবগামী শ্রমিকরাই এখন মালয়েশিয়া ও রোমানিয়ামুখী হয়েছে। এর ফলে প্রতিনিয়ত মালয়েশিয়া ও রোমানিয়াসহ শ্রমবান্ধব কয়েকটি দেশে শ্রমিক যাচ্ছে বেশি।

আরওপড়ুন

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

সেনাসদস্য নেওয়ার ঘোষণায় কাতার সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ

বিজ্ঞাপন

 

বিএমইটির পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছরের প্রথম তিন মাসে (জানু-মার্চ) বিএমইটির বহির্গমন ছাড়পত্র নিয়ে বিভিন্ন দেশে পাড়ি জমিয়েছে ৩ লাখ ২৩ হাজার শ্রমিক, যা গড়ে প্রতি মাসে এক লাখেরও বেশি। এর মধ্যে জানুয়ারি মাসে ১ লাখ ৪ হাজার ৫১৩, ফেব্রুয়ারি মাসে এক লাখ ৯ হাজার ৫৯ এবং মার্চে এক লাখ ৯ হাজার ৪৩৮ জন। এই তিন মাসে সৌদি আরবে সর্বোচ্চ গেছে ১ লাখ ২২ হাজার ৫৭২ জন। এরপরের অবস্থানে আছে মালয়েশিয়া। দেশটিতে এই তিন মাসে পাড়ি জমিয়েছে ৮২ হাজার ৮৯৩ জন। এর পরের অবস্থানে আছে ওমান, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, কুয়েত, কাতার, ইতালি, দক্ষিণ কোরিয়া ও জর্দান। সৌদি আরবগামী শ্রমিকদের পরিসংখ্যানে দেখা যায়, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে গড়ে ৪২ হাজারের বেশি শ্রমিক গেলেও মার্চে শ্রমিক যাওয়ার গতি কমেছে।

 

এ মাসে গেছে ৩৭ হাজার শ্রমিক। অর্থাৎ ফেব্রুয়ারি মাস থেকে মার্চে ৫ হাজার শ্রমিক কম গেছে। একই সাথে মহিলা শ্রমিক যাওয়ার হারও কমেছে সৌদি আরবে। গত বছরের (২০২২) জুলাই মাসের আগে মালয়েশিয়াতে বাংলাদেশ থেকে শ্রমিক যাওয়ার কোনো পরিসংখ্যানই বিএমইটিতে ছিল না। কিন্তু অল্প কয়েক দিনের ব্যবধানে কূটনৈতিক তৎপরতায় দেশটিতে গড়ে প্রতি মাসে এখন ২৮ হাজার করে শ্রমিক যাচ্ছে। প্রায় প্রতিদিন ফ্লাইট থাকছে মালয়েশিয়ায়। তবে সম্প্রতি এক ঘোষণায় মালয়েশিয়া সরকার নতুন চাহিদাপত্র দেয়া বন্ধ রেখেছে।

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে একাধিক জনশক্তি রফতানিকারক গতকাল শনিবার নয়া দিগন্তকে নাম না প্রকাশ করার শর্তে জানান, সৌদি আরবে শ্রমিক যাওয়া কমার অন্যতম কারণ হচ্ছে দেশটিতে নিয়োগকর্তারা ঠিকমতো কর্মীদের আকামা তৈরি করে দেয় না। বেতনও ঠিক মতো দিতে চায় না। এ ছাড়া নারী শ্রমিকদের যাওয়ার ক্ষেত্রে রয়েছে নানাধরনের সমস্যা। একজন এজেন্সি মালিক ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে মন্ত্রী ও সচিব বিদেশগামীদের ক্ষেত্রে কঠোর হলেও বিএমইটিতে কর্মকাণ্ডে চলছে বিপরীত চিত্র। মানে অনেক উল্টাপাল্টা কাজ হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তিনি উদাহরণ দিয়ে বলেন, নারী শ্রমিকদের সৌদি আরব যাওয়ার ক্ষেত্রে দুই মাসের ট্রেনিং সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে।

 

কিন্তু খোঁজ নিয়ে দেখেন ট্রেনিং সেন্টারগুলোর সাথে যোগসাজশ করে আবার কখনো ট্রেনিং সার্টিফিকেট ছাড়াই (ফলস) বহির্গমন ছাড়পত্র দেয়া হচ্ছে। এর ফলে এসব নারী কর্মী বিদেশে গিয়ে পড়ছেন নানা ধরনের সমস্যায়। এই সুযোগে ট্রেনিং সার্টিফিকেট না দিয়ে বহির্গমন ছাড়পত্র করানো একটি চক্র হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। এসব অভিযোগ গোপনে গোয়েন্দা সংস্থাগুলো সরেজমিন তদন্ত করলেই জানতে পারবে নেপথ্যে কী ঘটছে? শুধু সৌদি আরব নয় একক ভিসায় ইতালি, পোল্যান্ড, রোমানিয়াগামীদের বহির্গমন ছাড়পত্র দেয়ার নামেও সিন্ডিকেট সদস্যরা নানা ধরনের অনিয়মে জড়িয়ে পড়ছে বলে অভিযোগ রয়েছে। এসব ব্যাপারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের আরো তৎপর হতে হবে বলে তিনি মনে করেন।

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

city
বিষয়: omanprobas timeprobash timeইতালিওমানকাতারকুয়েতজর্দানদক্ষিণ কোরিয়াপ্রবাসপ্রবাস টাইমপ্রবাসীসংযুক্ত আরব আমিরাতসিঙ্গাপুরসৌদি

এ সম্পর্কিত আরও পড়ুন

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী
ওমান

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

April 24
ওমানে আগুন
ওমান

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

April 24
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক
বাংলাদেশ

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

April 24
বিজ্ঞাপন
  • Trending
  • Comments
  • Latest
প্রবাসী

বিদেশে বাংলাদেশি প্রবাসীদের সংখ্যা কত?

December 12, 2023
ওমান

ওমানের সাহ্‌রী ও ইফতারের সময়সূচি প্রকাশ

February 13, 2024
ওমানে জরিমানা ছাড়াই ভিসা নবায়ন করতে পারবে প্রবাসীরা 

যে শর্তে ৩ বছরের ভিসা পাবেন ওমান প্রবাসীরা

October 27, 2021
মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী ১০ দেশের মধ্যে নাম নেই ওমানের

মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী ১০ দেশের মধ্যে নাম নেই ওমানের

August 20, 2022
ওমরা পালনকারীদের নতুন বয়সসীমা নির্ধারণ করলো সৌদি আরব

ওমরা পালনকারীদের নতুন বয়সসীমা নির্ধারণ করলো সৌদি আরব

November 20, 2021
Passport

ওমান থেকেই পাসপোর্টের নাম সংশোধন করতে পারবেন প্রবাসীরা

February 9, 2023
খুলে দেওয়া হলো ওমান-সৌদি সড়ক পথ

খুলে দেওয়া হলো ওমান-সৌদি সড়ক পথ

December 9, 2021
প্রবাসীর জায়গা দখল করে ৩লাখ টাকা দাবি, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

প্রবাসীর জায়গা দখল করে ৩লাখ টাকা দাবি, প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

March 27, 2025
ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

0
ওমানে আগুন

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

0
একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

0
ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

0
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

0
পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

0
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

0
ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

0
ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

April 24, 2025
ওমানে আগুন

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

April 24, 2025
একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

April 24, 2025
ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

April 24, 2025
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

April 24, 2025
পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

April 24, 2025
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

April 24, 2025
ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

April 24, 2025
বিজ্ঞাপন
Probashtime dark

Office: O.C. Centre, 1st Floor, Oman Commercial Center, Ruwi 131, Muscat, Oman.

For News: 01409205456

Email: news@probashtime.com

About Probash Time

  • About us
  • Contact Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Advertisement
  • Our Team

Follow Probash Time:

Facebook Twitter Youtube Telegram Instagram Threads
No Result
View All Result

ও.সি. সেন্টার, ২য় তলা, ওমান কমার্সিয়াল সেন্টার, রুই ১৩১, মাস্কাট, ওমান।

বার্তা ও সম্পাদকীয় বিভাগ:
ই-মেইল: probashtimenews@gmail.com

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Advertise

কপিরাইট © 2019 - 2025 : প্রবাস টাইম - Probash Time: Voice of Migrants.

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Probashir city web post