‘নতুন ফোন না পেয়ে এক কলেজ শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা’ করেছেন। রোববার (২ এপ্রিল) মধ্যরাতে ভোলার মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়ায় এ ঘটনা ঘটে বলে সোমবার মনপুরা থানার ওসি মো. সাঈদ জানান। মৃত গোলাম রাব্বি (২২) ওই এলাকার ওমান প্রবাসী মো. সালাউদ্দিনের ছেলে এবং মনপুরা আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব মহাবিদ্যালয়ের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
নিহতের পরিবারের বরাতে ওসি জানান, রাব্বি একটি স্মার্টফোন ব্যবহার করতেন। কয়েকদিন আগে সেটি নষ্ট হয়ে যায়। এরপর থেকে তিনি নতুন একটি ফোন কিনে দেওয়ার জন্য পরিবারে চাপ প্রয়োগ করছিলেন৷ কিন্তু তার প্রবাসী বাবা রাজি হচ্ছিলেন না। পুলিশ জানায়, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















