ক্রোয়েশিয়ার উত্তর অ্যাড্রিয়াটিক উপকূলে একটি ছোট বিমান শুক্রবার উড্ডয়নের সময় বিধ্বস্ত হলে দুই বিদেশীর আরোহীর মৃত্যু হয়েছে। কর্মকর্তা ও মিডিয়া এ কথা জানিয়েছেন।
বিমানবন্দরের পরিচালক নিনা ভজনিক জাগার সাংবাদিকদের জানান, অতি হালকা বিমানটি পুলা বিমানবন্দরের রানওয়ের কাছে বিধ্বস্ত হয়। তিনি আরো জানান, নিহতরা বিদেশী নাগরিক।
মিডিয়া জানিয়েছে, বিমানটির একটি জার্মান নিবন্ধন ছিল। বিধ্বস্ত হওয়ার কারণ জানা যায়নি। শনিবার পর্যন্ত বিমানবন্দর থেকে সমস্ত ফ্লাইট বাতিল করা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















