ওমানের রাজধানী মাস্কাটের একটি বাড়ির ছাদ থেকে পড়ে এক ব্যক্তি আহত হয়েছেন। মঙ্গলবার (২১ মার্চ) ওমান সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স অথরিটি (সিডিএএ) একথা জানায়। টাইমস অব ওমানের এক প্রতিবেদনে একথা বলা হয়। জরুরি প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতালে নেওয়া হয়।
সিডিএএ এক বিবৃতিতে জানায়, মাস্কাটে উদ্ধারকারী ও অ্যাম্বুলেন্স দল সিবের এর দক্ষিণ মাওয়ালেহ এলাকায় একটি বাড়ির ছাদে ছাদের উপর থেকে এক ব্যক্তি পড়ে যাওয়ার ঘটনায় তাৎক্ষনিক তাকে উদ্ধার করে। দলগুলো হাইড্রোলিক ক্রেন ব্যবহার করে তাকে নামিয়ে আনে। তার আঘাত মাঝারি ধরনের ছিল এবং প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতালে স্থানান্তর করা হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।



















