মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় সৌদি প্রবাসী আত্মীয়কে নিতে গিয়ে সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন। রোববার (০৫ মার্চ) ভোর পৌনে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার বক্তারকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কুমিল্লার তিতাস থানার উত্তর বলরামপুর গ্রামের মৃত খালেক মিয়ার ছেলে দুলাল মিয়া (৬০) এবং একই গ্রামের আক্তার হোসেনের ছেলে হোসাইন (১০)।
পুলিশ জানায়, সৌদি প্রবাসী মোমেন মিয়াকে (৩৫) নিয়ে এয়ারপোর্ট থেকে মাইক্রোবাসে করে স্বজনরা কুমিল্লার তিতাসের উত্তর বলরামপুরে যাচ্ছিলেন। পথে উপজেলার বক্তারকান্দি এলাকায় কাভার্ডভ্যান পেছন থেকে ধাক্কা দিলে মাইক্রোবাসটি ছিটকে ডিভাইডারের ওপর দিয়ে ঢাকাগামী লেনে পড়ে। এ সময় ঢাকামুখী শান্তি পরিবহনের একটি বাস ওই মাইক্রোবাসটিকে সজোরে ধাক্কা দেয়। সাজেক ভ্যালি থেকে আসা পিকনিকের ৪০ যাত্রীভর্তি ওপর একটি বাস ওই সময় গতি নিয়ন্ত্রণ করতে গিয়ে পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়।
বাস যাত্রীরা সবাই অক্ষত আছেন। তাদের অন্য একটি বাসে করে গন্তব্যে পাঠানো হয়েছে। তবে ঘটনাস্থলেই মাইক্রোবাসের শিশুসহ দুই যাত্রীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন সৌদি প্রবাসী মোমেন মিয়াসহ চারজন। নিহতদের মরদেহ গজারিয়ায় ভবেরচর স্বাস্থ্য কমপ্লেক্সে রাখ রাখা হয়েছে। গজারিয়া হাইওয়ে ফাঁড়ির এস আই রিয়াদ হোসেন জানান, কাভার্ডভ্যান ও বাসটি পুলিশ হেফাজতে রয়েছে, তবে চালক পালিয়ে গেছে। আর বিধ্বস্ত মাইক্রোবাসটিও পুলিশ জব্দ করেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।




















