বিজ্ঞাপন
Saturday, March 28, 2026
Probash Time
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
No Result
View All Result
Probash Time
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
No Result
View All Result
Probash Time
সর্বশেষ
বিজ্ঞাপন
Home প্রযুক্তি

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে চলা ড্রাইভার-বিহীন গাড়ির ভবিষ্যত কী?

Munaliza Munaliza
Mar 4
পড়ুন: 21 মিনিটে
0
ড্রাইভার-বিহীন গাড়ি

ড্রাইভার-বিহীন গাড়ি

10
VIEWS
বিজ্ঞাপন

Probash Time Google News

সানফ্রানসিসকো শহরের একটি শান্ত আবাসিক এলাকায় মধ্যরাত পেরিয়ে গেছে। ভুল করে ঠিকমতো দরজা বন্ধ না করার এক বিরক্তিকর অনুভূতি নিয়ে আমি ট্যাক্সি থেকে নেমে এসেছি।

অন্য সময়ে এটা নিয়ে আমি মোটেই ভাবতাম না, কিন্তু এই ট্যাক্সির রাইডটি কোন সাধারণ রাইড না। এটি ক্রুজ কোম্পানির একটি রোবট্যাক্সি, যার দরজা ঠিকভাবে বন্ধ করার জন্য কোন মানুষ চালক নেই।

এরপর আমি চেক করতে ফিরে গেলাম এবং দেখতে পেলাম: ঠিক তাই, ট্যাক্সির দরজাটা ঠিকমত লাগানো হয়নি। ট্যাক্সির স্পিকার থেকে একটি মানুষের গলা শোনা গেল: সবকিছু ঠিক আছে? দরজা বন্ধ না করার জন্য আমি সরি বললাম। এবং ট্যাক্সিকে প্রশ্ন করলাম, আমি যদি দরোজাটা বন্ধ না করতাম তাহলে কী হতো? আমরা সেটার ব্যবস্থা করতাম, ট্যাক্সির স্পিকার আমাকে আশ্বস্ত করলো।

চালক-বিহীন রোবট্যাক্সি পরিষেবাগুলি এখন জনসাধারণের ব্যবহারের জন্য চালু করা হয়েছে এবং সানফ্রানসিসকোর ব্যস্ত রাস্তায় সেগুলো চলাচল শুরু করেছে, যদিও বেশ সীমিত আকারে।

ক্রুজ হচ্ছে মার্কিন গাড়ি নির্মাতা কোম্পানি জেনারেল মোটরসের একটি সহযোগী প্রতিষ্ঠান। এটি প্রতিদ্বন্দ্বিতা করছে ওয়েমো’র সাথে, যেটি গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট-এর মালিকানাধীন। ক্রুজের রোবট্যাক্সিগুলো গত জুন মাস থেকে ভাড়া খাটতে শুরু করেছে এবং এর ভাড়া উবার বা লিফটের থেকে একটু কম।

দুটি কোম্পানির গাড়িতে চড়ে আমি সানফ্রানসিসকো শহরের এখানে সেখানে ঘোরাঘুরি করি। ট্যাক্সির সামনে চালকের আসন খালি। স্টিয়ারিং হুইল একা একা ঘুরতে থাকে। গাড়ির ক্যামেরা, লেজার রশ্মির লিডার সিস্টেম এবং রেডার থেকে পাওয়া ডেটা ব্যবহার করে গাড়িটি চালায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তি।

আমি যেসব রাইডে চড়েছি সেগুলি বেশিরভাগই মসৃণ এবং অটোনোমাস গাড়িগুলি রাস্তায় সাইকেল চালক এবং পথচারীদের বাঁচিয়ে সতর্কভাবেই চলাচল করেছে। তবে আমি নিজে ড্রাইভ করার সময় যে স্পিডে গাড়ি চালাই তার তুলনায় এই রোবট্যাক্সিগুলো বেশ সতর্ক বলে মনে হয়। তবে যাত্রাপথের কিছু অংশে ট্যাক্সিগুলো অযথাই রাস্তায় বেশি ঘোরাফেরা করেছে।

 

রোবট্যাক্সিগুলো যখন রাস্তায় থাকে তখন পথচারীরা তাদের দেখে থমকে দাঁড়ায় এবং হা করে তাকিয়ে থাকে।। তারা ছবি তোলে এবং এই চমকপ্রদ প্রযুক্তির ট্যাক্সির সাথে আলাপ জুড়ে দেয়।

আমি যতবার এই রাইড ব্যবহার করেছি, সে সময় বিশেষ কোন ঘটনা ঘটেনি। কিন্তু ট্যাক্সিগুলো রাস্তার মধ্যখানে বিপজ্জনকভাবে হঠাৎ থেমে যাওয়ার কিছু ঘটনা সানফ্রানসিসকো কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে।

গত জানুয়ারি মাসে শহরটির কর্তৃপক্ষ ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের যানবাহন নিয়ন্ত্রক সংস্থাকে বলেছে, যতক্ষণ না তারা এসব সমস্যার সমাধান করবে, ততক্ষণ তারা যেন রোবট্যাক্সি কোম্পানিগুলোর সম্প্রসারণের পরিকল্পনা অনুমোদন না করে।

বর্তমানে রোবট্যক্সিগুলি শুধুমাত্র শহরের কিছু অংশে চলাচল এবং বিশেষভাবে ডাউন-টাউন অর্থাৎ শহরের কেন্দ্রস্থলে যায় না। এসব ট্যাক্সি কোম্পানি এখন চায় আরও বেশি এলাকা জুড়ে তাদের পরিষেবা ছড়িয়ে দিতে এবং ট্যাক্সির সংখ্যা আরও বাড়াতে।

রোবট্যাক্সি এখন রাত ১০টা থেকে ভোর সাড়ে পাঁচটার মধ্যে চলাচল করে। কিন্তু ক্রুজ কোম্পানি এখন দিনের বেলাতেও তাদের পরিষেবা চালাতে আগ্রহী।

অন্য একটি কোম্পানি ওয়েমোকে ২৪ ঘণ্টা শহরে ট্যাক্সি চালানোর অনুমতি দেয়া হয়েছে এবং চালক-বিহীন ট্যাক্সি ভাড়া খাটানোর জন্য কোম্পানিটি এখন সরকারি অনুমতির জন্য অপেক্ষা করছে।

এই মুহূর্তে ওয়েমো বা ক্রুজ ট্যাক্সির রাইডের জন্য ডাকতে মানুষকে ওয়েটিং লিস্টে নাম লেখাতে হচ্ছে। অন্যদিকে, রোবট্যাক্সি কোম্পানিগুলি তাদের নানা ধরনের পরীক্ষামূলক প্রকল্প চালিয়ে যাচ্ছে, যেখানে অংশগ্রহণের জন্য নির্বাচিত ব্যক্তিরা বিনামূল্যে রাইড ব্যবহার করতে পারবেন।

অন্যান্য যেসব শহরে সীমিত আকারে এধরনের চালক-বিহীন রাইড-হেইল সার্ভিস চালু হয়েছে সেগুলো হলো অ্যারিজোনা অঙ্গরাজ্যের শহর ফিনিক্স (ওয়েমো এবং ক্রুজ দুটি কোম্পানি এখানে কাজ করছে) এবং টেক্সাস অঙ্গরাজ্যের শহর অস্টিন (ক্রুজ)। দুটি কোম্পানিই আরও অনেক শহরে ব্যবসা চালু করার পরিকল্পনা করছে।

তবে এরা একা নয়। অন্যান্য কোম্পানিও এধরনের চালক-বিহীন গাড়ি চালু করেছে। দক্ষিণ কোরিয়ার গাড়ি নির্মাতা হেইউন্দের সাপোর্ট নিয়ে কাজ করছে একটি কোম্পানি, নাম তার মোশনাল। রাইড হেইলিং কোম্পানি উবার এবং লিফটের সাথে এর অংশীদারিত্ব রয়েছে। এবছরেই লাস ভেগাসে তারা সীমিত আকারে এআই প্রযুক্তি-নিয়ন্ত্রিত চালক-বিহীন ট্যাক্সি চালুর পরিকল্পনা করেছে৷

কিন্তু তারপরও মানুষের যাতায়াতের এই উদ্ভাবনীর অগ্রগতি বেশ ধীর। অটোনোমাস ট্যাক্সির ব্যবসা আসলে লাভজনক হবে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে।

স্বল্প বেতনের ট্যাক্সি ড্রাইভারদের খরচের খাতায় লিখে দিতে এসব কোম্পানি বহু অর্থ বিনিয়োগ করছে। কিন্তু আমার ট্যাক্সির দরজা ঠিক মতো বন্ধ না করার অভিজ্ঞতা থেকে বলতে পারি দেখায়, এসব ট্যাক্সির অপারেশনগুলি সম্পূর্ণভাবে মানব-মুক্ত করার লক্ষ্য এখনও অনেক দূরের ব্যাপার।

তবে ক্রুজের একজন মুখপাত্র পরে আমাকে জানিয়েছেন যে, দরজাটি সামান্য বন্ধ থাকলেও পরে তা স্বয়ংক্রিয়ভাবে পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাবে। তবে দরজাটি যদি অনেকখানি খোলা থাকতো তাহলে একজন মানুষকেই তা বন্ধ করতে হতো।

“হালকাভাবে বললেও (অটোনোমাস ট্যাক্সির) অর্থনীতি এখনও কল্পনার ওপর ভর করে চলছে,” বলছেন হার্ভার্ড ল স্কুলের গবেষক অ্যাশলি নুনেস। তিনি এসব ট্যাক্সির ব্যবসায়িক দিক নিয়ে গবেষণা করেন।

রোবট্যাক্সির ব্যবসার সঠিক মডেলটি তৈরি করার কাজ বেশ ‘গুরুত্বপূর্ণ’ এবং এই মডেল তৈরি করা “প্রযুক্তির চেয়েও কঠিন,” বলছেন ইউনিভার্সিটি অফ সানফ্রানসিসকো স্কুল অফ ম্যানেজমেন্টের সহযোগী অধ্যাপক উইলিয়াম রিগস।

গত এক বছর বা তারও বেশি সময় ধরে অটোনোমাস ড্রাইভিংয়ের ক্ষেত্রটিতে বার বার করে পরিবর্তন ঘটছে। আর এই পরিবর্তনের পেছনে ১০০ বিলিয়ন ডলারেরও বেশি ব্যয় করা হয়েছে বলে অনুমান করা হয়।

দু’হাজার দশ সালেই কেউ কেউ ভেবেছিলেন, আমরা এখনকার সময়ের মধ্যেই আমাদের বেশিরভাগ যাতায়াত অটোনোমাস গাড়িতেই করবো। কিন্তু সেটা ঘটেনি।

দুই গাড়ি নির্মাতা কোম্পানি ফোর্ড এবং ফোক্সভাগেন একটি সেলফ-ড্রাইভিং টেক স্টার্ট-আপ আরগো এআই-তে বিনিয়োগ করেছিল। কিন্তু গত বছরের শেষের দিকে সেটি বন্ধ হয়ে গেছে।

অনেক গাড়ি নির্মাতা কোম্পানি এখন বলছে, ব্যক্তিগত অটোনোমাস গাড়ি, যেখানে যাত্রীরা সীমাবদ্ধতা ছাড়াই ব্যবহার করতে পারবেন, সেটা অনেক দূরের ব্যাপার। এর বদলে তারা এখন মনোযোগ দিচ্ছেন অত্যাধুনিক ড্রাইভার অ্যাসিসটেন্স প্রযুক্তির দিকে।

অটোনোমাস শাটল সার্ভিস, যেগুলো নির্দিষ্ট রুটে চলাচল করবে, সেই ধরনের সীমিত পরিষেবার দিকে ব্রিটেনের সরকারসহ অন্যান্যদের মনোযোগ এখন বাড়ছে।

 

কিন্তু ক্রুজ এবং ওয়েমো তাদের পরিকল্পনা থেকে একটুও সরে আসেনি। তারা আরও বেশি করে বিনিয়োগ করছে এবং ধীরে ধীরে অগ্রগতি অর্জন করছে বলে দৃশ্যত মনে হচ্ছে।

ফিনিক্স শহরে ক্রুজ রাইড-হেইল এবং ‘লাস্ট-মাইল’ অর্থাৎ ডেলিভারির শেষ ধাপে চালক-বিহীন গাড়ির মাধ্যমে গ্রাহকদের কাছে মাল পৌঁছে দেয়ার ওপর পরীক্ষানিরীক্ষা চালিয়ে যাচ্ছে। অন্যদিকে, ওয়েমো দূরপাল্লার রুটের জন্য অটোনোমাস ট্রাক তৈরি করছে।

অটোনোমাস ট্যাক্সির সুবিধাগুলিকে মানুষের কাছে অনেক বেশি নিরাপদ – যদিও এটি এখনও প্রমাণিত হয়নি – অনেক বেশি নির্ভরযোগ্য এবং অনেক বেশি আরামদায়ক বলে বর্ণনা করা হচ্ছে, যেখানে ড্রাইভারের সাথে যাত্রীকে বকবক করতে হয় না।

তবুও এসব সুফল পেতে হলে এই সার্ভিসকে আর্থিকভাবে টেকসই হতে হবে। মি. নুনেসের বিশ্লেষণ প্রকাশিত হয়েছিল ২০২০ সালে। কিন্তু তিনি এখনও বিশ্বাস করেন যে সমস্যাগুলি দূর করা যায়নি। ঐ গবেষণায় দেখা গেছে, অটোনোমাস রাইড-হেইলিং সম্পর্কে অনেক আশার কথা বলা হলেও একে ব্যবসায়িক দিক থেকে এখনও লাভজনক করা যায়নি।

এর পেছনে কয়েকটি কারণ রয়েছে। প্রথমত, পর্দার আড়ালে হলেও এই প্রযুক্তিতে এখনও মানুষের প্রয়োজন রয়েছে। অটোমেশনের ফলে যে শ্রম দরকার তার ধরনটি বদলে যায়, কিন্তু মানুষের শ্রমের প্রয়োজনীয়তা এটি দূর করতে পারে না।

পরিবহণ বিষয়ক কনসালট্যান্ট নিক রিড বলেছেন, রোবট্যাক্সি সার্ভিসের জন্য প্রয়োজন হবে কাস্টোমার সাপোর্ট এজেন্ট, গাড়ি কোথায় আছে তা জানার জন্য দরকার হবে ফ্লিট অপারেটরদের, এসব গাড়ির যান্ত্রিক সমস্যার সমাধানে লাগবে ইঞ্জিনিয়ারদের। এর পাশাপাশি বিকল গাড়িগুলিকে উদ্ধার করা, সেগুলোকে পরিষ্কার রাখা এবং এর ব্যাটারিগুলি চার্জ করার জন্যও লোকের প্রয়োজন হবে।

দ্বিতীয় কারণটি হচ্ছে, অনেক সময়েই ভাড়া না পেয়ে ট্যাক্সি খালি বসে থাকে। যদিও এর জন্য ড্রাইভারকে অর্থ দেয়ার বিষয়টা আর থাকবে না, কিন্তু অটোনোমাস ট্যাক্সি ব্যবসার পেছনে যেসব লোক কাজ করবেন তাদেরকে তখনও পয়সা দিতে হবে।

তবে এসব কোম্পানি এখনও আত্মবিশ্বাসী যে, তারা ব্যবসার পরিধি বাড়াতে পরবে এবং লাভজনক হতে পারবে।

মেগান প্রিচার্ড, ক্রুজের রাইড-হেইল বিষয়ক ভাইস প্রেসিডেন্ট জানাচ্ছেন, তারা ‘অরিজিন’ নামে নতুন ধরনের একটি গাড়ির ওপর কাজ করছেন।

এই গাড়িটি একটি অটোনোমাস পিপল মুভার (মাইক্রোবাস) যাতে কোন স্টিয়ারিং হুইল বা চালকের জন্য জায়গা নেই। এই ট্যাক্সিতে যাত্রীদের জন্য সিট রয়েছে ছয়টি। অরিজিনের বাণিজ্যিক উৎপাদন শুরু হবে খুব শীগগির। ক্রুজ আশা করছে, এই বছরেই যুক্তরাষ্ট্রে রাইড-হেইলিংয়ের জন্য এই ট্যাক্সির ব্যবহার শুরু হবে, এবং এরপর দুবাই শহরে এসব ট্যাক্সি ভাড়া খাটা শুরু করবে।

ওয়েমোও একই ধরনের একটি গাড়ি তৈরি করছে, যার নাম ‘যিকর’।

ক্রুজের অরিজিন গাড়ি মিশিগানে জিএম-এর ডেডিকেটেড ইলেকট্রিক ভেহিকল অ্যাসেম্বলি প্ল্যান্টে ব্যাপক সংখ্যায় নির্মিত হবে বলে এর উৎপাদন ব্যয় হবে “অনেক কম,” বলছেন মিজ প্রিচার্ড। এই গাড়ি রাইড শেয়ারিংয়েরও সুযোগ খুলে দেবে। অর্থাৎ একই রুটে অনেক যাত্রী একই গাড়ি ব্যবহার করতে পারবেন।

এর মাধ্যমে প্রতিটি গাড়ির সর্বোচ্চ ব্যবহার হবে এবং যাত্রীদের মাথাপিছু ভাড়াও কমে যাবে।

আগামী কয়েক বছরের মধ্যে এধরনের হাজার হাজার গাড়ি রাস্তায় নামানো হবে বলে মিজ প্রিচার্ড আশা করছেন।

তিনি আরও উল্লেখ করেন, তাদের কোম্পানি মানুষ ও অটোনোমাস গাড়ির অনুপাত কমিয়ে আনতেও কাজ করছে। তখন অরিজিনের দরজাগুলো দূর নিয়ন্ত্রিতভাবে বন্ধ করা যাবে।

তবে এনিয়ে অন্যদের মনে এখনও সংশয় রয়ে গেছে, বলছেন মি. নুনেস। তাদের যুক্তি, আগেও যাত্রীরা অপরিচিত লোকের সাথে ট্যাক্সি শেয়ার করতে চায়নি, এখন চায় না।

কিন্তু রাইড শেয়ারিংয়ের দুনিয়ায় গাড়িতে এমন কি কেউ থাকবে যে যাত্রীদের মধ্যে কোন সমস্যা হলে সেটার সমাধান করবেন?

“এখানে কিছু সমস্যা এখনও রয়ে গেছে, যার সমাধান খুঁজে বরে করতে হবে,” মন্তব্য করলেন মি. রিড।

এই রিপোর্টটির জন্য বিবিসি ওয়েমোর সাথে যোগাযোগ করেছিল। কিন্তু সংস্থাটি কোন সাক্ষাৎকার দিতে রাজি হয়নি।

আরও দেখুন:

সূত্র: বিবিসি

আরওপড়ুন

বাংলাদেশকে অস্ত্র তৈরীর প্রযুক্তি দিলো চীন

আকর্ষণীয় বেতনে ভিডিও এডিটর নেবে প্রবাস টাইম

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

city
বিষয়: probas timeprobash timeআর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সড্রাইভার-বিহীন গাড়িপ্রবাস টাইমপ্রযুক্তিরোবট্যাক্সি গাড়ি

এ সম্পর্কিত আরও পড়ুন

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী
ওমান

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

April 24
ওমানে আগুন
ওমান

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

April 24
ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা
প্রযুক্তি

ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

April 24
বিজ্ঞাপন
  • Trending
  • Comments
  • Latest
প্রবাসী

বিদেশে বাংলাদেশি প্রবাসীদের সংখ্যা কত?

December 12, 2023
মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী ১০ দেশের মধ্যে নাম নেই ওমানের

মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী ১০ দেশের মধ্যে নাম নেই ওমানের

August 20, 2022
ওমানে নাগরিকদের ঈদের চাঁদ দেখার আহ্বান

ওমানে নাগরিকদের ঈদের চাঁদ দেখার আহ্বান

April 30, 2022
ওমানে ঈদ জামাতের সময়সূচী ঘোষণা

ওমানে ঈদ জামাতের সময়সূচী ঘোষণা

June 15, 2024
Passport

ওমান থেকেই পাসপোর্টের নাম সংশোধন করতে পারবেন প্রবাসীরা

February 9, 2023
ভারতের মানবপাচারকারী চক্রকে ধরিয়ে দিয়েছেন বাংলাদেশের তরুণী

ওমানে চু রি র অভিযোগে প্রবাসী গ্রে প্তা র

December 28, 2021
ভ্যাকসিন নিয়ে দুশ্চিন্তায় দেশে ফেরা ওমান প্রবাসীরা

যে শর্তে এনওসি সুবিধা পাবেন ওমান প্রবাসীরা

August 8, 2021
ওমান

ওমানে বাড়ছে প্রবাসীদের ঢল, এগিয়ে বাংলাদেশিরা

October 30, 2023
ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

0
ওমানে আগুন

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

0
একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

0
ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

0
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

0
পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

0
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

0
ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

0
ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

ওমানে ৩ মাসে লাশ হয়েছেন শতাধিক প্রবাসী

April 24, 2025
ওমানে আগুন

ওমানে বাংলাদেশিদের স্থাপনায় আগুন

April 24, 2025
একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল যুক্তরাষ্ট্র

একসঙ্গে ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল-যুক্তরাষ্ট্র

April 24, 2025
ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না

‘ইলিয়াস কাঞ্চনের পিঠের চামড়া থাকবে না’

April 24, 2025
ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

ইতালির কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন, দালাল আটক

April 24, 2025
পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

পাকিস্তান সরকারের এক্স অ্যাকাউন্ট বন্ধ করল ভারত

April 24, 2025
কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

April 24, 2025
ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

ফেইসবুক এবং আইফোন কোম্পানিকে ৭০০ মিলিয়ন ইউরো জরিমানা

April 24, 2025
বিজ্ঞাপন
Probashtime dark

Office: O.C. Centre, 1st Floor, Oman Commercial Center, Ruwi 131, Muscat, Oman.

For News: 01409205456

Email: news@probashtime.com

About Probash Time

  • About us
  • Contact Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Advertisement
  • Our Team

Follow Probash Time:

Facebook Twitter Youtube Telegram Instagram Threads
No Result
View All Result

ও.সি. সেন্টার, ২য় তলা, ওমান কমার্সিয়াল সেন্টার, রুই ১৩১, মাস্কাট, ওমান।

বার্তা ও সম্পাদকীয় বিভাগ:
ই-মেইল: probashtimenews@gmail.com

ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

  • About Us
  • Contact Us
  • Privacy Policy
  • Advertise

কপিরাইট © 2019 - 2025 : প্রবাস টাইম - Probash Time: Voice of Migrants.

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রবাস
  • ওমান
  • সৌদি
  • ইউরোপ
  • আমেরিকা
  • মধ্যপ্রাচ্য
  • আন্তর্জাতিক
  • বাংলাদেশ
  • অন্যান্য
    • এশিয়া
    • বাণিজ্য
    • প্রযুক্তি
    • ধর্ম
    • স্বাস্থ্য
    • অপরাধ
    • কৃষি
    • খেলাধুলা
    • বিনোদন
    • সামাজিক
    • জানা অজানা
    • চাকরি
    • জীবনের গল্প
    • খোলা কলম
    • মতামত
    • ইউনিকোড টু বিজয় কনভার্টার
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Probashir city web post