ওমানের আবহাওয়া নিয়ে ফের দুঃসংবাদ দিলো দেশটির আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (১৭ জানুয়ারি) অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন, মুসান্দাম প্রদেশে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সেইসাথে বজ্র ঝড়ের আশঙ্কা করা হচ্ছে। একইসাথে ওমান সাগর উত্তাল থাকবে। উপকূলীয় অঞ্চলে ভারী বর্ষণ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
ওমানের আবহাওয়াবিদদের বরাত দিয়ে টাইমস অব ওমানের খবরে বলা হয়েছে, মুসান্দাম প্রদেশ সহ ওমানের বেশীরভাগ প্রদেশের তাপমাত্রা নিয়ে সতর্ক করা হয়েছে। আল-দাহিরাহ, আল-উস্তা এবং ধোফার প্রদেশের কিছু অংশে ধুলি ঝড়ের সম্ভাবনা রয়েছে। এমতাবস্থায় উপকূলীয় অঞ্চলে বসবাসরত নাগরিক ও প্রবাসীদের সতর্ক থাকতে বলা হয়েছে। একইসাথে ধুলি ঝড় ও বৃষ্টিপাতের সময় সতর্কতার সাথে গাড়ি চালাতে বলা হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।



















