খেলা নিয়ে তর্কে জড়িয়ে আর্জেন্টিনা ফুটবল দলের এক সমর্থককে খুন করার ঘটনা ঘটেছে। (২৮ নভেম্বর) সোমবার সন্ধ্যা সাতটার দিকে চাঁদপুরের সদর উপজেলার বাগাদী ইউনিয়নে দক্ষিণ নানুপুর গ্রামের আমিন বেপারী বাড়ির সামনে এ ঘটনা ঘটে। হত্যার ঘটনায় ব্যবহৃত তার ছুরিটি জব্দ করেছে পুলিশ।
নিহত আর্জেন্টিনার সমর্থক হলেন- মেহেদী হাসান (১৬)। এ ঘটনায় আটক হওয়া করা হয়েছে অভিযুক্ত আসামি বরকতকে (২০)। তিনি নিহত মেহেদীর বন্ধু। নিহত মেহেদী নানুপুর গ্রামের সবজি ব্যবসায়ী হেলাল বেপারীর ছেলে। হেলালের চার ছেলে মেয়ের মধ্যে মেহেদী বড়। সে নানুপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল।
হেলাল বেপারী বলেন, গত শনিবার (২৬ নভেম্বর) আমার ছেলে খেলা আর্জেন্টিনার খেলা দেখছিল। পরে বন্ধুদের মধ্যে খেলা নিয়ে তর্ক হয়। একপর্যায়ে বরকত মেহেদীকে মারধর করে। ওই ঘটনাকে কেন্দ্র করেই মেহেদীকে সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে ডেকে নিয়ে যায় বরকত। মেহেদির বুকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে ফেলে যায় সে।
তিনি বলেন, আহত অবস্থায় মেহেদীকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ বলেন, হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি জব্দ করা হয়েছে। বরকতকেও আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
দুই শতাধিক অভিবাসনপ্রত্যাশীকে ফেরত পাঠালো
বাংলাদেশিদের জন্য বিশেষ ছাড় দিবে ওমানের বদর
ওমানের হামরিয়ায় পুলিশের অভিযানে দুই শতাধিক প্রবাসী
মাঝ-আকাশে হঠাৎ আগুনের গোলা দেখল ১১টি বিমান
ওমানে প্রথম বিদ্যুৎ বিহীন মসজিদের উদ্বোধন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















