ওমান কিছু অংশে রবিবার বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিশেষজ্ঞরা। আজ (রবিবার) দেশটির আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, সকাল থেকে ওমানের উপর একটি বায়ুমন্ডলীয় নিম্নচাপের প্রভাব শুরু হয়েছে। যার ফলে উত্তরের গভর্নরগুলির উপর দিয়ে মেঘের প্রবাহও সৃষ্টি হয়েছে। এর প্রভাবে মুসান্দাম প্রদেশ, ওমান সাগরের উপকূলীয় অঞ্চলে এবং আল হাজর পর্বতমালার কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ওমান অবজারভারের এক প্রতিবেদনে একথা বলা হয়। এর আগে, ওমান আবহাওয়া অফিস কুয়াশার বিষয়ে সতর্ক করে দিয়ে বলেছিল, দক্ষিণ আশ শারকিয়াহ, আল উস্তা এবং ধোফার প্রদেশের কিছু অংশে কুয়াশা এবং মেঘের ফলে গাড়ি চালকদের সতর্কতার সাথে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হয়েছে।
আরো পড়ুন:
সৌদি থেকে বাংলাদেশে এলো প্রবাসী হারুনের ‘লাশের টুকরো’
প্রায় ২০ লাখ পিস ইয়াবাসহ সৌদিতে বাংলাদেশিসহ গ্রেফতার ৯
১৪ লাখ কর্মী নিবে কানাডা, মিলবে স্থায়ীভাবে থাকার সুযোগ
ইত্যাদি পার্টি, মুসকিল লীগ, গরীব পার্টি ইসির নিবন্ধন চায়
প্রবাসে মারা গেলে সরকারিভাবে মরদেহ আনবেন যেভাবে
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















