তথ্য সরবরাহের ক্ষেত্রে নিজ দেশের নাগরিক ও প্রবাসীদের সতর্ক করলো ওমানের ন্যাশনাল সেন্টার ফর স্ট্যাটিস্টিকস অ্যান্ড ইনফরমেশন। বুধবার (২-নভেম্বর) ওমান নিউজ এজেন্সি জানিয়েছে, সবাইকে সতর্ক করে কেন্দ্র সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়- নাগরিকরা যেন বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে ব্যক্তি, ওমানের সঙ্গে অন্য দেশের সম্পর্ক ও ওমান সম্পর্কিত কোন তথ্য সরবরাহ না করে যেগুলো আন্তর্জাতিক পরিসংখ্যান হিসেবে বিবেচনা করা হয়।
কারণ এই পরিসংখ্যান ওমানের কোন সংস্থাকে প্রতিনিধিত্ব করে না এবং কোন নিবন্ধনের মাধ্যমে এই তথ্য সংগ্রহ করা হয়নি। দেশটির রাজকীয় ডিক্রি নং (55/2019) দ্বারা জারি করা পরিসংখ্যান ও তথ্য আইন অনুসারে ওমানে কোন জনমত জরিপ পরিচালনা করার জন্য সরকারের কাছ থেকে অনুমোদন নিতে হয়। সরকারি অনুমোদন ব্যতীত কোনো জরিপে নাগরিক ও প্রবাসীদের অংশগ্রহণ করা থেকে বিরত থাকতে বলা হয়েছে।
আরো পড়ুন:
ওমানে সিগারেট সেবনে নতুন নিষেধাজ্ঞা
নোয়াখালীতে ওমান প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
দীর্ঘমেয়াদী চুক্তিতে ওমান থেকে আনা হচ্ছে এলএনজি
বিদেশগামী কর্মীদের জন্য নতুন নিয়ম চালু করলো সরকার
সৌদিতে কর্মী পাঠাতে জটিলতা, নিতান্তই ভুল বোঝাবোঝি বললেন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















