প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতির প্রধান চালিকাশাক্তি। করোনা মহামারীর মাসগুলোর পাঠানো রেমিট্যান্স অতিতের সব রেকর্ড ভেঙ্গেছে। এর মধ্যে মূল ভুমিকা পালন করছে বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো। প্রবাসী আয় পাঠানোর শীর্ষে থাকা ১০ দেশের মধ্যে ৬টিই হলো মধ্যপ্রাচ্যের। পুরুষদের পাশাপাশি নারী শ্রমিকদের প্রধান গন্তব্য মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলোতে।
২০২১–২২ অর্থবছরে বাংলাদেশে মোট ২ হাজার ১০৩ কোটি বা ২১ বিলিয়ন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। যা বাংলাদেশী মুদ্রায় এ অর্থের পরিমাণ প্রায় ১ লাখ ৮৯ হাজার কোটি টাকা। বিপুল এ অর্থের ২২ শতাংশের উৎস ছিল সৌদি আরব। শুধু সৌদি থেকেই গত অর্থবছরে ৪৫৪ কোটি ডলার রেমিট্যান্স বাংলাদেশে এসেছে।

সৌদি আরবই শুধু নয়, বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহের শীর্ষ ১০ দেশের মধ্যে ছয়টিই এখনো মধ্যপ্রাচ্যের। এ দেশগুলো হলো—সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, ওমান ও বাহরাইন। গত অর্থবছরে দেশে আসা রেমিট্যান্সের ৫২ শতাংশের উৎস ছিল মধ্যপ্রাচ্যের এ ছয় দেশ। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বাংলাদেশীরা পাঠিয়েছেন ২০৭ কোটি ডলার। কুয়েত প্রবাসীরা ১৬৯, কাতার প্রবাসীরা ১৩৫, ওমান প্রবাসীরা ৯০ ও বাহরাইন প্রবাসীরা ৫৬ কোটি ডলার দেশে পাঠিয়েছেন।
খাত সংশ্লিষ্টরা বলছেন, সরকারের নগদ প্রণোদনা ও করোনায় বিদেশ ভ্রমণ নিয়ন্ত্রণের কারণে অপ্রাতিষ্ঠানিক খাত থেকে বৈধ চ্যানেলে রেমিট্যান্স বেশি এসেছে। এছাড়া প্রবাসীরা একধরনের অনিশ্চয়তার কারণে জমানো টাকা দেশে পাঠিয়ে দিচ্ছেন। মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রবাসীরা এর মধ্যে অন্যতম। এসব কারণে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।
আরো পড়ুন:
প্রবাসীদের বেতন নিয়ে পালিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সাইফুল
বিশ্বকাপ ঘিরে জমজমাট বাংলাদেশীদের ট্যুরিজম ব্যবসা
সংকটেও সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে যে জেলায়
শ্বশুরের মৃত্যু, শোক সইতে না পেরে না ফেরার দেশে ওমান প্রবাসীর স্ত্রী
থামছেনা মানব পাচার, নিরাপদ রুট এখন মধ্যপ্রাচ্যে
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















