এত দিন কল্পকাহিনীতে থাকলেও এবার বাস্তবে দেখা মিললো উড়ন্ত গাড়ির। রীতিমতো জনসমক্ষে উড়ে দেখাল হেলিকপ্টার সদৃশ সেই গাড়ি। এটি তৈরি করেছে চীনা বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান এক্সপেং ইনকর্পোরেটেড। প্রযুক্তির নতুন এই আবিষ্কারের প্রথম পাবলিক ফ্লাইট ছিল সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, এক্স২ নামের এই উড়ন্ত গাড়ির দুই আসন বিশিষ্ট।

গাড়ির দুই পাশে সামনে ও পেছনে আটটি পাখা আছে; যা গাড়িটির উড্ডয়ন এবং অবতরণে সহায়তা করে। সোমবার (১০ অক্টোবর) মনুষ্যবিহীন ৯০ মিনিটের পরীক্ষামূলক প্রথম ফ্লাইটটি দুবাইয়ে পরিচালনা করা হয়। পরবর্তী প্রজন্মের উড়ন্ত গাড়ির জন্য এক্স২ গুরুত্বপূর্ণ ভিত্তি বলে অভিহিত করেছে এক্সপেং ইনকরপোরেশন।
সফল উড্ডয়নের পর উচ্ছ্বাস প্রকাশ করেন নির্মাণ সংশ্লিষ্টরা। ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই উড়ন্ত গাড়ি খুবই জনপ্রিয় হবে বলে প্রত্যাশা তাঁদের। এক্সপেং’র জেনারেল ম্যানেজার মিনগুয়ান কিউ জানান, আন্তর্জাতিক বাজারে এই উড়ন্ত গাড়িটি ধাপে ধাপে আত্মপ্রকাশ করতে চায় প্রতিষ্ঠান। টেস্ট ফ্লাইটের জন্য দুবাইকেই বেছে নেওয়া হলো কেন এমন প্রশ্নের জবাবে তিনি জানান, দুবাই বিশ্বের অন্যতম উদ্ভাবনী শহর। তাই নতুন উদ্ভাবন প্রকাশ্যে আনতে বেছে নেওয়া হয়েছে এই শহরকে।
আরো পড়ুন:
প্রবাসীদের বেতন নিয়ে পালিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সাইফুল
বিশ্বকাপ ঘিরে জমজমাট বাংলাদেশীদের ট্যুরিজম ব্যবসা
সংকটেও সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে যে জেলায়
শ্বশুরের মৃত্যু, শোক সইতে না পেরে না ফেরার দেশে ওমান প্রবাসীর স্ত্রী
থামছেনা মানব পাচার, নিরাপদ রুট এখন মধ্যপ্রাচ্যে
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















