কৃষকের হাত ধরে পালালেন দুই সন্তানের জননী ওমান প্রবাসীর স্ত্রী সাহেদা বেগম। সম্প্রতি ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কুমারপট্টি গ্রামে এ ঘটনা ঘটেছে। এলাকাবাসি সূত্রে জানাগেছে, ১৫ বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় ওই গ্রামের আব্দুল কুদ্দুস মাতুব্বরের ছেলে ইমরান মাতুব্বরের সাথে। বিয়ের পাঁচ বছরের মাথায় সোনার হরিণের আশায় পাড়ি দেন ওমান। ইমরান এখনো ওমানেই রয়েছেন। ফলে ১৫ বছরের দাম্পত্য জীবনের ১০ বছরই স্বামীবিহীন কেটেছে সাহেদা বেগমের। এ সময় তার কোল জুড়ে এসেছে দুই ছেলে। এভাবে স্বামীবিহীন থকতে থাকতে এক সময় প্রতিবেশী এক কৃষকের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন স্ত্রী। অবশেষে তার হাত ধরেই তিনি উধাও হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এলাকাবাসী জানান, গত চার দিন আগে পরিবারের সবার চোখ ফাঁকি দিয়ে তারা পালিয়ে গেছেন। তবে, তাদের পরকীয়ার বিষয়টি জানাজানি হয় বেশ কিছুদিন আগে।
প্রবাসী ইমরানের মা নিহারুন বেগম জানান, বিয়ের ৫ বছর পর ইমরান বিদেশে (ওমান) চলে যান। গত ১০ বছর ধরে তিনি বিদেশে রয়েছেন। এর মধ্যে আড়াই বছর আগে একবার দেশে এসে মাসখানেক ছিলেন। তারপর আবারও চলে যান। তিনি আরও বলেন, ছেলে বিদেশে থাকার সুবাধে তার স্ত্রী সাহেদা প্রতিবেশী ওসমান ব্যাপারীর ছেলে আলম ব্যাপারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে যান। আলম অবিবাহিত ও কৃষি কাজ করেন। প্রায়ই আলম আমাদের বাড়িতে এসে আড্ডা দিতেন। আমরা বাধা দেওয়ার পরও কেউ তোয়াক্কা করেনি।
গত মঙ্গলবার (৪ অক্টোবর) সকাল ১০টার দিকে সাহেদা স্বর্ণের জিনিস ও নগদ টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তার প্রেমিক আলমও বাড়িতে নেই। খোঁজখবর নিয়ে জানতে পারি আলমের সঙ্গে পালিয়ে গেছে সাহেদা। তার ছেলে সজিব বলেন, মা বাড়িতে থেকে যাওয়ার সময় আমার ছোট ভাই সুহানকে (৫) ১০ টাকা হাতে ধরিয়ে বলে, যাও বাড়িতে যাও। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। আমরা খোঁজ নিয়ে জেনেছি, মা প্রতিবেশী আলমের সঙ্গে চলে গেছেন। এ বিষয় আলম ব্যাপারীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। আর তার বাড়িতে গিয়েও কোনো পুরুষ মানুষের দেখা মেলেনি। বাড়ির নারীরা জানান, এ ব্যাপারে তারা কিছুই জানেন না। কিন্তু আলম কয়েকদিন ধরে বাড়িতে নেই। কোথায় আছে তাও জানেন না। এ ঘটনায় গত বুধবার (৫ অক্টোবর) মামা লিঠু মোল্যা সালথা থানায় একটি অভিযোগ দিয়েছেন।
আরো পড়ুন:
কুরআনের একটি আয়াত বদলে দিলো জাপানি বিজ্ঞানীর জীবন
মালয়েশিয়ায় প্রবাসীকে অপহরণ: বরগুনা থেকে র্যাবের হাতে গ্রেপ্তার ১
প্রবাসীদের জন্য সুখবর দিল ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয়
সৌন্দর্যের লীলাভূমি ওমানের জাবাল ইত্তিন পাহাড়
বিমানের আবর্জনার ঝুড়ি থেকে ৩০ টি স্বর্ণের বার উদ্ধার
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















