সৌদি আরবের ইয়াম্বুল শহরে বিষাক্ত গ্যাসের পাইপ লাইন লিকেজ হয়ে মুহাম্মদ মাজেদ নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। ১৮ সেপ্টেম্বর দেশটির ইয়াম্বুল শহরে এ দুঘটনা ঘটে। জানা যায়, মুহাম্মদ মাজেদ প্রায় দেড় বছর আগে সৌদি আরবে পাড়ি জমান। সেদেশে স্যানিটারি মিস্ত্রি হিসেবে কাজ করতেন তিনি।
গত রোববার ইয়াম্বুল শহরে পুরোনো গ্যাসের লাইন মেরামতের কাজ করছিলেন তিনি। ওই সময় পাইপ লিকেজ হয়ে বিষাক্ত গ্যাস নাকে-মুখে ঢুকে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের লাশ বর্তমানে সৌদি আরবের ইয়াম্বুলের একটি সরকারি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মাজেদ জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার আমিনুর মণ্ডলের ছেলে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।


















