২০২২ সালের বইমেলায় প্রকাশিত সেরা বইয়ের মধ্য থেকে ছোটদের সময় শিশুসাহিত্য- ২০২২ পুরস্কার ঘোষণা করা হয়েছে।
এবার পুরস্কার পেয়েছেন ৭ জন। ছড়া-কবিতায় মাহমুদউল্লাহ (কিশোর কবিতা চয়ন), গল্প-উপন্যাসে কাইজার চৌধুরী (শেখ মুজিবের বাড়ি ফেরা), ফিচার-প্রবন্ধে আমীরুল ইসলাম (শিশুসাহিত্যের চেনা অচেনা), বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধে ফারুক হোসেন (গল্পে বঙ্গবন্ধু), প্রচ্ছদ ও অলংকরণে ধ্রুব এষ, প্রকৃতি-বিজ্ঞানে মানজুর মুহাম্মদ (৫০ পাখির গল্প) এবং ছোটদের সময় প্রকাশনী থেকে প্রকাশিত তরুণ লেখক নেয়ামুল হক (খুকু মণি ও পুষির ছড়া), হাসনাইন আহমদ (মেঘ পাখি ও প্রজাপতির ছড়া) বইয়ের জন্য এ পুরস্কারে মনোনীত হয়েছেন।

অক্টোবরে বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করা হবে। পুরস্কার হিসেবে থাকছে নগদ অর্থ, ক্রেস্ট, উত্তরীয় ও সম্মাননাপত্র। পুরস্কার কমিটির আহ্বায়ক কবি ও শিশুসাহিত্যিক আসলাম সানী এবং সদস্যসচিব ছোটদের সময়ের সম্পাদক ও প্রকাশক মামুন সারওয়ার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়।
আরো পড়ুন:
বিদ্যুৎস্পৃষ্টে প্রবাসীসহ ৩ জনের মৃত্যু
দখলদার ইসরাইলের অনুরোধ প্রত্যাখ্যান করলো কাতার
সৌদি আরবে একদিনে দুই প্রবাসীর মৃত্যু
তিন মাসেও বিমানবন্দরে হারানো লাগেজ ফেরত পাননি প্রবাসীরা
ইয়াবা-অস্ত্র দিয়ে নিজের স্ত্রী-সন্তানকে ফাঁসানোর চেষ্টা
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।





















