আরবীয় গাজেল (হরিণের মত এক ধরনের প্রাণী) শিকার করার জন্য তিন নাগরিককে গ্রেপ্তার করেছে ওমানের পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়। বৃহস্পতিবার ওমানের ধোফার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে যে, “ধোফার এলাকায় পরিবেশ ও জলবায়ু বিষয়ক অধিদপ্তরের বন্যপ্রাণী রক্ষা বিভাগের সাথে সমন্বয়ে দেশটির রয়্যাল ওমান পুলিশের সহযোগিতায় সাদাহ অঞ্চল থেকে গাজেল শিকার করে এমন তিন নাগরিককে গ্রেপ্তার করা হয়। এই সময় তাদের কাছে থাকা শিকারের সকল যন্ত্রপাতি বাজেয়াপ্ত করা হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ ওমানের সুপ্রিম কমিটির নতুন ঘোষণা
পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ওমানের সকল নাগরিককে আহ্বান করা হচ্ছে তারা যেনো কোনও প্রকার বন্যপ্রাণী হত্যা বা শিকার না করে। এমন কোনো অপরাধ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।



















