আরব সাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের কারণে ওমানের সালালাতে তীব্র বাতাস ও ভারী বর্ষণের ফলে গত দুই বছরের সবচেয়ে বেশি বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে। সালালাহ’র আশেপাশের অঞ্চলগুলিতেও গত বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টিপাত শুর হয়। এই বৃষ্টিপাত রবিবার পর্যন্ত অব্যাহত রয়েছে।
দেশটির আবহাওয়ার পূর্বাভাস থেকে জানানো হয়, আরব সাগর থেকে এই নিম্নচাপের উৎপত্তি। এই নিম্নচাপের কারণে সালালায় গত কয়েকদিন যাবত ভারী বৃষ্টিপাত হচ্ছে। সালালাহতে প্রায় ৩৮০ মিমি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুনঃ ওমানে করোনা আক্রান্ত আরও বাড়বে- স্বাস্থ্য মন্ত্রী
এই পরিমাণ বৃষ্টিপাত কয়েক দিনের মধ্যে নগরের জন্য প্রায় দুই বছরের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের রেকর্ড করা হবে। গত বৃহস্পতিবার থেকে ধোফারের বেশিরভাগ অঞ্চলেই নিম্নচাপের কারণে ভারী বৃষ্টির হয়েছে। এই বৃষ্টিপাতের কারণে রাস্তাঘাট সহ দোকানপাটেও পানি ঢুকে পরেছে। বিভিন্ন বাসা বাড়িতেও জলাবদ্ধতা তৈরি হয়েছে। এমতাবস্থায় সালালাহতে বিষাক্ত সাপের উপদ্রব বেড়েছে। এই বৃষ্টিপাতের কারণে ধোফার অঞ্চলের সাধারণ জনগণকে বিপজ্জনক সাপ থেকে সাবধান হওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। কারণ এই বৃষ্টিপাতের কারণে এলাকার বিভিন্ন জায়গা ভেঙ্গে গেছে, যেখান থেকে বিষাক্ত সাপ বেড়িয়ে আসতে পারে। তাই সকলকে সাবধানে চলাফেরা করা জন্য আহ্বান জানানো হয়।
https://www.youtube.com/watch?v=mYu1TqGo8T0
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।




















