ওমানের ধোফার এলাকায় মাদক পাচারের চেষ্টা করায় তিনজনকে গ্রেপ্তার করেছে রয়্যাল ওমান পুলিশ। মঙ্গলবার (২৬-মে) রয়্যাল ওমান পুলিশ (আরওপি) অনলাইনে জারি করা এক বিবৃতিতে বলা হয় যে, ওমানের সালালাহ পুলিশ প্রশাসনের সহযোগিতায় কোস্ট গার্ড পুলিশ মাদক পাচারের সময় একটি নৌকা থেকে মাদক দ্রব্য সহ তিনজন এরাবিয়ান নাগরিককে আটক করে। সেই নৌকায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য পায় কোস্ট গার্ড।”
আরও পড়ুনঃ বাংলাদেশে হার্ড ইমিউনিটিতে মৃত্যু হতে পারে ২০ লাখ মানুষের
মাদক চোরাচালানকারীরা আল মাগসিলের তীরে মাদক পাচারের চেষ্টা করছিলেন। এই সময় তাদের আটক করে কোস্ট গার্ড পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলে জানাগেছে।
https://www.youtube.com/watch?v=_C6JICciFPM
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।



















