ওমানে ভারী বৃষ্টিপাতের আটকে পড়ে এক প্রবাসীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির রয়্যাল ওমান পুলিশ (আরওপি)। সোমবার (১৪-ফেব্রুয়ারি) এক বিবৃতিতে আরওপি জানিয়েছে, “দেশটির মাতরাহ প্রদেশে ভারী বৃষ্টিপাতে দুই প্রবাসী আটকা পড়েছিলেন। পরে তাদের উদ্ধার করে পুলিশ।
যাদের মধ্যে একজন শ্বাসকষ্টে মারা গিয়েছেন। মৃত ব্যক্তি কোন দেশের নাগরিক তা জানা যায়নি। এদিকে, দেশটির দক্ষিণ আল বাতিনা প্রদেশে ভারী বৃষ্টিপাতে আটকে পড়া তিন ব্যক্তিকে উদ্ধার করেছে আরওপি। তাদের মধ্যে একজন প্রবাসী এবং বাকি দুইজন ওমানি নাগরিক ছিলেন। উদ্ধার করা সকলেই সুস্থ রয়েছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।




















