ওমানের বিভিন্ন স্থানে মাস্ক না পরায় জরিমানা গুনতে হয়েছে সাধারণ জনগণকে। করোনাভাইরাস সংক্রামণ রোধে দেশটিতে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। এই নির্দেশনা যারা মানছে না তাদের বিরুদ্ধে জরিমানা করছে রয়্যাল ওমান পুলিশ।
আরও পড়ুনঃ ওমানে ১০ প্রবাসী গ্রেপ্তার
সূত্রমতে, ওমান পুলিশ ওমানের বিভিন্ন অঞ্চলে অভিযান পরিচালনা করছে। এই সময় যারা মাস্ক ছাড়া বাহিরে বের হয়েছে তাদের জরিমানা করা হয়। এই ভুলের পুনরাবিত্তি হলে জরিমানা আরও বৃদ্ধি পাবে। বাণিজ্যিক ও শিল্প প্রতিষ্ঠান, সরকারী ও বেসরকারি খাতে কর্মরত কর্মচারী, পাবলিক ট্রান্সপোর্ট এবং অন্যান্য অনুমোদিত বাণিজ্যিক প্রতিষ্ঠানে কর্মরত কর্মীরা যারা মাস্ক ব্যবহার করবে না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারি দেওয়া হয়েছে।
https://www.youtube.com/watch?v=l6p9QKcfPkY
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।



















