মেহেন্দিগঞ্জ প্রতিনিধি।
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলিমাবাদ ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক শেখ শহিদুল ইসলামকে প্রকাশ্যে জুতাপেটা করেছে ভোটাররা। বুধবার (৫-জানুয়ারি) দুপুরে ভোলা সদর থানার ৩ নং পশ্চিম ইলিশা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ৫৯ নং চর পক্ষিয়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান। বুধবার দুপুরে স্থানীয় সরকার নির্বাচনে তিনি ৩ নং পশ্চিম ইলিশা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আনারস মার্কার প্রার্থী গিয়াস উদ্দিনের পক্ষে জালভোট দিতে গেলে এলাকার জনগণ তাকে চিনতে পেরে তাকে প্রকাশ্যে জুতাপেটা ও মারধর করে।
পরে নির্বাচনের দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেন। উল্লেখ্য শেখ শহিদুল ইসলাম ২০১৭ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী হয়ে বিজয় লাভ করেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।





















